1. admin@jtv.news : admin :
  2. fansporosh@gmail.com : Raja Saleh : Raja Saleh
সরকারের ভেতরে যত ঢুকছি, ততই আতঙ্কিত হচ্ছি: মির্জা ফখরুল - JTV
মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ০১:৪৭ অপরাহ্ন
শিরোনাম :
মন্ত্রিসভায় আজ উঠতে পারে নতুন পে-স্কেল ইরান-যুক্তরাষ্ট্র পাল্টাপাল্টি হামলায় বিশ্ববাজারে ফের বাড়ল তেলের দাম স্বাধীন বাংলাদেশে আর কোনো আয়নাঘর থাকবে না: রাষ্ট্রপতি নেপালে আকস্মিক বন্যায় মৃত বেড়ে ৭৩৪, জীবিত উদ্ধার ৮১৮৬ জন স্থানীয় সরকার নির্বাচনে ৬ হাজার কোটি টাকা বরাদ্দ: মীর শাহে আলম বঙ্গোপসাগরে লঘুচাপ, দেশের সব সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত বিদ্যুৎ ও জ্বালানিসংকট : প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক হলেই মিলবে সমাধান নারায়ণগঞ্জের উন্নয়ন দায়িত্ব পাওয়ায় প্রতিমন্ত্রীকে শুভেচ্ছা জানিয়েছেন ব্যবসায়ী নেতা সোহাগ ‘গত ছয় মাসে সংঘটিত প্রতিটি অপরাধে জড়িত ব্যক্তিদের আইনের আওতায় আনা হয়েছে’ পবিত্র ঈদ-এ-মিলাদুন্নবী (সাঃ) উপলক্ষে নারায়ণগঞ্জে জশনে জুলুস র‍্যালী ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে দেশবাসীকে শুভেচ্ছা জানালেন মোহাম্মদ সোহাগ জাপানি ভাষা শিখে বিনা খরচে বিদেশে চাকরির সুযোগ ডিপ্লোমা প্রকৌশলীদের: মাহ্‌দী আমিন ইরান ও কানাডায় বড় পরীক্ষার মুখে ট্রাম্পের ‘শক্তির রাজনীতি’ রাষ্ট্রপতির সঙ্গে তিন বাহিনী প্রধানের সৌজন্য সাক্ষাৎ অতিরিক্ত টাকা আদায়ের অভিযোগ ভিত্তিহীন, সংবাদচর্চার প্রতিবেদনের প্রতিবাদ সোহাগের’

সরকারের ভেতরে যত ঢুকছি, ততই আতঙ্কিত হচ্ছি: মির্জা ফখরুল

  • প্রকাশের সময় : শনিবার, ২ মে, ২০২৬
  • ১৩০ বার পঠিত

দেশে আজ সততা, সাহস ও নৈতিকতার মানুষ ক্রমেই বিরল হয়ে যাচ্ছে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব ও স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, সরকারের ভেতরে যত ঢুকছি, ততই আতঙ্কিত হচ্ছি-কীভাবে এই কাঠামো ঠিক করা যাবে।

শনিবার রাজধানীর শের-ই-বাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের অডিটোরিয়ামে সদ্য প্রয়াত অধ্যাপক ডা. আব্দুল কুদ্দুসের জন্য আয়োজিত স্মরণসভা ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

অনুষ্ঠানে বিএনপি চেয়ারপার্সনের সাবেক উপদেষ্টা ও জিয়া পরিষদের চেয়ারম্যান, বীর মুক্তিযোদ্ধা মরহুম অধ্যাপক ডা. আব্দুল কুদ্দুসের আত্মার মাগফিরাত কামনা করা হয়।

মির্জা ফখরুল বলেন, ডা. কুদ্দুসের মৃত্যু স্বাভাবিক নয়; জীবনের নানা কষ্ট, অপমান ও দুঃখের ধাক্কা তাকে দ্রুত আমাদের কাছ থেকে কেড়ে নিয়েছে। এমন সৎ ও সাহসী মানুষ আজ সমাজে খুব কমই দেখা যায়।

তিনি বলেন, আমরা যদি তার কাজ, আদর্শ ও নৈতিকতা অনুসরণ করতে পারি, তাহলে সমাজ ও দেশের জন্য কিছু করা সম্ভব হবে।

দেশের বর্তমান পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করে বিএনপি মহাসচিব বলেন, গত ১৫-১৬ বছরে সমাজব্যবস্থায় অনিয়ম, দুর্নীতি ও স্বজনপ্রীতি প্রাতিষ্ঠানিক রূপ পেয়েছে। আজকাল তদবির ছাড়া কোনো কাজ হয় না-এমন সংস্কৃতি তৈরি হয়েছে, যা আগে এভাবে ছিল না।

জিয়া পরিষদের কার্যক্রম নিয়ে তিনি বলেন, সংগঠনকে ‘দোকান’ বানানো যাবে না; বরং গবেষণা ও মেধাভিত্তিক কাজের মাধ্যমে জিয়াউর রহমানের জীবন ও আদর্শ বিশ্বব্যাপী তুলে ধরতে হবে।

জিয়াউর রহমানের রাষ্ট্রনায়কত্বের বিভিন্ন দিক তুলে ধরে মির্জা ফখরুল বলেন, তিনি অল্প সময়ের মধ্যে দেশকে এগিয়ে নেওয়ার অসাধারণ ক্ষমতা দেখিয়েছেন। সততা ও পরিশ্রম ছাড়া উন্নয়ন সম্ভব নয়-এ কথাও তিনি প্রমাণ করে গেছেন।

মির্জা ফখরুল আরও বলেন, বিএনপি সবসময় সংস্কারের পক্ষে। তবে কিছু প্রস্তাবে আমাদের ভিন্নমত রয়েছে, যা ইতোমধ্যে আনুষ্ঠানিকভাবে জানানো হয়েছে। বর্তমান অর্থনৈতিক সংকটের কথাও তুলে ধরে তিনি বলেন, দেশ আজ বিশাল ঋণের বোঝায় জর্জরিত। এই অবস্থা থেকে উত্তরণে জাতীয় ঐক্য জরুরি।

এসময় তিনি তারেক রহমানের নেতৃত্বের প্রশংসা করে বলেন, তিনি ঐক্যের রাজনীতিতে বিশ্বাসী এবং নিরলসভাবে কাজ করে যাচ্ছেন।

শিক্ষা ও রাজনীতি প্রসঙ্গে মির্জা ফখরুল বলেন, বিশ্ববিদ্যালয়ে মেধার চর্চা নিশ্চিত করতে হবে এবং দলীয়করণ বন্ধ করতে হবে। সুষ্ঠু ছাত্ররাজনীতি না থাকলে তা দেশের জন্য ক্ষতিকর হয়ে দাঁড়াবে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো খবর
© Jeba Television  স্বত্ব সংরক্ষিত ২০২৬ Jeba Television ©
Theme Customized By JTV