1. admin@jtv.news : admin :
  2. fansporosh@gmail.com : Raja Saleh : Raja Saleh
অন্যান্য দেশের তুলনায় নিয়ন্ত্রণে আছে তেলের দাম: মাহদী আমিন - JTV
বুধবার, ২৭ মে ২০২৬, ০৮:৪৫ পূর্বাহ্ন
শিরোনাম :
গাবতলী হাটে সন্তোষজনক পরিবেশ, নিরাপত্তায় কড়া নজরদারি: মীর শাহে আলম র‌্যাবের ওপর সন্ত্রাসী হামলার জবাব দেওয়া হবে: স্বরাষ্ট্রমন্ত্রী ইরান চুক্তির সঙ্গে আব্রাহাম অ্যাকর্ডসকে যুক্ত করলেন ট্রাম্প লাব্বাইক লাব্বাইক ধ্বনিতে মুখর হবে আরাফাত ময়দান তীব্র গরম ও বজ্রঝড়ের শঙ্কা, হুমকিতে ২০২৬ বিশ্বকাপ ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে ট্রাকের চাপ, বাড়ছে যানজট ও ভোগান্তি আজ পবিত্র হজ কমলাপুর রেল স্টেশনে উপচে পড়া ভিড়, পাঁচ ট্রেন বিলম্বে যাত্রী ভোগান্তি শিবগঞ্জে বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের সহায়তা ও মেধাবীদের সংবর্ধনায় প্রতিমন্ত্রী কর্মস্থল থেকে বেরিয়েও ঈদে বাড়ি ফেরা হয় না সবার বিতর্কের মুখে ট্রাম্পের নাগরিক তালিকা, গড়াল আদালতে শিবগঞ্জ পৌর এলাকার জলাবদ্ধতা নিরসনে তাৎক্ষণিক ব্যবস্থা নিতে প্রতিমন্ত্রী মীর শাহে আলমের নির্দেশ ‘বিদ্রোহী’ কবির জন্মদিন উদ্‌যাপন ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে রডবোঝাই ট্রাক উল্টে নিহত ১৫ জাতীয় ঈদগাহে ঈদুল আজহার নামাজ আদায় করবেন প্রধানমন্ত্রী

অন্যান্য দেশের তুলনায় নিয়ন্ত্রণে আছে তেলের দাম: মাহদী আমিন

  • প্রকাশের সময় : বুধবার, ৬ মে, ২০২৬
  • ৩৩ বার পঠিত

বিশ্বের অন্যান্য দেশের তুলনায় বাংলাদেশে জ্বালানি তেলের দাম যথেষ্ট নিয়ন্ত্রণে আছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহদী আমিন।

তিনি বলেন, ইনিশিয়াল স্টেজে কিছু ক্রাইসিস ছিল। তবে সরকার দেশি-বিদেশি স্টেক হোল্ডারদের সঙ্গে আলোচনা করেছে। ইন্টারন্যাশনাল বার্গেনিং ও নেগোসিয়েশন করেছে। অল্টারনেটিভ সোর্সিং করেছে। বর্তমানে আমরা অন্যান্য দেশের তুলনায় জ্বালানির ক্ষেত্রে যথেষ্ট ভালো অবস্থায় রয়েছি।

বুধবার (৬ মে) সকালে রাজধানীর বনানীর হোটেল শেরাটনের অ্যানেক্স অডিটোরিয়ামে ‘দ্য ল কম্পাস ডায়ালগ’ শীর্ষক বিভিন্ন দাতা সংস্থার সঙ্গে সংলাপ শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন। ‘ইনস্টিটিউট অব স্ট্র্যাটেজি অ্যান্ড ট্যাকটিকস রিসার্চ (আইএসটিআর)’ এ আয়োজন করে।

প্রধানমন্ত্রীর কার্যালয়ের এই মুখপাত্র বলেন, অন্য যেকোনো দেশের তুলনায় আমাদের দেশে তেলের দাম যথেষ্ট নিয়ন্ত্রণে রয়েছে। ডিমান্ড অনুযায়ী সাপ্লাইটা আমরা স্থিতিশীল রেখেছি।

বৈশ্বিক অনেক চ্যালেঞ্জ থাকা সত্ত্বেও প্রতিটি চ্যালেঞ্জকে আমরা একেকটা অপরচুনিটি হিসেবে নিয়ে দেশটাকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাব।

মাহদী আমিন বলেন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের মাধ্যমে এমন একটি সরকার রাষ্ট্র পরিচালনার এসেছে, যার ক্ষমতার ভিত্তি দেশের জনগণ। আমরা বিশ্বাস করি, এ বাংলাদেশকে যদি সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে হয়, তাহলে জনগণের আকাঙ্ক্ষা ও প্রত্যাশাকে ধারণ করে রাষ্ট্র পরিচালনা করতে হবে। প্রধানমন্ত্রী তারেক রহমান নির্বাচনের পরে গত প্রায় আড়াই মাস ধরে নির্বাচনি ইশতেহারের প্রতিটি ধারাকে ধরে যে প্রতিশ্রুতিগুলো রয়েছে, সেগুলো পূরণ করা শুরু করেছেন। যেটি নজিরবিহীন ও অভূতপূর্ব। তিনি অনেক সময় ব্যয় করছেন নির্বাচনী প্রতিশ্রুতিগুলো বাস্তবায়নের জন্য।

দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি যথেষ্ট স্থিতিশীল রয়েছে বলে উল্লেখ করে মাহদী আমিন বলেন, মানুষের ভাগ্যের পরিবর্তন হচ্ছে। স্বাস্থ্য, শিক্ষা, কৃষি, অবকাঠামো প্রতিটি ক্ষেত্রে কিন্তু প্রতিশ্রুতি অনুযায়ী কার্য সমাধান হয়েছে। মানুষের ভাগ্যের পরিবর্তন হচ্ছে। আগামীর যে বাংলাদেশ আমরা প্রত্যাশা করি, সেখানে আমরা চাই পারস্পরিক সৌহার্দ্য থাকবে, সহাবস্থান থাকবে। এমন রাজনীতি থাকবে, যেখানে অপপ্রচার থাকবে না। অপপ্রচার কিন্তু অপরাজনীতি। সেটা কোনো রাজনীতির প্রচলন হওয়া উচিত না।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো খবর
© Jeba Television  স্বত্ব সংরক্ষিত ২০২৬ Jeba Television ©
Theme Customized By JTV