1. admin@jtv.news : admin :
  2. fansporosh@gmail.com : Raja Saleh : Raja Saleh
টাইগারদের বোলিং তোপে ধুঁকছে পাকিস্তান - JTV
বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ০৬:০৪ অপরাহ্ন
শিরোনাম :
জ্বালানি সংকট কাটাতে সরকারের সমন্বিত পরিকল্পনা জানালেন প্রধানমন্ত্রী নিয়মিত ড্রাগন ফল খেলে শরীরে কী ধরনের প্রভাব পড়ে? মেধাবীদের হাত ধরেই গড়ে উঠবে আগামীর বাংলাদেশ: শিক্ষামন্ত্রী কৌশলগত লক্ষ্য নিয়ে খুবই বিভ্রান্তিতে রয়েছে যুক্তরাষ্ট্র: বিশ্লেষক কয়েকমাসের মধ্যে সংসদও সোলার সিস্টেমের আওতায় আসবে: প্রধানমন্ত্রী চার শর্ত পূরণ না করলে প্রকল্প অনুমোদন দেওয়া হবে না : অর্থমন্ত্রী নারায়ণগঞ্জে বিএনপির র‍্যালিতে হাতাহাতি অতীতে আটকে থাকলে উন্নয়নের কাজ এগিয়ে নেয়া সম্ভব হবে না: দীনেশ ত্রিবেদী মন্ত্রিসভায় আজ উঠতে পারে নতুন পে-স্কেল ইরান-যুক্তরাষ্ট্র পাল্টাপাল্টি হামলায় বিশ্ববাজারে ফের বাড়ল তেলের দাম স্বাধীন বাংলাদেশে আর কোনো আয়নাঘর থাকবে না: রাষ্ট্রপতি নেপালে আকস্মিক বন্যায় মৃত বেড়ে ৭৩৪, জীবিত উদ্ধার ৮১৮৬ জন স্থানীয় সরকার নির্বাচনে ৬ হাজার কোটি টাকা বরাদ্দ: মীর শাহে আলম বঙ্গোপসাগরে লঘুচাপ, দেশের সব সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত বিদ্যুৎ ও জ্বালানিসংকট : প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক হলেই মিলবে সমাধান

টাইগারদের বোলিং তোপে ধুঁকছে পাকিস্তান

  • প্রকাশের সময় : রবিবার, ১০ মে, ২০২৬
  • ৮৬ বার পঠিত

তৃতীয় দিনে টাইগারদের বোলিং তোপে পড়েছে পাকিস্তান। রবিবার পাকিস্তান খেলা শুরু করে ১ উইকেটে ১৭৯ রান নিয়ে। স্কোরবোর্ডে ২৩০ রান তুলতেই নেই পাঁচ উইকেট। অর্থ্যাৎ মাত্র ৫১ রান যোগ করতেই চার উইকেট হারায় সফরকারীরা।

অভিষেকে দারুণ ব‍্যাটিংয়ে সেঞ্চুরি করা আজান আওয়াইজকে ফিরিয়ে শতরানের জুটি ভাঙেন তাসকিন আহমেদ। অভিজ্ঞ পেসারের অফ স্টাম্পের বাইরের বলে ব‍্যাট চালিয়ে দেন আজান। বলের লাইনে যেতে পারেননি পুরোপুরি। দ্রুত গতিতে আসা বল প্রথম স্লিপে মুঠোয় নেন নাজমুল হোসেন শান্ত। ভাঙে ১৯৮ বল স্থায়ী ১০৪ রানের জুটি।

বাংলাদেশ পায় পাকিস্তানের দ্বিতীয় উইকেট। এটি ছিল আজকের দিনে তাসকিনের দ্বিতীয় ওভার। কাঁধ সমান উঁচু থেকে ভালো ক্যাচ নিয়েছেন নাজমুলও। অভিষেক ইনিংসে তিন অঙ্ক ছোঁয়া আওয়াইস ফিরেছেন ১৬৫ বলে ১০৩ রান করে। তার এই ইনিংসের ১৪টি চারের মার রয়েছে। এর কিছুক্ষণ পরপরই সাজঘরে ফেরেন শান মাসুদ।

তাসকিনের অফ স্টাম্পের বাইরের বলে শট নিচে রাখতে পারেননি মাসুদ। পয়েন্টে ডাইভ দিয়ে চমৎকার নিচু ক‍্যাচ নেন সাদমান ইসলাম। ১৭ বলে ৯ রান করেন মাসুদ। এরপর পাকিস্তান শিবিরে আঘাত হানেন মেহেদি হাসান মিরাজ। রানের খাতা খোলার আগেই সাউদ শাকিল সাজঘরে ফেরান তিনি।

মিরাজের বলে সুইপ করতে গিয়ে এলবিডব্লিউ হয়েছেন সৌদ শাকিল। চার বল খেলে কোনো রান করতে পারেননি তিনি।

শাকিল রিভিউ নিয়েছিলেন। তবে বল ব্যাটে লাগেনি, হিট করেছে উইকেটেই। মিরাজের নতুন শিকারে পরিণত হন আবদুল্লাহ ফজল। মিরাজের বল মিড অনের ওপর দিয়ে উড়িয়ে মারতে গিয়ে ত্রিশ গজের ভেতরে তাইজুলের হাতে ক্যাচ দিয়েছেন ফজল। অভিষেকে ফিফটি করা এই ব্যাটসম্যান ফিরেছেন ১২০ বলে ৬০ রান করে। গতকাল ইমাম–উল–হককে আউট করা মিরাজ আজ নিলেন দুই উইকেট।

এ প্রতিবেদনে লেখা পর্যন্ত ৬৬ ওভারে পাঁচ উইকেটে ২৩৭ রান করেছে পাকিস্তান।

বাংলাদেশ একাদশ : নাজমুল হোসেন শান্ত, মাহমুদুল হাসান জয়, সাদমান ইসলাম, মুমিনুল হক, মুশফিকুর রহিম, লিটন দাস, মেহেদী হাসান মিরাজ, তাইজুল ইসলাম, তাসকিন আহমেদ, নাহিদ রানা ও ইবাদত হোসেন চৌধুরী।

পাকিস্তান একাদশ : আজান আওয়াইস, ইমাম-উল-হক, আব্দুল্লাহ ফাজাল, শান মাসুদ, সাউদ শাকিল, মোহাম্মাদ রিজওয়ান, লমান আলি আগা, শাহিন শাহ আফ্রিদি, নোমান আলি, হাসান আলি ও মোহাম্মদ আব্বাস।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো খবর
© Jeba Television  স্বত্ব সংরক্ষিত ২০২৬ Jeba Television ©
Theme Customized By JTV