1. admin@jtv.news : admin :
  2. fansporosh@gmail.com : Raja Saleh : Raja Saleh
বগুড়ার শিবগঞ্জে সামাজিক ও ধর্মীয় প্রতিষ্ঠান প্রধানদের সাথে মতবিনিময় সভায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম - JTV
সোমবার, ২০ জুলাই ২০২৬, ০৩:২৬ পূর্বাহ্ন
শিরোনাম :
২০ জুলাইয়ের মধ্যে হচ্ছে না এসএসসির ফল প্রকাশ, নতুন তারিখ কবে? মাঠে বসে বিশ্বকাপ ফাইনাল দেখবেন ট্রাম্প, নিরাপত্তায় যুদ্ধবিমান ও স্নাইপার জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে বিতর্কের অবসান হওয়া উচিত: ফখরুল ফাইনালের ভাগ্য গড়তে পারে যে তিন দ্বৈরথ ৪ বছরে ২ কোটি ৭০ লাখ কৃষকের হাতে কৃষক কার্ড পৌঁছে দেবে সরকার: মীর শাহে আলম প্রবাসী কার্ডের পরীক্ষামূলক উদ্বোধন আগামী মাসে, মিলবে ১০টি বিশেষ সুবিধা যত বাধাই আসুক, বাংলাদেশকে আন্তর্জাতিক শিক্ষা হাবে পরিণত করা হবে: শিক্ষামন্ত্রী মন্ত্রী-প্রতিমন্ত্রীদের ঘিরে অপপ্রচার, ভুয়া তথ্য-ডিপফেক ছড়াচ্ছে সংঘবদ্ধ চক্র ফাইনালের আকর্ষণ মেসি-ইয়ামাল দ্বৈরথ দুপুরের মধ্যে ৮ জেলায় ঝড়ের আভাস নারায়ণগঞ্জ আটা-ময়দা মিল মালিক সমিতির সভাপতি সোহাগ, সাধারণ সম্পাদক ইকবাল আলী নির্বাচিত পরিচ্ছন্নতা ও সবুজায়নে সিটি কর্পোরেশনের সঙ্গে কাজ করবে বিডি ক্লিন: মীর শাহে আলম মধ্যপ্রাচ্যের ৩ দেশে মার্কিন ঘাঁটিতে নতুন করে ইরানের হামলা আর্জেন্টিনা-স্পেনের মুখোমুখি পরিসংখ্যান কী, সবশেষ দেখায় জিতেছিল কোন দল? শেষের ম্যাজিকে ইংল্যান্ডকে বিদায় করে ফাইনালে আর্জেন্টিনা

বগুড়ার শিবগঞ্জে সামাজিক ও ধর্মীয় প্রতিষ্ঠান প্রধানদের সাথে মতবিনিময় সভায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম

  • প্রকাশের সময় : সোমবার, ১১ মে, ২০২৬
  • ৯০ বার পঠিত

উন্নয়ন, সামাজিক সম্প্রীতি, শিক্ষা ও জনকল্যাণমূলক কার্যক্রম নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা
বগুড়ার শিবগঞ্জ উপজেলার বিভিন্ন সামাজিক ও ধর্মীয় প্রতিষ্ঠান প্রধানদের সাথে মতবিনিময় সভায় যোগ দিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম এমপি।

সোমবার (১১ মে ২০২৬) অনুষ্ঠিত এ সভায় উপজেলার সার্বিক উন্নয়ন, সামাজিক সম্প্রীতি বজায় রাখা, শিক্ষার মানোন্নয়ন, ধর্মীয় মূল্যবোধ প্রতিষ্ঠা এবং জনকল্যাণমূলক বিভিন্ন কার্যক্রম নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা অনুষ্ঠিত হয়।
সভায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম বলেন, সমাজের সকল শ্রেণি-পেশার মানুষকে সাথে নিয়ে উন্নয়ন কার্যক্রম এগিয়ে নিতে হবে। সামাজিক সম্প্রীতি ও ধর্মীয় সহনশীলতা বজায় রেখে একটি আধুনিক ও মানবিক সমাজ গঠনে সবাইকে একযোগে কাজ করার আহ্বান জানান তিনি।

পরে প্রতিমন্ত্রী উপজেলা আইন-শৃঙ্খলা সভায় অংশগ্রহণ করেন এবং আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রশাসন, জনপ্রতিনিধি ও সংশ্লিষ্ট সকলকে প্রয়োজনীয় দিক-নির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন।
এসময় স্থানীয় প্রশাসনের কর্মকর্তা, জনপ্রতিনিধি, ধর্মীয় ও সামাজিক প্রতিষ্ঠানের নেতৃবৃন্দসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো খবর
© Jeba Television  স্বত্ব সংরক্ষিত ২০২৬ Jeba Television ©
Theme Customized By JTV