1. admin@jtv.news : admin :
  2. fansporosh@gmail.com : Raja Saleh : Raja Saleh
কুমিল্লাকে বিভাগ করার প্রতিশ্রুতি ও কৃষি বিশ্ববিদ্যালয় করার ঘোষণা - JTV
বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ০৫:০৫ অপরাহ্ন
শিরোনাম :
নিয়মিত ড্রাগন ফল খেলে শরীরে কী ধরনের প্রভাব পড়ে? মেধাবীদের হাত ধরেই গড়ে উঠবে আগামীর বাংলাদেশ: শিক্ষামন্ত্রী কৌশলগত লক্ষ্য নিয়ে খুবই বিভ্রান্তিতে রয়েছে যুক্তরাষ্ট্র: বিশ্লেষক কয়েকমাসের মধ্যে সংসদও সোলার সিস্টেমের আওতায় আসবে: প্রধানমন্ত্রী চার শর্ত পূরণ না করলে প্রকল্প অনুমোদন দেওয়া হবে না : অর্থমন্ত্রী নারায়ণগঞ্জে বিএনপির র‍্যালিতে হাতাহাতি অতীতে আটকে থাকলে উন্নয়নের কাজ এগিয়ে নেয়া সম্ভব হবে না: দীনেশ ত্রিবেদী মন্ত্রিসভায় আজ উঠতে পারে নতুন পে-স্কেল ইরান-যুক্তরাষ্ট্র পাল্টাপাল্টি হামলায় বিশ্ববাজারে ফের বাড়ল তেলের দাম স্বাধীন বাংলাদেশে আর কোনো আয়নাঘর থাকবে না: রাষ্ট্রপতি নেপালে আকস্মিক বন্যায় মৃত বেড়ে ৭৩৪, জীবিত উদ্ধার ৮১৮৬ জন স্থানীয় সরকার নির্বাচনে ৬ হাজার কোটি টাকা বরাদ্দ: মীর শাহে আলম বঙ্গোপসাগরে লঘুচাপ, দেশের সব সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত বিদ্যুৎ ও জ্বালানিসংকট : প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক হলেই মিলবে সমাধান নারায়ণগঞ্জের উন্নয়ন দায়িত্ব পাওয়ায় প্রতিমন্ত্রীকে শুভেচ্ছা জানিয়েছেন ব্যবসায়ী নেতা সোহাগ

কুমিল্লাকে বিভাগ করার প্রতিশ্রুতি ও কৃষি বিশ্ববিদ্যালয় করার ঘোষণা

  • প্রকাশের সময় : শনিবার, ১৬ মে, ২০২৬
  • ৯২ বার পঠিত
কুমিল্লাকে বিভাগ করার প্রতিশ্রুতি ও কৃষি বিশ্ববিদ্যালয় করার ঘোষণা দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
কুমিল্লাকে বিভাগ করার প্রতিশ্রুতি ও কৃষি বিশ্ববিদ্যালয় করার ঘোষণা

শনিবার বেলা পৌনে দুইটার দিকে কুমিল্লার বরুড়ার লক্ষ্মীপুর বাজার মাঠে আয়োজিত পথসভায় তিনি এসব কথা বলেন।

তারেক রহমান বলেন, সব ওয়াদা পর্যায়ক্রমে পূরণ করা হবে। ১৭ বছর লুটপাটের কারণে দেশের অর্থনীতি চাপের মধ্যে আছে, জনগণকে ধৈর্য ধরার আহ্বান জানান তিনি।

তিনি বলেন, দেশের মানুষকে দেয়া প্রতিশ্রুতি রক্ষা করছে বিএনপি। দেশ পুনর্গঠন সরকারের একার পক্ষে সম্ভব নয়। প্রয়োজন সবার সক্রিয় অংশগ্রহণ।

তিনি আরো বলেন, আমরা আমাদের যেসব পরিকল্পনা মানুষের সামনে উপস্থাপন করেছিলাম তার ভিত্তিতে মানুষ আমাদেরকে ভোট দিয়েছে।

এ সফরে প্রধানমন্ত্রী দুটি খালের পুনঃখনন কাজের উদ্বোধন, ফ্যামিলি কার্ড বিতরণ, পথসভা ও জেলা বিএনপির সাংগঠনিক সভায় যোগ দেবেন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো খবর
© Jeba Television  স্বত্ব সংরক্ষিত ২০২৬ Jeba Television ©
Theme Customized By JTV