1. admin@jtv.news : admin :
  2. fansporosh@gmail.com : Raja Saleh : Raja Saleh
প্রধানমন্ত্রীর নির্দেশে চট্টগ্রামে পরিদর্শন, জলাবদ্ধতা ‘সাময়িক’—বললেন মীর শাহে আলম - JTV
শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০৪:০৯ পূর্বাহ্ন
শিরোনাম :
নারায়ণগঞ্জ আটা-ময়দা মিল মালিক সমিতির সভাপতি সোহাগ, সাধারণ সম্পাদক ইকবাল আলী নির্বাচিত পরিচ্ছন্নতা ও সবুজায়নে সিটি কর্পোরেশনের সঙ্গে কাজ করবে বিডি ক্লিন: মীর শাহে আলম মধ্যপ্রাচ্যের ৩ দেশে মার্কিন ঘাঁটিতে নতুন করে ইরানের হামলা আর্জেন্টিনা-স্পেনের মুখোমুখি পরিসংখ্যান কী, সবশেষ দেখায় জিতেছিল কোন দল? শেষের ম্যাজিকে ইংল্যান্ডকে বিদায় করে ফাইনালে আর্জেন্টিনা বর্জ্য ব্যবস্থাপনায় নাগরিক অংশগ্রহণই সফলতার চাবিকাঠি: স্থানীয় সরকার মন্ত্রী সবুজ বাংলাদেশ গড়ে তুলতে শিশুদের অংশগ্রহণের আহ্বান প্রধানমন্ত্রীর আর্জেন্টিনা ম্যাচের আগে আবহাওয়া নিয়ে স্বস্তিতে ইংল্যান্ড প্রাথমিক শিক্ষা পদক প্রদান অনুষ্ঠানে প্রধানমন্ত্রী ফ্রান্সকে উড়িয়ে দিয়ে ফাইনালে দুরন্ত স্পেন স্টার্টআপে ৫ লাখ থেকে ৫ কোটি টাকা সহায়তা দেবে সরকার: প্রধানমন্ত্রী শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে সড়ক অবরোধ শিক্ষার্থীদের স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য মনোনীত হলেন, মীর শাহে আলম বিশ্বকাপ সেমিফাইনালে কে কার মুখোমুখি, কোথায় কখন খেলা করব কাজ, গড়বো দেশ-সবার জন্য বাংলাদেশ: তারেক রহমান

প্রধানমন্ত্রীর নির্দেশে চট্টগ্রামে পরিদর্শন, জলাবদ্ধতা ‘সাময়িক’—বললেন মীর শাহে আলম

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৩০ এপ্রিল, ২০২৬
  • ৯৬ বার পঠিত

সংসদে উত্থাপিত জলাবদ্ধতার সমস্যা শুনে তাৎক্ষণিক প্রধানমন্ত্রীর নির্দেশে মীর শাহে আলম চট্টগ্রাম সফর করেছেন।

বুধবার (২৯ এপ্রিল) সন্ধ্যায় নগরীর প্রবর্তক মোড়সহ জলাবদ্ধতা-প্রবণ এলাকা পরিদর্শন শেষে সাংবাদিকদের তিনি বলেন, “চট্টগ্রাম নগরী পানির ওপর ভাসছে না। শুষ্ক মৌসুমে যেমন থাকে, বর্তমানে পরিস্থিতি প্রায় তেমনই রয়েছে।”

প্রতিমন্ত্রী জানান, চলমান খাল নির্মাণ ও সংস্কারকাজের কারণে সাময়িকভাবে কিছু এলাকায় জলাবদ্ধতা সৃষ্টি হয়েছিল। তবে ইতোমধ্যে পানি নিষ্কাশন শুরু হয়েছে এবং আগামীকাল সকালের মধ্যেই অবশিষ্ট পানি সরে যাবে বলে আশা প্রকাশ করেন তিনি।

 

তিনি আরও বলেন, অতিবৃষ্টির কারণে কিছু স্থানে পানি জমলেও তা দ্রুত অপসারণ করা হয়েছে। প্রায় ৬০ কিলোমিটার আয়তনের সিটি করপোরেশন এলাকায় খুব অল্প অংশেই পানি জমেছিল, যা বড় কোনো সংকট নয়। পরিস্থিতি সরেজমিনে দেখতে তিনি নিজেও পানির মধ্য দিয়ে হেঁটে পরিদর্শন করেন।

চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ এর অধীনে ৩৬টি খাল সংস্কার ও পুনর্নির্মাণ প্রকল্প চলমান রয়েছে জানিয়ে মীর শাহে আলম বলেন, এর মধ্যে ৩০টির কাজ ইতোমধ্যে শেষ হয়েছে এবং বাকি কয়েকটির কাজ শেষ পর্যায়ে। প্রবর্তক মোড় সংলগ্ন হিজড়া খালে নির্মাণকাজের জন্য স্থাপিত অস্থায়ী ব্যারিকেডের কারণে পানি চলাচলে কিছুটা বিঘ্ন ঘটেছে। তবে আগামী পাঁচ দিনের মধ্যে ব্যারিকেড সরিয়ে খালটি সচল করা হবে

নগরবাসীর উদ্দেশে তিনি বলেন, বিভিন্ন সংস্থার সমন্বয়ে উন্নয়ন কার্যক্রম পরিচালিত হচ্ছে। সাময়িক ভোগান্তি থাকলেও দ্রুত তা নিরসনে সংশ্লিষ্টরা কাজ করছে। আসন্ন বর্ষা মৌসুমে যাতে এমন সমস্যা না হয়, সে জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হচ্ছে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো খবর
© Jeba Television  স্বত্ব সংরক্ষিত ২০২৬ Jeba Television ©
Theme Customized By JTV