1. admin@jtv.news : admin :
  2. fansporosh@gmail.com : Raja Saleh : Raja Saleh
বাবার হাতে গড়া মসজিদের পুনর্নির্মাণ উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী মীর শাহে আলম - JTV
বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ০৫:০৫ অপরাহ্ন
শিরোনাম :
নিয়মিত ড্রাগন ফল খেলে শরীরে কী ধরনের প্রভাব পড়ে? মেধাবীদের হাত ধরেই গড়ে উঠবে আগামীর বাংলাদেশ: শিক্ষামন্ত্রী কৌশলগত লক্ষ্য নিয়ে খুবই বিভ্রান্তিতে রয়েছে যুক্তরাষ্ট্র: বিশ্লেষক কয়েকমাসের মধ্যে সংসদও সোলার সিস্টেমের আওতায় আসবে: প্রধানমন্ত্রী চার শর্ত পূরণ না করলে প্রকল্প অনুমোদন দেওয়া হবে না : অর্থমন্ত্রী নারায়ণগঞ্জে বিএনপির র‍্যালিতে হাতাহাতি অতীতে আটকে থাকলে উন্নয়নের কাজ এগিয়ে নেয়া সম্ভব হবে না: দীনেশ ত্রিবেদী মন্ত্রিসভায় আজ উঠতে পারে নতুন পে-স্কেল ইরান-যুক্তরাষ্ট্র পাল্টাপাল্টি হামলায় বিশ্ববাজারে ফের বাড়ল তেলের দাম স্বাধীন বাংলাদেশে আর কোনো আয়নাঘর থাকবে না: রাষ্ট্রপতি নেপালে আকস্মিক বন্যায় মৃত বেড়ে ৭৩৪, জীবিত উদ্ধার ৮১৮৬ জন স্থানীয় সরকার নির্বাচনে ৬ হাজার কোটি টাকা বরাদ্দ: মীর শাহে আলম বঙ্গোপসাগরে লঘুচাপ, দেশের সব সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত বিদ্যুৎ ও জ্বালানিসংকট : প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক হলেই মিলবে সমাধান নারায়ণগঞ্জের উন্নয়ন দায়িত্ব পাওয়ায় প্রতিমন্ত্রীকে শুভেচ্ছা জানিয়েছেন ব্যবসায়ী নেতা সোহাগ

বাবার হাতে গড়া মসজিদের পুনর্নির্মাণ উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী মীর শাহে আলম

  • প্রকাশের সময় : শনিবার, ২ মে, ২০২৬
  • ১০১ বার পঠিত

বগুড়ার শিবগঞ্জ উপজেলা পরিষদ চত্বরে অবস্থিত বায়তুর রহমান জামে মসজিদের পুনর্নির্মাণ কাজের উদ্বোধন করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম এমপি।

শনিবার (২ মে ২০২৬) সকাল ১০টায় আয়োজিত এক সংক্ষিপ্ত অনুষ্ঠানের মাধ্যমে তিনি আনুষ্ঠানিকভাবে এ কাজের উদ্বোধন করেন।

 

জানা যায়, ১৯৮৩ সালে তৎকালীন টিএনও হাবিবুর রহমান এবং প্রতিমন্ত্রীর বাবা, বিশিষ্ট ব্যবসায়ী মরহুম মীর মোজাফফর রহমান মসজিদটির নির্মাণকাজ শুরু করেন। সে সময় মসজিদের প্রতিষ্ঠাকালীন সাধারণ সম্পাদকের দায়িত্বও পালন করেন তিনি।

দীর্ঘ সময়ের ব্যবধানে মসজিদটি জরাজীর্ণ হয়ে পড়লে পুনর্নির্মাণের উদ্যোগ নেওয়া হয়। সেই উদ্যোগ বাস্তবায়নে এগিয়ে আসেন তাঁরই সন্তান প্রতিমন্ত্রী মীর শাহে আলম।

উদ্বোধনী অনুষ্ঠানে বাবার স্মৃতিচারণ করতে গিয়ে আবেগাপ্লুত হয়ে পড়েন প্রতিমন্ত্রী। তিনি বলেন, “এ মসজিদ শুধু একটি ধর্মীয় স্থাপনা নয়, এটি আমাদের পরিবারের স্মৃতি এবং এলাকার মানুষের আস্থার প্রতীক।”

অনুষ্ঠানে উপজেলা বিএনপির নেতৃবৃন্দ, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং বিপুল সংখ্যক এলাকাবাসী উপস্থিত ছিলেন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো খবর
© Jeba Television  স্বত্ব সংরক্ষিত ২০২৬ Jeba Television ©
Theme Customized By JTV