1. admin@jtv.news : admin :
  2. fansporosh@gmail.com : Raja Saleh : Raja Saleh
বিসিবি-কোয়াব বিপিএলের ভবিষ্যৎ নির্ধারণে বৈঠকে বসছে - JTV
মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ০১:৫৯ অপরাহ্ন
শিরোনাম :
মন্ত্রিসভায় আজ উঠতে পারে নতুন পে-স্কেল ইরান-যুক্তরাষ্ট্র পাল্টাপাল্টি হামলায় বিশ্ববাজারে ফের বাড়ল তেলের দাম স্বাধীন বাংলাদেশে আর কোনো আয়নাঘর থাকবে না: রাষ্ট্রপতি নেপালে আকস্মিক বন্যায় মৃত বেড়ে ৭৩৪, জীবিত উদ্ধার ৮১৮৬ জন স্থানীয় সরকার নির্বাচনে ৬ হাজার কোটি টাকা বরাদ্দ: মীর শাহে আলম বঙ্গোপসাগরে লঘুচাপ, দেশের সব সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত বিদ্যুৎ ও জ্বালানিসংকট : প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক হলেই মিলবে সমাধান নারায়ণগঞ্জের উন্নয়ন দায়িত্ব পাওয়ায় প্রতিমন্ত্রীকে শুভেচ্ছা জানিয়েছেন ব্যবসায়ী নেতা সোহাগ ‘গত ছয় মাসে সংঘটিত প্রতিটি অপরাধে জড়িত ব্যক্তিদের আইনের আওতায় আনা হয়েছে’ পবিত্র ঈদ-এ-মিলাদুন্নবী (সাঃ) উপলক্ষে নারায়ণগঞ্জে জশনে জুলুস র‍্যালী ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে দেশবাসীকে শুভেচ্ছা জানালেন মোহাম্মদ সোহাগ জাপানি ভাষা শিখে বিনা খরচে বিদেশে চাকরির সুযোগ ডিপ্লোমা প্রকৌশলীদের: মাহ্‌দী আমিন ইরান ও কানাডায় বড় পরীক্ষার মুখে ট্রাম্পের ‘শক্তির রাজনীতি’ রাষ্ট্রপতির সঙ্গে তিন বাহিনী প্রধানের সৌজন্য সাক্ষাৎ অতিরিক্ত টাকা আদায়ের অভিযোগ ভিত্তিহীন, সংবাদচর্চার প্রতিবেদনের প্রতিবাদ সোহাগের’

বিসিবি-কোয়াব বিপিএলের ভবিষ্যৎ নির্ধারণে বৈঠকে বসছে

  • প্রকাশের সময় : শুক্রবার, ১৬ জানুয়ারি, ২০২৬
  • ২০০ বার পঠিত

লেট পর্ব শেষ করে ঢাকায় ফিরেছে বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল)। তবে ফেরাটা সুখকর হলো না। ঢাকা পর্বের প্রথম দিনের দুটি ম্যাচের একটিও মাঠে গড়ায়নি। বিসিবি পরিচালক এম. নাজমুল ইসলামের বিতর্কিত মন্তব্যের জেরে তার পদত্যাগের দাবিতে বিপিএল বয়কটের ডাক দিয়েছে ক্রিকেটার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন (কোয়াব)।

আজ বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) রাজধানীর হোটেল শেরাটনে দুপুর আড়াইটায় এক সংবাদ সম্মেলনে করে কোয়াব। সেখানে নিজেদের দাবিতে অনড় থাকার কথা জানায় মিঠুন। তাদের দাবির মুখে নিজেদের সবটুকুই করেছে বিসিবি। নাজমুল ইসলামকে অব্যাহতি দিয়েছে অর্থ কমিটির চেয়ারম্যানের পদ থেকে।

এরপরও মাঠে যাননি ক্রিকেটাররা। দিনের দ্বিতীয় ম্যাচও বয়কট করেন তারা। উদ্ভূত পরিস্থিতি নিয়ে এবার বৈঠকে বসছে কোয়াব আর বিসিবি। রাত ৮টায় এই বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। সেখানেই নির্ধারণ হবে বিপিএলের চলমান আসরের ভবিষ্যৎ।
এরই মাঝে গুঞ্জন উঠেছে শেষ পর্যন্ত ক্রিকেটাররা বেঁকে বসলে অনির্দিষ্টকালের জন্য বন্ধ করে দেওয়া হতে পারে বিপিএল। সেক্ষেত্রে রাতেই বৈঠক হতে পারে ফ্র্যাঞ্চাইজি মালিকদের সঙ্গেও।

দুপুরে সংবাদ সম্মেলনে নিজেদের দাবিতে অনড় থাকার কথা জানিয়ে কোয়াব সভাপতি মিঠুন বলেন, ‘আমরা আমাদের দাবিতে অনড় আছি। আমরা খেলার বিপক্ষে না। কিন্তু সবকিছুর একটা লিমিট আছে। এখানে পুরো ক্রিকেট অঙ্গনকে প্রশ্নবিদ্ধ করা হয়েছে, সবাইকে অপমান করা হয়েছে।’
কোয়াবের এই দাবির মুখে বিকেলে জরুরি ভার্চুয়াল সভায় অর্থ কমিটির পদ থেকে অব্যাহতি দেওয়া হয় নাজমুল ইসলামকে। এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিসিবির পক্ষ থেকে জানানো হয় এ কথা।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো খবর
© Jeba Television  স্বত্ব সংরক্ষিত ২০২৬ Jeba Television ©
Theme Customized By JTV