1. admin@jtv.news : admin :
  2. fansporosh@gmail.com : Raja Saleh : Raja Saleh
জনগণ প্রত্যাখ্যান করেছে বলেই আবোল-তাবোল বলছে জামায়াত: মির্জা ফখরুল - JTV
শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০৬:২৬ অপরাহ্ন
শিরোনাম :
যত বাধাই আসুক, বাংলাদেশকে আন্তর্জাতিক শিক্ষা হাবে পরিণত করা হবে: শিক্ষামন্ত্রী মন্ত্রী-প্রতিমন্ত্রীদের ঘিরে অপপ্রচার, ভুয়া তথ্য-ডিপফেক ছড়াচ্ছে সংঘবদ্ধ চক্র ফাইনালের আকর্ষণ মেসি-ইয়ামাল দ্বৈরথ দুপুরের মধ্যে ৮ জেলায় ঝড়ের আভাস নারায়ণগঞ্জ আটা-ময়দা মিল মালিক সমিতির সভাপতি সোহাগ, সাধারণ সম্পাদক ইকবাল আলী নির্বাচিত পরিচ্ছন্নতা ও সবুজায়নে সিটি কর্পোরেশনের সঙ্গে কাজ করবে বিডি ক্লিন: মীর শাহে আলম মধ্যপ্রাচ্যের ৩ দেশে মার্কিন ঘাঁটিতে নতুন করে ইরানের হামলা আর্জেন্টিনা-স্পেনের মুখোমুখি পরিসংখ্যান কী, সবশেষ দেখায় জিতেছিল কোন দল? শেষের ম্যাজিকে ইংল্যান্ডকে বিদায় করে ফাইনালে আর্জেন্টিনা বর্জ্য ব্যবস্থাপনায় নাগরিক অংশগ্রহণই সফলতার চাবিকাঠি: স্থানীয় সরকার মন্ত্রী সবুজ বাংলাদেশ গড়ে তুলতে শিশুদের অংশগ্রহণের আহ্বান প্রধানমন্ত্রীর আর্জেন্টিনা ম্যাচের আগে আবহাওয়া নিয়ে স্বস্তিতে ইংল্যান্ড প্রাথমিক শিক্ষা পদক প্রদান অনুষ্ঠানে প্রধানমন্ত্রী ফ্রান্সকে উড়িয়ে দিয়ে ফাইনালে দুরন্ত স্পেন স্টার্টআপে ৫ লাখ থেকে ৫ কোটি টাকা সহায়তা দেবে সরকার: প্রধানমন্ত্রী

জনগণ প্রত্যাখ্যান করেছে বলেই আবোল-তাবোল বলছে জামায়াত: মির্জা ফখরুল

  • প্রকাশের সময় : শনিবার, ২৫ এপ্রিল, ২০২৬
  • ৯৮ বার পঠিত

নির্বাচনে জনগণ প্রত্যাখ্যান করেছে বলেই জামায়াতে ইসলামী এখন ‘আবোল-তাবোল’ বলছে বলে মন্তব্য করেছেন স্থানীয় সরকার মন্ত্রী ও বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বিএনপি ‘ইলেকশন ইঞ্জিনিয়ারিং’-এর মাধ্যমে ক্ষমতায় এসেছে—জামায়াত আমিরের এমন দাবিকে সম্পূর্ণ ভিত্তিহীন ও রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত উল্লেখ করে তা তীব্রভাবে প্রত্যাখ্যান করেছেন তিনি।

শনিবার (২৫ এপ্রিল) দুপুরে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে মে দিবস উদযাপন উপলক্ষে আয়োজিত এক যৌথ সভা শেষে তিনি এসব কথা বলেন।

জামায়াত আমিরের বক্তব্যের তীব্র নিন্দা জানিয়ে মির্জা ফখরুল বলেন, বিএনপি সরকার সম্পূর্ণ নিরপেক্ষ নির্বাচনের মধ্য দিয়ে জনগণের রায়ে ক্ষমতায় এসেছে। জামায়াত কখনও সুস্থ চিন্তা করতে পারে না। তাদের অতীত ইতিহাস জাতি জানে বলেই নির্বাচনে জনগণ তাদের প্রত্যাখ্যান করেছে। আর সেই হাতাশা থেকেই তারা এখন মিথ্যাচার করছে।

তিনি আরও বলেন, দেশে আবারও বিভেদ ও ধুম্রজাল সৃষ্টি করে ফ্যাসিস্ট শাসনের পাঁয়তারা চলছে। একটি নির্দিষ্ট গোষ্ঠী ভিন্নভাবে দেশকে স্বৈরশাসনের দিকে নিয়ে যেতে চায়। আগামীতে এই অপশক্তিকে রাজনৈতিকভাবে কীভাবে নির্মূল করা যায়, সেই লক্ষেই কাজ করার আহবান জানান তিনি।

মির্জা ফখরুল অভিযোগ করেন, একটি শক্তি নির্বাচনের আগে থেকেই দেশের স্থিতিশীলতা নষ্ট করার চেষ্টা করছে। নির্বাচনে ব্যর্থ হয়ে তারা আবারও নতুন করে মাথাচাড়া দিয়ে উঠেছে।

তিনি বলেন, বাংলাদেশের স্থিতিশীলতা নষ্ট করতে একটি দল দীর্ঘ দিন ধরে অস্থিরতা তৈরির চেষ্টা করছে। তারা আবারও দেশে বিভেদ সৃষ্টির অপচেষ্টা চালাচ্ছে, তবে দেশের সচেতন জনগণই তাদের প্রতিহত করবে।

ক্যাম্পাসগুলোতে ছাত্র রাজনীতি নিয়ে অস্থিতিশীল পরিস্থিতি তৈরির পেছনে একটি চক্র কাজ করছে দাবি করে বিএনপি মহাসচিব বলেন, শিক্ষার্থীরা ক্যাম্পাসে সব ধরনের অপরাজনীতি পরিহার করবে বলে আমরা আশাবাদ ব্যক্ত করি। একটি শক্তি ছাত্র রাজনীতিকে ব্যবহার করে অস্থিরতা তৈরির যে চেষ্টা করছে, আমরা তার তীব্র প্রতিবাদ জানাই।

জনগণ আবারও সব ধরনের ষড়যন্ত্রের বিরুদ্ধে ঐক্যবদ্ধ থাকবে বলেও দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো খবর
© Jeba Television  স্বত্ব সংরক্ষিত ২০২৬ Jeba Television ©
Theme Customized By JTV