1. admin@jtv.news : admin :
  2. fansporosh@gmail.com : Raja Saleh : Raja Saleh
রামিসা হত্যার বিচার দাবিতে বিক্ষোভ - JTV
শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ১০:৪১ পূর্বাহ্ন
শিরোনাম :
দীর্ঘ ফ্যাসিবাদী শাসনে সবকিছু ধ্বংস হয়ে গেছে: রাষ্ট্রপতি প্রান্তিক পর্যায়ে প্রাথমিক স্বাস্থ্যসেবায় সর্বোচ্চ গুরুত্ব দেয়া হচ্ছে: স্বাস্থ্যমন্ত্রী ঋণের ওপর নির্ভরতা কমিয়ে বিদেশি বিনিয়োগে গুরুত্ব দেওয়া হচ্ছে: অর্থমন্ত্রী ডিজিটাল অপরাধ মোকাবিলায় সক্ষমতা বাড়াবে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী টঙ্গীতে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ২০ ইউনিট, যোগ দিয়েছে সেনাবাহিনী সালাহউদ্দিন আহমেদের প্রথম জানাজা অনুষ্ঠিত, অংশ নিয়েছেন প্রধানমন্ত্রী স্থানীয় সরকার নির্বাচনে প্রশাসন বিন্দুমাত্র হস্তক্ষেপ করবে না: মীর শাহে আলম পরাজিত শক্তির কালো টাকা দিয়ে দেশে অরাজকতা সৃষ্টির ষড়যন্ত্র চলছে: রিজভী প্রবাসীদের সম্পদ রক্ষায় বিশেষ আদালত গঠনের কথা ভাবছে সরকার: আইনমন্ত্রী হুতিদের ‘বাড়াবাড়ি’, ক্ষুব্ধ ট্রাম্প ঢাকা থেকে সৌদিগামী ৬১ ফ্লাইট বাতিল, ভোগান্তিতে ৯২৬৯ যাত্রী বিএনপি সরকার আইনের শাসন ও স্থিতিশীলতায় বিশ্বাসী: রিজভী সরকার বিধবা কার্ড দিলে এমপির বউ সবার আগে এই কার্ড নেবে: হাসনাত আব্দুল্লাহ নতুন ঋণচুক্তির বিষয়ে আইএমএফের সঙ্গে আলোচনা এগিয়ে নিচ্ছে বাংলাদেশ ১০ বছর পর ১৯ অক্টোবর খুলছে ওসমানী উদ্যান; উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

রামিসা হত্যার বিচার দাবিতে বিক্ষোভ

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২১ মে, ২০২৬
  • ১৪৬ বার পঠিত

রাজধানীর মিরপুরে পপুলার মডেল হাই স্কুলের শিক্ষার্থী রামিসা আক্তারের মৃত্যুর ঘটনায় জড়িতদের শাস্তির দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ হয়েছে। বৃহস্পতিবার সকালে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকরা এই কর্মসূচিতে অংশ নেন।

সকালে রামিসার বাসভবনের সামনে থেকে ‌‘মিরপুর এ এইচ মডেল স্কুল’-এর ব্যানারে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি মিরপুর-১১ এলাকার বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। মিছিলে অংশ নেওয়া কোমলমতি শিশু শিক্ষার্থীদের হাতে ‘উই ওয়ান্ট জাস্টিস’ ও ‘জাস্টিস ফর রামিসা’ সম্বলিত বিভিন্ন প্ল্যাকার্ড দেখা যায়। তারা এই অনাকাঙ্ক্ষিত ঘটনার সুষ্ঠু ও দ্রুত বিচার দাবি করে।

শিক্ষকরা জানান, এমন নৃশংস হত্যা কোনোভাবেই মেনে নেওয়া যায় না। ভবিষ্যতে আর কোনো শিশু যেন এমন পরিস্থিতির শিকার না হয়, সেজন্য অপরাধীর সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করা প্রয়োজন।

অভিভাবকরা অভিযোগ করেন, এলাকায় পর্যাপ্ত সিসি ক্যামেরা সচল না থাকায় এবং কার্যকর নিরাপত্তা জোরদার না করায় অপরাধমূলক ঘটনা বাড়ছে। সন্তানদের নিরাপত্তার স্বার্থে অনতিবিলম্বে পুরো এলাকায় কঠোর নজরদারি ও দৃশ্যমান নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করার জন্য প্রশাসনের প্রতি আহ্বান জানান তারা।

রামিসার মৃত্যুর ঘটনায় অভিযুক্ত ব্যক্তিকে ইতোমধ্যে পুলিশ গ্রেপ্তার করেছে। তদন্ত প্রক্রিয়া চলমান রয়েছে। আন্দোলনকারীরা মামলার সুষ্ঠু তদন্তের মাধ্যমে দ্রুততম সময়ে দোষীর দৃষ্টান্তমূলক শাস্তি কার্যকর করার দাবি জানিয়ে কর্মসূচি সমাপ্ত করেন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো খবর
© Jeba Television  স্বত্ব সংরক্ষিত ২০২৬ Jeba Television ©
Theme Customized By JTV