1. admin@jtv.news : admin :
  2. fansporosh@gmail.com : Raja Saleh : Raja Saleh
এনসিপি প্রার্থীকে ধারালো অস্ত্রে আঘাতের চেষ্টা করা যুবক গ্রেপ্তার - JTV
বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ০৬:০৪ অপরাহ্ন
শিরোনাম :
জ্বালানি সংকট কাটাতে সরকারের সমন্বিত পরিকল্পনা জানালেন প্রধানমন্ত্রী নিয়মিত ড্রাগন ফল খেলে শরীরে কী ধরনের প্রভাব পড়ে? মেধাবীদের হাত ধরেই গড়ে উঠবে আগামীর বাংলাদেশ: শিক্ষামন্ত্রী কৌশলগত লক্ষ্য নিয়ে খুবই বিভ্রান্তিতে রয়েছে যুক্তরাষ্ট্র: বিশ্লেষক কয়েকমাসের মধ্যে সংসদও সোলার সিস্টেমের আওতায় আসবে: প্রধানমন্ত্রী চার শর্ত পূরণ না করলে প্রকল্প অনুমোদন দেওয়া হবে না : অর্থমন্ত্রী নারায়ণগঞ্জে বিএনপির র‍্যালিতে হাতাহাতি অতীতে আটকে থাকলে উন্নয়নের কাজ এগিয়ে নেয়া সম্ভব হবে না: দীনেশ ত্রিবেদী মন্ত্রিসভায় আজ উঠতে পারে নতুন পে-স্কেল ইরান-যুক্তরাষ্ট্র পাল্টাপাল্টি হামলায় বিশ্ববাজারে ফের বাড়ল তেলের দাম স্বাধীন বাংলাদেশে আর কোনো আয়নাঘর থাকবে না: রাষ্ট্রপতি নেপালে আকস্মিক বন্যায় মৃত বেড়ে ৭৩৪, জীবিত উদ্ধার ৮১৮৬ জন স্থানীয় সরকার নির্বাচনে ৬ হাজার কোটি টাকা বরাদ্দ: মীর শাহে আলম বঙ্গোপসাগরে লঘুচাপ, দেশের সব সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত বিদ্যুৎ ও জ্বালানিসংকট : প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক হলেই মিলবে সমাধান

এনসিপি প্রার্থীকে ধারালো অস্ত্রে আঘাতের চেষ্টা করা যুবক গ্রেপ্তার

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৫ জানুয়ারি, ২০২৬
  • ১৪৪ বার পঠিত

নারায়ণগঞ্জ-৪ (ফতুল্লা) আসনে এনসিপি মনোনীত প্রার্থী আবদুল্লাহ আল আমিনকে ধারালো অস্ত্র ডিয়ে হামলার চেষ্টাকারী যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার (১৪ জানুয়ারি) দিনগত রাতে ফতুল্লার কাশিপুর ইউনিয়নের বাশমুলি এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার যুবক আলআমিন ওরফে আক্কা বাক্কা আলামিন (২৪) গাইবান্ধার বল্লমজা এলাকার মো. সিদ্দিক ও নুর জাহান দম্পতির ছেলে। তারা বাশমুলি কালাহাজীর বাড়ির ভাড়াটিয়া। আলামিনের বাবা সিদ্দিক ওই এলাকায় চায়ের দোকান পরিচালনা করে।

এর আগে বুধবার রাত ৭ টার দিকে কাশিপুর ইউনিয়নের বাশমুলি এলাকায় ওই হামলার চেষ্টার ঘটনা ঘটে। হামলায় এনসিপির দুজন কর্মী আহত হয়েছেন বলে দাবী করেন নেতাকর্মীরা। আহতরা হলেন, ফতুল্লা থানা যুবশক্তির সংগঠক আবু তাহের (২২), মহানগর ছাত্রশক্তির যুগ্ম সদস্য সচিব মারুফ (২১)।

ঘটনাটির বিষয়ে জেলা জাতীয় যুবশক্তির মুখ্য সংগঠক রাইসুল ইসলাম বলেন, ‘রাত ৭টার দিকে ফতুল্লার কাশিপুর বাশমুলি এলাকায় সাধারণ মানুষের সাথে সৌজন্য সাক্ষাৎকালে এক যুবককে আল আমিন ভাইয়ের পেছনে অনুসরন করতে দেখা যায়। নেতাকর্মীদের তাকে নিয়ে সন্দেহ হলে তাকে ধরে জিজ্ঞাসাবাদ করলে জামার নিচ থেকে বড় একটি চাপাতি পাওয়া যায়। এসময় সে পালাবার চেষ্টা করে এবং এনসিপির দুজন কর্মীকে আহত করে। ঘটনার পর এলাকার লোকজন জড়ো হয়ে তাকে গণপিটুনি দিলে ঐ যুবক জানায় তাকে এক বড় ভাই চাপাতি নিয়ে এখানে আসতে বলেছে। এর কিছুক্ষণের মধ্যেই সেই যুবকের আরও বেশ কিছু অনুসারী জড়ো হয়ে হামলার চেষ্টাকারীকে ছাড়িয়ে নিয়ে যায়। পরে স্থানীয়রা আল আমিন ভাইকে গাড়িতে উঠিয়ে নিরাপদে সরিয়ে দেয়। এই বিষয়ে প্রশাসনকে অবগত করা হয়েছে।

এদিকে হামলার চেষ্টার খবর পেয়ে অতিরিক্ত পুলিশ সুপার মো. হাসিনুজ্জামান এর নেতৃত্বে একটি টিম বুধবার দিনগত রাত সাড়ে ১২ টার দিকে অভিযান চালিয়ে হামলার চেষ্টাকারী যুবক আল আমিনকে গ্রেপ্তার করে।

অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) তারেক আল মেহেদী জানান, গ্রেপ্তারকৃত যুবকের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো খবর
© Jeba Television  স্বত্ব সংরক্ষিত ২০২৬ Jeba Television ©
Theme Customized By JTV