1. admin@jtv.news : admin :
  2. fansporosh@gmail.com : Raja Saleh : Raja Saleh
হামের লক্ষণ নিয়ে ছয় ঘণ্টার ব্যবধানে ৩ শিশুর মৃত্যু - JTV
বুধবার, ২৭ মে ২০২৬, ০২:৫৫ পূর্বাহ্ন
শিরোনাম :
গাবতলী হাটে সন্তোষজনক পরিবেশ, নিরাপত্তায় কড়া নজরদারি: মীর শাহে আলম র‌্যাবের ওপর সন্ত্রাসী হামলার জবাব দেওয়া হবে: স্বরাষ্ট্রমন্ত্রী ইরান চুক্তির সঙ্গে আব্রাহাম অ্যাকর্ডসকে যুক্ত করলেন ট্রাম্প লাব্বাইক লাব্বাইক ধ্বনিতে মুখর হবে আরাফাত ময়দান তীব্র গরম ও বজ্রঝড়ের শঙ্কা, হুমকিতে ২০২৬ বিশ্বকাপ ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে ট্রাকের চাপ, বাড়ছে যানজট ও ভোগান্তি আজ পবিত্র হজ কমলাপুর রেল স্টেশনে উপচে পড়া ভিড়, পাঁচ ট্রেন বিলম্বে যাত্রী ভোগান্তি শিবগঞ্জে বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের সহায়তা ও মেধাবীদের সংবর্ধনায় প্রতিমন্ত্রী কর্মস্থল থেকে বেরিয়েও ঈদে বাড়ি ফেরা হয় না সবার বিতর্কের মুখে ট্রাম্পের নাগরিক তালিকা, গড়াল আদালতে শিবগঞ্জ পৌর এলাকার জলাবদ্ধতা নিরসনে তাৎক্ষণিক ব্যবস্থা নিতে প্রতিমন্ত্রী মীর শাহে আলমের নির্দেশ ‘বিদ্রোহী’ কবির জন্মদিন উদ্‌যাপন ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে রডবোঝাই ট্রাক উল্টে নিহত ১৫ জাতীয় ঈদগাহে ঈদুল আজহার নামাজ আদায় করবেন প্রধানমন্ত্রী

হামের লক্ষণ নিয়ে ছয় ঘণ্টার ব্যবধানে ৩ শিশুর মৃত্যু

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২৮ এপ্রিল, ২০২৬
  • ৫৩ বার পঠিত

ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে হামের লক্ষণ নিয়ে ছয় ঘণ্টার ব্যবধানে আরও তিন শিশুর মৃত্যু হয়েছে। গতকাল সোমবার বিকেল ৫টা ২০ মিনিট থেকে রাত সাড়ে ১০টার মধ্যে তাদের মৃত্যু হয়।

বিষয়টি নিশ্চিত করে হাসপাতালের সহকারী পরিচালক (প্রশাসন) মোহাম্মদ মাইনউদ্দিন খান প্রথম আলোকে বলেন, এ নিয়ে চলতি বছর ময়মনসিংহে হামের লক্ষণ নিয়ে মৃত শিশুর সংখ্যা দাঁড়িয়েছে ২০। সর্বশেষ ২৪ ঘণ্টায় নতুন করে আরও ৩২ শিশু একই উপসর্গ নিয়ে ভর্তি হয়েছে। বর্তমানে চিকিৎসাধীন ৭৪ শিশু।

মারা যাওয়া তিন শিশুর একটি গৌরীপুর উপজেলার হারুন মিয়ার সাত মাস বয়সী ছেলে মোস্তাকিম। তাকে ২২ এপ্রিল বিকেলে হামের লক্ষণ নিয়ে হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে ভর্তি করা হয়। চিকিৎসাধীন অবস্থায় গতকাল বিকেল ৫টা ২০ মিনিটের দিকে তার মৃত্যু হয়।

 

অন্য শিশু জামালপুরের মাদারগঞ্জ উপজেলার সাফায়েত হোসেনের চার মাস বয়সী মেয়ে সাইফা। তাকে ২৩ এপ্রিল ভর্তি করা হয়। চিকিৎসাধীন অবস্থায় গতকাল সন্ধ্যা ৬টা ৫ মিনিটে সে মারা যায়।

মারা যাওয়া অপর শিশু নেত্রকোনার দুর্গাপুর উপজেলার শাকিল মিয়ার পাঁচ মাস বয়সী ছেলে সামিউল্লাহ। তাকে ২০ এপ্রিল ভর্তি করা হয়। চিকিৎসাধীন অবস্থায় গতকাল রাত সাড়ে ১০টার দিকে তার মৃত্যু হয়।

হাসপাতাল কর্তৃপক্ষ জানায়, গতকাল সোমবার সকাল ৮টা থেকে আজ মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় হামের লক্ষণ নিয়ে নতুন করে ৩২ শিশু ভর্তি হয়। গত ১৭ মার্চ থেকে আজ সকাল পর্যন্ত মোট ৯২৫ শিশু এই উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি করা হয়। এর মধ্যে ৮৩১ শিশু সুস্থ হয়ে বাড়ি ফিরেছে। মারা গেছে ২০ শিশু। বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে ৭৪ শিশু।

 

গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছে আরও ৩৬ শিশু। এ সময় এক শিশুকে ঢাকার শিশু হাসপাতালে পাঠানো হয়েছে।

চলতি বছরের ফেব্রুয়ারি থেকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের শিশু বিভাগে হামের লক্ষণ নিয়ে রোগী ভর্তি শুরু হয়। মার্চের মাঝামাঝি থেকে রোগীর সংখ্যা বাড়তে থাকে। রোগীদের চিকিৎসার জন্য হাসপাতালে ৬৪ শয্যার একটি পৃথক আইসোলেশন ওয়ার্ড চালু রয়েছে। সেখানে তিনটি মেডিকেল টিম চিকিৎসা দিচ্ছে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো খবর
© Jeba Television  স্বত্ব সংরক্ষিত ২০২৬ Jeba Television ©
Theme Customized By JTV