1. admin@jtv.news : admin :
  2. fansporosh@gmail.com : Raja Saleh : Raja Saleh
সংসদ গ্যালারির নামকরণ ৭ বীরশ্রেষ্ঠের নামে, মূল ফটকে এমএজি ওসমানী - JTV
রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০৬:৪০ অপরাহ্ন
শিরোনাম :
পরিকল্পনা ও সদিচ্ছা থাকলে পরিচ্ছন্ন-পরিবেশবান্ধব এলাকা গড়ে তোলা সম্ভব : প্রধানমন্ত্রী সংকট মোকাবিলায় কাজ করছে সরকার: রিজভী জাতীয় পতাকার মান রক্ষা করা প্রতিটি সৈনিকের পবিত্র দায়িত্ব: প্রধানমন্ত্রী শিশু হাসপাতালের কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ প্রধানমন্ত্রীর ডেঙ্গু প্রতিরোধে সরকারের পাশাপাশি নাগরিকদেরও দায়িত্ব নিতে হবে: প্রধানমন্ত্রী দীর্ঘ ফ্যাসিবাদী শাসনে সবকিছু ধ্বংস হয়ে গেছে: রাষ্ট্রপতি প্রান্তিক পর্যায়ে প্রাথমিক স্বাস্থ্যসেবায় সর্বোচ্চ গুরুত্ব দেয়া হচ্ছে: স্বাস্থ্যমন্ত্রী ঋণের ওপর নির্ভরতা কমিয়ে বিদেশি বিনিয়োগে গুরুত্ব দেওয়া হচ্ছে: অর্থমন্ত্রী ডিজিটাল অপরাধ মোকাবিলায় সক্ষমতা বাড়াবে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী টঙ্গীতে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ২০ ইউনিট, যোগ দিয়েছে সেনাবাহিনী সালাহউদ্দিন আহমেদের প্রথম জানাজা অনুষ্ঠিত, অংশ নিয়েছেন প্রধানমন্ত্রী স্থানীয় সরকার নির্বাচনে প্রশাসন বিন্দুমাত্র হস্তক্ষেপ করবে না: মীর শাহে আলম পরাজিত শক্তির কালো টাকা দিয়ে দেশে অরাজকতা সৃষ্টির ষড়যন্ত্র চলছে: রিজভী প্রবাসীদের সম্পদ রক্ষায় বিশেষ আদালত গঠনের কথা ভাবছে সরকার: আইনমন্ত্রী হুতিদের ‘বাড়াবাড়ি’, ক্ষুব্ধ ট্রাম্প

সংসদ গ্যালারির নামকরণ ৭ বীরশ্রেষ্ঠের নামে, মূল ফটকে এমএজি ওসমানী

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২৮ এপ্রিল, ২০২৬
  • ১৩৮ বার পঠিত

জাতীয় সংসদের দর্শক গ্যালারিগুলোর নামকরণ করা হয়েছে মহান মুক্তিযুদ্ধের সাত বীরশ্রেষ্ঠের নামে। একইসঙ্গে সংসদে প্রবেশের মূল ফটকের নাম দেওয়া হয়েছে মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক জেনারেল এম এ জি ওসমানীর নামে। সংসদ নেতা প্রধানমন্ত্রী তারেক রহমানের পরামর্শে এই উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন চিফ হুইপ নুরুল ইসলাম মনি।

 

সংসদে প্রবেশের মূল ফটক

সংসদের গ্যালারিতে বসে পুরো কার্যক্রম দেখার সুযোগ পান পাঁচধারী দর্শনার্থীরা। অনুমতি সাপেক্ষে থাকে শিক্ষার্থীদের প্রবেশের সুযোগও। তাই সংসদ ভবনের প্রতিটি গ্যালারি শুধু দর্শকের বসার স্থান নয়, বরং রাষ্ট্রের গুরুত্বপূর্ণ কর্মকাণ্ডের সাক্ষীও। এতদিন ফুল ও নদীর নামে ছিল গ্যালারিগুলো।

বীরশ্রেষ্ঠদের স্বজনরা জানান, প্রধানমন্ত্রীকে ধন্যবাদ, আমরা এতে খুশি। অতীতের কোনো সরকার এমনভাবে বীরশ্রেষ্ঠদের মূল্যায়ন করেনি।

সংসদ গ্যালারির প্রবেশ ফটক

নতুন নামকরণ অনুযায়ী ভিআইপি গ্যালারি-১ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর, ভিআইপি গ্যালারি-২ বীরশ্রেষ্ঠ সিপাহী হামিদুর রহমানের নামে করা হয়েছে। এই দুইটি গ্যালারি সাংবাদিকদের জন্য সংরক্ষিত। গ্যালারি-৩ বীরশ্রেষ্ঠ ল্যান্স নায়েক মুন্সী আব্দুর রউফ, গ্যালারি-৪ বীরশ্রেষ্ঠ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান, গ্যালারি-৫ বীরশ্রেষ্ঠ ইঞ্জিন রুম আর্টিফিশিয়াল মোহাম্মদ রুহুল আমিন, গ্যালারি-৬ বীরশ্রেষ্ঠ ল্যান্স নায়েক নূর মোহাম্মদ শেখ এবং গ্যালারি-৭ বীরশ্রেষ্ঠ সিপাহী মোহাম্মদ মোস্তফা কামালের নামে করা হয়েছে।

চিফ হুইপ নুরুল ইসলাম মনি বলেন, এটা প্রধানমন্ত্রীর পরিকল্পনা ছিল। তিনি বলেছেন, ‘আমাদের বীরশ্রেষ্ঠদের সম্মানিত করলে আমাদের কী অসুবিধা? আর জাতীয় সংসদ তাদের কারণে তৈরি, তাদের জন্য এই দেশের স্বাধীনতা। আমরা যে স্বাধীন হয়েছি, যাদের রক্তের ত্যাগের বিনিময়ে, সেই ত্যাগী মানুষগুলোকে আমরা এখানে নিয়ে আসি।’

তিনি আরও বলেন, চেতনা বিক্ষিপ্ত নয়, স্বাধীনতা বাস্তবায়ন করার প্রক্রিয়ার অংশ এটা। এটা সকলের জন্য প্রেরণা। যারা স্বাধীনতা যুদ্ধ করেছে তাদের জন্য প্রেরণা। যারা এই দেশের নাগরিক ছিলেন, যুদ্ধে যেতে পারেননি, তাদের জন্য প্রেরণা। এখানে কেউ চিরদিন থাকবে না, কিন্তু এই নাম থেকে যাবে এবং এই দেশের প্রজন্মের পর প্রজন্ম সবাই স্মরণ করবে যে স্বাধীনতার মূল বীর সন্তান কারা।

 

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো খবর
© Jeba Television  স্বত্ব সংরক্ষিত ২০২৬ Jeba Television ©
Theme Customized By JTV