1. admin@jtv.news : admin :
  2. fansporosh@gmail.com : Raja Saleh : Raja Saleh
ফোর্টিফাইড ফ্লাওয়ার মিল: সুস্থ ও স্মার্ট বাংলাদেশের ভবিষ্যৎ: মীর শাকরুল আলম সীমান্ত - JTV
বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ০৫:০৫ অপরাহ্ন
শিরোনাম :
নিয়মিত ড্রাগন ফল খেলে শরীরে কী ধরনের প্রভাব পড়ে? মেধাবীদের হাত ধরেই গড়ে উঠবে আগামীর বাংলাদেশ: শিক্ষামন্ত্রী কৌশলগত লক্ষ্য নিয়ে খুবই বিভ্রান্তিতে রয়েছে যুক্তরাষ্ট্র: বিশ্লেষক কয়েকমাসের মধ্যে সংসদও সোলার সিস্টেমের আওতায় আসবে: প্রধানমন্ত্রী চার শর্ত পূরণ না করলে প্রকল্প অনুমোদন দেওয়া হবে না : অর্থমন্ত্রী নারায়ণগঞ্জে বিএনপির র‍্যালিতে হাতাহাতি অতীতে আটকে থাকলে উন্নয়নের কাজ এগিয়ে নেয়া সম্ভব হবে না: দীনেশ ত্রিবেদী মন্ত্রিসভায় আজ উঠতে পারে নতুন পে-স্কেল ইরান-যুক্তরাষ্ট্র পাল্টাপাল্টি হামলায় বিশ্ববাজারে ফের বাড়ল তেলের দাম স্বাধীন বাংলাদেশে আর কোনো আয়নাঘর থাকবে না: রাষ্ট্রপতি নেপালে আকস্মিক বন্যায় মৃত বেড়ে ৭৩৪, জীবিত উদ্ধার ৮১৮৬ জন স্থানীয় সরকার নির্বাচনে ৬ হাজার কোটি টাকা বরাদ্দ: মীর শাহে আলম বঙ্গোপসাগরে লঘুচাপ, দেশের সব সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত বিদ্যুৎ ও জ্বালানিসংকট : প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক হলেই মিলবে সমাধান নারায়ণগঞ্জের উন্নয়ন দায়িত্ব পাওয়ায় প্রতিমন্ত্রীকে শুভেচ্ছা জানিয়েছেন ব্যবসায়ী নেতা সোহাগ

ফোর্টিফাইড ফ্লাওয়ার মিল: সুস্থ ও স্মার্ট বাংলাদেশের ভবিষ্যৎ: মীর শাকরুল আলম সীমান্ত

  • প্রকাশের সময় : রবিবার, ১৭ মে, ২০২৬
  • ১০৫ বার পঠিত

বাংলাদেশ ফ্লাওয়ার মিল ওনার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট মীর শাকরুল আলম সীমান্ত বলেছেন, আমরা এমন একটি সময়ে বাস করছি, যেখানে শুধু খাদ্যের পরিমাণ নিশ্চিত করাই যথেষ্ট নয়; খাদ্যের পুষ্টিমান নিশ্চিত করাও সমান গুরুত্বপূর্ণ।

বাংলাদেশ আজ খাদ্য উৎপাদনে অনেক এগিয়েছে, কিন্তু এখনও অপুষ্টি, রক্তস্বল্পতা, ভিটামিন ও খনিজের ঘাটতির মতো সমস্যা আমাদের সমাজে বিদ্যমান। বিশেষ করে শিশু, নারী ও নিম্নআয়ের মানুষের মাঝে এই সমস্যা বেশি দেখা যায়।
তিনি বলেন, এই বাস্তবতায় ফোর্টিফাইড ফ্লাওয়ার মিল ভবিষ্যতের জন্য একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ও সময়োপযোগী উদ্যোগ।

ফোর্টিফাইড আটা বা ময়দা বলতে বোঝায় এমন আটা, যেখানে আয়রন, ফলিক অ্যাসিড, জিঙ্ক, ভিটামিন বি-১২সহ গুরুত্বপূর্ণ পুষ্টি উপাদান বৈজ্ঞানিকভাবে সংযোজন করা হয়। এর ফলে সাধারণ মানুষ প্রতিদিনের খাবারের মাধ্যমেই প্রয়োজনীয় পুষ্টি পেয়ে থাকে।

তিনি আরও বলেন, একটি শক্তিশালী জাতি গঠনের জন্য সুস্থ জনগোষ্ঠীর বিকল্প নেই। আর সুস্থ জনগোষ্ঠী গঠনে পুষ্টিকর খাদ্যের ভূমিকা অপরিসীম। ফোর্টিফাইড ফ্লাওয়ার মিল কেবল একটি শিল্প নয়—এটি জাতীয় স্বাস্থ্য নিরাপত্তার অংশ।
ভবিষ্যতে বাংলাদেশে জনসংখ্যা আরও বৃদ্ধি পাবে, খাদ্য চাহিদাও বাড়বে উল্লেখ করে তিনি বলেন, শুধু উৎপাদন বাড়ালেই হবে না, আমাদের “স্মার্ট নিউট্রিশন” নিশ্চিত করতে হবে।

ফোর্টিফাইড খাদ্য সেই লক্ষ্য অর্জনের অন্যতম কার্যকর উপায়।
তিনি দৃঢ়ভাবে বিশ্বাস করেন, আজ থেকেই ফোর্টিফাইড ফ্লাওয়ার মিলকে গুরুত্ব দিলে ভবিষ্যৎ প্রজন্ম আরও সুস্থ, কর্মক্ষম ও মেধাবী হয়ে গড়ে উঠবে। একটি উন্নত, স্মার্ট ও সমৃদ্ধ বাংলাদেশ গঠনে এই শিল্প গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।
তিনি বলেন, একজন দায়িত্বশীল প্রতিনিধি হিসেবে তিনি মনে করেন—সরকার, বেসরকারি খাত, উদ্যোক্তা এবং সাধারণ জনগণের সম্মিলিত উদ্যোগেই এই খাতকে আরও এগিয়ে নেওয়া সম্ভব।
মীর শাকরুল আলম সীমান্ত
সিনিয়র ভাইস প্রেসিডেন্ট

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো খবর
© Jeba Television  স্বত্ব সংরক্ষিত ২০২৬ Jeba Television ©
Theme Customized By JTV