1. admin@jtv.news : admin :
  2. fansporosh@gmail.com : Raja Saleh : Raja Saleh
মিস্টার বিস্টের রিয়েলিটি শোতে প্রাথমিক নির্বাচনে ৩ বাংলাদেশী - JTV
শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ০৮:১২ পূর্বাহ্ন
শিরোনাম :
দীর্ঘ ফ্যাসিবাদী শাসনে সবকিছু ধ্বংস হয়ে গেছে: রাষ্ট্রপতি প্রান্তিক পর্যায়ে প্রাথমিক স্বাস্থ্যসেবায় সর্বোচ্চ গুরুত্ব দেয়া হচ্ছে: স্বাস্থ্যমন্ত্রী ঋণের ওপর নির্ভরতা কমিয়ে বিদেশি বিনিয়োগে গুরুত্ব দেওয়া হচ্ছে: অর্থমন্ত্রী ডিজিটাল অপরাধ মোকাবিলায় সক্ষমতা বাড়াবে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী টঙ্গীতে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ২০ ইউনিট, যোগ দিয়েছে সেনাবাহিনী সালাহউদ্দিন আহমেদের প্রথম জানাজা অনুষ্ঠিত, অংশ নিয়েছেন প্রধানমন্ত্রী স্থানীয় সরকার নির্বাচনে প্রশাসন বিন্দুমাত্র হস্তক্ষেপ করবে না: মীর শাহে আলম পরাজিত শক্তির কালো টাকা দিয়ে দেশে অরাজকতা সৃষ্টির ষড়যন্ত্র চলছে: রিজভী প্রবাসীদের সম্পদ রক্ষায় বিশেষ আদালত গঠনের কথা ভাবছে সরকার: আইনমন্ত্রী হুতিদের ‘বাড়াবাড়ি’, ক্ষুব্ধ ট্রাম্প ঢাকা থেকে সৌদিগামী ৬১ ফ্লাইট বাতিল, ভোগান্তিতে ৯২৬৯ যাত্রী বিএনপি সরকার আইনের শাসন ও স্থিতিশীলতায় বিশ্বাসী: রিজভী সরকার বিধবা কার্ড দিলে এমপির বউ সবার আগে এই কার্ড নেবে: হাসনাত আব্দুল্লাহ নতুন ঋণচুক্তির বিষয়ে আইএমএফের সঙ্গে আলোচনা এগিয়ে নিচ্ছে বাংলাদেশ ১০ বছর পর ১৯ অক্টোবর খুলছে ওসমানী উদ্যান; উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

মিস্টার বিস্টের রিয়েলিটি শোতে প্রাথমিক নির্বাচনে ৩ বাংলাদেশী

  • প্রকাশের সময় : শনিবার, ২ মে, ২০২৬
  • ২৪৪ বার পঠিত
ইউটিউবের শীর্ষ আয়কারী, বিশ্বখ্যাত কনটেন্ট ক্রিয়েটর জিমি ডোনাল্ডসন ওরফে মিস্টার বিস্ট, তার জনপ্রিয় মেগা রিয়েলিটি শো ‘বিস্ট গেমস’র সিজন ৩ পর্বে অংশ নেয়ার দৌড়ে বাংলাদেশ থেকে প্রাথমিকভাবে নির্বাচিত হয়েছেন তিন বাংলাদেশী।
তারা হলেন- বাংলাদেশের কাজী মোবারক হোসেন, হামিম রহমান ও মানসুরা নাজনীন।
কাজী মোবারক হোসেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফিন্যান্স বিভাগের শিক্ষার্থী। হামিম রহমান বিভাগীয় পর্যায়ে ভলিবল খেলোয়াড়, যিনি বাংলাদেশের হয়ে ইন্টারন্যাশনাল বায়োলজি অলিম্পিয়াডে ব্রোঞ্জপদক বিজয়ী। আর রাজশাহীর মানসুরা নাজনীন কাতার বিশ্ববিদ্যালয়ে গবেষক হিসেবে কাজ করছেন।
বিস্ট গেমসের নিয়ম অনুযায়ী, বাংলাদেশ থেকে কেবল একজনই মূল পর্বে অংশগ্রহণের সুযোগ পাবেন। তাই অনলাইনে ভোটের মাধ্যমে বাংলাদেশ থেকে প্রাথমিকভাবে নির্বাচিত ৩ বাংলাদেশী থেকে একজনকে নির্বাচন করা হবে।
এই নির্বাচন হবে সম্পূর্ণভাবে অনলাইন ভোটের ওপর ভিত্তি করে। বিজয়ী পাবেন মিস্টার বিস্টের রিয়েলিটি শোতে বাংলাদেশের হয়ে প্রতিনিধিত্ব করার সুযোগ। একই সাথে বিভিন্ন দেশের প্রতিযোগীদের সঙ্গে লড়াই করে বিজয়ী হলে নগদ ৫০ লাখ ডলার পুরস্কার জেতার সম্ভাবনাও থাকবে।
‘মি. বিস্ট’- এর রিয়েলিটি শো অ্যামাজন প্রাইমে প্রচারিত হয়। এবারের পর্বে বিভিন্ন দেশের প্রতিযোগীদের নিয়ে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ইতালি, ফ্রান্স, সৌদি আরবসহ বিভিন্ন দেশে রিয়েলিটি শোয়ের শুটিং হবে।
প্রসঙ্গত, সম্প্রতি বিস্ট তার ফেসবুক পেজে ঘোষণা দেন ‘বিস্ট গেমস সিজন থ্রি’র। যেখানে বিস্ট জানান, এ খেলায় অংশ নিলেই ৫০ লাখ বা ৫ মিলিয়ন মার্কিন ডলার জেতার সম্ভাবনা রয়েছে বিশ্বের বিভিন্ন দেশের প্রতিযোগীদের। বাংলাদেশি মুদ্রায় যার পরিমাণ প্রায় ৬০ কোটি টাকা।
Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো খবর
© Jeba Television  স্বত্ব সংরক্ষিত ২০২৬ Jeba Television ©
Theme Customized By JTV