1. admin@jtv.news : admin :
  2. fansporosh@gmail.com : Raja Saleh : Raja Saleh
রাজনীতির নামে অরাজকতা সহ্য করা হবে না: প্রধানমন্ত্রী তারেক রহমান - JTV
শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০৪:০৮ পূর্বাহ্ন
শিরোনাম :
নারায়ণগঞ্জ আটা-ময়দা মিল মালিক সমিতির সভাপতি সোহাগ, সাধারণ সম্পাদক ইকবাল আলী নির্বাচিত পরিচ্ছন্নতা ও সবুজায়নে সিটি কর্পোরেশনের সঙ্গে কাজ করবে বিডি ক্লিন: মীর শাহে আলম মধ্যপ্রাচ্যের ৩ দেশে মার্কিন ঘাঁটিতে নতুন করে ইরানের হামলা আর্জেন্টিনা-স্পেনের মুখোমুখি পরিসংখ্যান কী, সবশেষ দেখায় জিতেছিল কোন দল? শেষের ম্যাজিকে ইংল্যান্ডকে বিদায় করে ফাইনালে আর্জেন্টিনা বর্জ্য ব্যবস্থাপনায় নাগরিক অংশগ্রহণই সফলতার চাবিকাঠি: স্থানীয় সরকার মন্ত্রী সবুজ বাংলাদেশ গড়ে তুলতে শিশুদের অংশগ্রহণের আহ্বান প্রধানমন্ত্রীর আর্জেন্টিনা ম্যাচের আগে আবহাওয়া নিয়ে স্বস্তিতে ইংল্যান্ড প্রাথমিক শিক্ষা পদক প্রদান অনুষ্ঠানে প্রধানমন্ত্রী ফ্রান্সকে উড়িয়ে দিয়ে ফাইনালে দুরন্ত স্পেন স্টার্টআপে ৫ লাখ থেকে ৫ কোটি টাকা সহায়তা দেবে সরকার: প্রধানমন্ত্রী শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে সড়ক অবরোধ শিক্ষার্থীদের স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য মনোনীত হলেন, মীর শাহে আলম বিশ্বকাপ সেমিফাইনালে কে কার মুখোমুখি, কোথায় কখন খেলা করব কাজ, গড়বো দেশ-সবার জন্য বাংলাদেশ: তারেক রহমান

রাজনীতির নামে অরাজকতা সহ্য করা হবে না: প্রধানমন্ত্রী তারেক রহমান

  • প্রকাশের সময় : শনিবার, ১৬ মে, ২০২৬
  • ৮৩ বার পঠিত

রাজনীতির নামে কেউ অরাজকতা সৃষ্টি করতে চাইলে তা কঠোরভাবে মোকাবিলা করা হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেছেন, “দেশের মানুষ শান্তি চায়। কিন্তু একটি মহল রাজনীতির নামে বিভ্রান্তি ও অস্থিতিশীলতা তৈরির চেষ্টা করছে। কেউ বসে থাকবে না।”

শনিবার (১৬ মে) বিকেলে চাঁদপুরে খাল খনন কর্মসূচির উদ্বোধন ও ফ্যামিলি কার্ড বিতরণ অনুষ্ঠানে আয়োজিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

প্রধানমন্ত্রী বলেন, “সামনের দিন হবে দেশ গড়ার রাজনীতি ও মানুষের ভাগ্য উন্নয়নের রাজনীতি।” তিনি আরও বলেন, দেশের উন্নয়ন বিদেশিদের ওপর নির্ভর করে সম্ভব নয়। দেশের ২০ কোটি মানুষের সম্মিলিত শক্তিকেই কাজে লাগাতে হবে।

তিনি বলেন, “২০ কোটি মানুষের হাতকে যদি ৪০ কোটি হাতে রূপান্তর করা যায়, তাহলে বাংলাদেশ আরও দ্রুত এগিয়ে যাবে।” বিএনপির সব কর্মসূচি দেশের খেটে খাওয়া সাধারণ মানুষের কল্যাণের জন্য বলেও উল্লেখ করেন তিনি।

শিক্ষাখাতের উন্নয়নের বিষয়ে প্রধানমন্ত্রী ঘোষণা দেন, ডিগ্রি পর্যন্ত মেয়েদের পড়াশোনা বিনামূল্যে করা হবে। পাশাপাশি যারা ভালো ফলাফল করবে, তাদের উপবৃত্তির আওতায় আনা হবে।

তিনি আরও জানান, আসন্ন বাজেটে শিক্ষাখাতে সর্বোচ্চ বরাদ্দ রাখা হবে এবং শিক্ষকদের প্রশিক্ষণের জন্য বিশেষ বরাদ্দ দেওয়া হবে।

এছাড়া বাস্তবসম্মত হলে দ্রুত সময়ের মধ্যে চাঁদপুরে একটি ইপিজেড স্থাপনের উদ্যোগ নেওয়া হবে বলেও জানান প্রধানমন্ত্রী।

সমাবেশে স্থানীয় নেতাকর্মী, প্রশাসনের কর্মকর্তাসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো খবর
© Jeba Television  স্বত্ব সংরক্ষিত ২০২৬ Jeba Television ©
Theme Customized By JTV