1. admin@jtv.news : admin :
  2. fansporosh@gmail.com : Raja Saleh : Raja Saleh
৯ বছর পর বার্সেলোনাকে বিদায় করে চ্যাম্পিয়ন্স লিগের সেমিফাইনালে অ্যাটলেটিকো - JTV
বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ০৫:০৯ অপরাহ্ন
শিরোনাম :
জ্বালানি সংকট কাটাতে সরকারের সমন্বিত পরিকল্পনা জানালেন প্রধানমন্ত্রী নিয়মিত ড্রাগন ফল খেলে শরীরে কী ধরনের প্রভাব পড়ে? মেধাবীদের হাত ধরেই গড়ে উঠবে আগামীর বাংলাদেশ: শিক্ষামন্ত্রী কৌশলগত লক্ষ্য নিয়ে খুবই বিভ্রান্তিতে রয়েছে যুক্তরাষ্ট্র: বিশ্লেষক কয়েকমাসের মধ্যে সংসদও সোলার সিস্টেমের আওতায় আসবে: প্রধানমন্ত্রী চার শর্ত পূরণ না করলে প্রকল্প অনুমোদন দেওয়া হবে না : অর্থমন্ত্রী নারায়ণগঞ্জে বিএনপির র‍্যালিতে হাতাহাতি অতীতে আটকে থাকলে উন্নয়নের কাজ এগিয়ে নেয়া সম্ভব হবে না: দীনেশ ত্রিবেদী মন্ত্রিসভায় আজ উঠতে পারে নতুন পে-স্কেল ইরান-যুক্তরাষ্ট্র পাল্টাপাল্টি হামলায় বিশ্ববাজারে ফের বাড়ল তেলের দাম স্বাধীন বাংলাদেশে আর কোনো আয়নাঘর থাকবে না: রাষ্ট্রপতি নেপালে আকস্মিক বন্যায় মৃত বেড়ে ৭৩৪, জীবিত উদ্ধার ৮১৮৬ জন স্থানীয় সরকার নির্বাচনে ৬ হাজার কোটি টাকা বরাদ্দ: মীর শাহে আলম বঙ্গোপসাগরে লঘুচাপ, দেশের সব সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত বিদ্যুৎ ও জ্বালানিসংকট : প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক হলেই মিলবে সমাধান

৯ বছর পর বার্সেলোনাকে বিদায় করে চ্যাম্পিয়ন্স লিগের সেমিফাইনালে অ্যাটলেটিকো

  • প্রকাশের সময় : বুধবার, ১৫ এপ্রিল, ২০২৬
  • ৯৯ বার পঠিত

প্রত্যাবর্তনের গল্প লেখা হলো না বার্সেলোনার। শেষ আটের ফিরতি ম্যাচে ২-১ গোলের জয় পেলেও দুই লেগ মিলিয়ে ৩-২ ব্যবধানে পিছিয়ে আসর থেকে বিদায় কাতালান জায়ান্টদের। বিপরীতে ঘরের মাঠে হারলেও ২০১৭ সালের পর আরও একবার সেমিফাইনালে অ্যাটলেটিকো মাদ্রিদ। 

চ্যাম্পিয়ন্স লিগের শেষ চারের টিকিট পেতে দরকার ৩ গোল। বিপরীতে সুযোগ নেই গোল হজমের। ফিরতি লেগে যার কোনটিই পূরণ করতে পারেনি বার্সেলোনা। ফলাফল ২০১৪ ও ১৬ সালের পর আরও একবার অ্যাটলেটিকো মাদ্রিদের কাছে হেরে কোয়ার্টার থেকেই বিদায় কাতালান জায়ান্টদের।

অথচ শুরুটা ছিলো প্রত্যাশার চেয়েও বেশি। ২৪ মিনিটের মধ্যেই ইয়ামাল ও তোরেসের গোলে ২-০ ব্যবধানে এগিয়ে যায় হ্যান্সি ফ্লিকের দল। দুই লেগ মিলিয়ে ২-২ সমতায় ফেরে বার্সা।

তবে স্বস্তি স্থায়ী হয়নি বেশি সময়। ৩১ মিনিটে লুকমানের গোলে ব্যবধান কমায় অ্যাটলেটিকো মাদ্রিদ। দুই লেগ মিলিয়ে আবারও এগিয়ে যায় স্বাগতিক শিবির।

ম্যাচের বাকি সময়ে গোল পেতে মরিয়া কাতালান জায়ান্টরা। ৫৫ মিনিটে অফসাইডে বাতিল হয় ফারনান তোরেসের করা গোল। সুযোগ মিস করেছেন ওলমো-লেভানডোভস্কিরাও। উল্টো শেষ দিকে এরিক গার্সিয়া লাল কার্ড দেখলে ১০ জনের দলে পরিণত হয় বার্সা।

শেষ পর্যন্ত ২-১ গোলের জয় পেলেও দুই লেগ মিলিয়ে ৩-২ ব্যবধানে পিছিয়ে আসর থেকে বিদায় ফ্লিক শিষ্যদের। বিপরীতে ঘরের মাঠে পরাজয়ের মুখ দেখলেও ২০১৭ সালের পর আবারও চ্যাম্পিয়ন্স লিগের সেমিফাইনালে নাম লেখালো অ্যাটলেটিকো মাদ্রিদ।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো খবর
© Jeba Television  স্বত্ব সংরক্ষিত ২০২৬ Jeba Television ©
Theme Customized By JTV