1. admin@jtv.news : admin :
  2. fansporosh@gmail.com : Raja Saleh : Raja Saleh
শিক্ষামন্ত্রীর সঙ্গে অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদের সৌজন্য সাক্ষাৎ - JTV
রবিবার, ১৯ জুলাই ২০২৬, ০৪:৩০ অপরাহ্ন
শিরোনাম :
ফাইনালের ভাগ্য গড়তে পারে যে তিন দ্বৈরথ ৪ বছরে ২ কোটি ৭০ লাখ কৃষকের হাতে কৃষক কার্ড পৌঁছে দেবে সরকার: মীর শাহে আলম প্রবাসী কার্ডের পরীক্ষামূলক উদ্বোধন আগামী মাসে, মিলবে ১০টি বিশেষ সুবিধা যত বাধাই আসুক, বাংলাদেশকে আন্তর্জাতিক শিক্ষা হাবে পরিণত করা হবে: শিক্ষামন্ত্রী মন্ত্রী-প্রতিমন্ত্রীদের ঘিরে অপপ্রচার, ভুয়া তথ্য-ডিপফেক ছড়াচ্ছে সংঘবদ্ধ চক্র ফাইনালের আকর্ষণ মেসি-ইয়ামাল দ্বৈরথ দুপুরের মধ্যে ৮ জেলায় ঝড়ের আভাস নারায়ণগঞ্জ আটা-ময়দা মিল মালিক সমিতির সভাপতি সোহাগ, সাধারণ সম্পাদক ইকবাল আলী নির্বাচিত পরিচ্ছন্নতা ও সবুজায়নে সিটি কর্পোরেশনের সঙ্গে কাজ করবে বিডি ক্লিন: মীর শাহে আলম মধ্যপ্রাচ্যের ৩ দেশে মার্কিন ঘাঁটিতে নতুন করে ইরানের হামলা আর্জেন্টিনা-স্পেনের মুখোমুখি পরিসংখ্যান কী, সবশেষ দেখায় জিতেছিল কোন দল? শেষের ম্যাজিকে ইংল্যান্ডকে বিদায় করে ফাইনালে আর্জেন্টিনা বর্জ্য ব্যবস্থাপনায় নাগরিক অংশগ্রহণই সফলতার চাবিকাঠি: স্থানীয় সরকার মন্ত্রী সবুজ বাংলাদেশ গড়ে তুলতে শিশুদের অংশগ্রহণের আহ্বান প্রধানমন্ত্রীর আর্জেন্টিনা ম্যাচের আগে আবহাওয়া নিয়ে স্বস্তিতে ইংল্যান্ড

শিক্ষামন্ত্রীর সঙ্গে অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদের সৌজন্য সাক্ষাৎ

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১২ মে, ২০২৬
  • ৭৭ বার পঠিত

 

আজ মঙ্গলবার ১২ মে ২০২৬ মন্ত্রণালয়ের অফিসকক্ষে মাননীয় শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলনের সাথে বিশ্বসাহিত্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদ সৌজন্য সাক্ষাৎ করেন।

সাক্ষাৎকালে দেশের শিক্ষা ব্যবস্থার উন্নয়ন, শিক্ষার্থীদের মাঝে বইপড়া ও জ্ঞানচর্চার সংস্কৃতি বিস্তার, আধুনিক ও মানবিক শিক্ষা ব্যবস্থা গড়ে তোলা এবং তরুণ প্রজন্মকে সৃজনশীল কর্মকাণ্ডে সম্পৃক্ত করার বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়।
আলোচনায় বক্তারা বলেন, একটি জ্ঞানভিত্তিক, মানবিক ও উন্নত বাংলাদেশ গঠনে শিক্ষার বিকল্প নেই। বর্তমান প্রজন্মকে প্রযুক্তিনির্ভর শিক্ষার পাশাপাশি সাহিত্য, সংস্কৃতি ও নৈতিক শিক্ষায় সমৃদ্ধ করতে পারলে দেশ আরও এগিয়ে যাবে।

এসময় উপস্থিত ছিলেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম এমপি, প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ, মাননীয় প্রধানমন্ত্রীর শিক্ষা উপদেষ্টা মাহদী আমিন এবং পলিসি ও স্ট্র্যাটেজি উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান।

সৌজন্য সাক্ষাৎ শেষে দেশের শিক্ষা ব্যবস্থাকে আরও কার্যকর, আধুনিক ও শিক্ষার্থী বান্ধব করতে সম্মিলিতভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করা হয়।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো খবর
© Jeba Television  স্বত্ব সংরক্ষিত ২০২৬ Jeba Television ©
Theme Customized By JTV