1. admin@jtv.news : admin :
  2. fansporosh@gmail.com : Raja Saleh : Raja Saleh
সত্য ঘটনার ছায়ায় নির্মিত ‘মুখোশ মুখো’র কারিগরি প্রদর্শনী - JTV
বুধবার, ২৭ মে ২০২৬, ০২:০৬ পূর্বাহ্ন
শিরোনাম :
গাবতলী হাটে সন্তোষজনক পরিবেশ, নিরাপত্তায় কড়া নজরদারি: মীর শাহে আলম র‌্যাবের ওপর সন্ত্রাসী হামলার জবাব দেওয়া হবে: স্বরাষ্ট্রমন্ত্রী ইরান চুক্তির সঙ্গে আব্রাহাম অ্যাকর্ডসকে যুক্ত করলেন ট্রাম্প লাব্বাইক লাব্বাইক ধ্বনিতে মুখর হবে আরাফাত ময়দান তীব্র গরম ও বজ্রঝড়ের শঙ্কা, হুমকিতে ২০২৬ বিশ্বকাপ ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে ট্রাকের চাপ, বাড়ছে যানজট ও ভোগান্তি আজ পবিত্র হজ কমলাপুর রেল স্টেশনে উপচে পড়া ভিড়, পাঁচ ট্রেন বিলম্বে যাত্রী ভোগান্তি শিবগঞ্জে বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের সহায়তা ও মেধাবীদের সংবর্ধনায় প্রতিমন্ত্রী কর্মস্থল থেকে বেরিয়েও ঈদে বাড়ি ফেরা হয় না সবার বিতর্কের মুখে ট্রাম্পের নাগরিক তালিকা, গড়াল আদালতে শিবগঞ্জ পৌর এলাকার জলাবদ্ধতা নিরসনে তাৎক্ষণিক ব্যবস্থা নিতে প্রতিমন্ত্রী মীর শাহে আলমের নির্দেশ ‘বিদ্রোহী’ কবির জন্মদিন উদ্‌যাপন ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে রডবোঝাই ট্রাক উল্টে নিহত ১৫ জাতীয় ঈদগাহে ঈদুল আজহার নামাজ আদায় করবেন প্রধানমন্ত্রী

সত্য ঘটনার ছায়ায় নির্মিত ‘মুখোশ মুখো’র কারিগরি প্রদর্শনী

  • প্রকাশের সময় : শনিবার, ২৩ মে, ২০২৬
  • ১৬ বার পঠিত
২০১৮ সালের একটি সত্য ঘটনার ছায়া অবলম্বনে বগুড়ায় নির্মিত হয়েছে নির্মাতা সুপিন বর্মনের সপ্তম স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘মুখোশ মুখো’। গত ৫ মাস আগে বগুড়ার বিভিন্ন লোকেশনে চলচ্চিত্রটির শুটিং হয়েছিল।
সম্প্রতি চলচ্চিত্রটির সম্পাদনার কাজ শেষ হয়েছে তাই চলচ্চিত্রটি প্রথম বগুড়াবাসীকে দেখানো ও সমালোচনা শোনার ২৩ মে সন্ধ্যা ৬টায় চলচ্চিত্রটির কারিগরি প্রদর্শনীর জন্য বিশেষ আয়োজন করেছে পুণ্ড্রনগর চলচ্চিত্র সংসদ। প্রদর্শিত হবে মধুবন সিনেপ্লেক্সে।
নির্মাতা সুপিন বর্মন জানায়, ‘মুখোশ মুখো’ চলচ্চিত্রটি মূলত পলিটিক্যাল ও সাইকোলজিক্যাল ড্রামা ফিকশন যা ২০১৮ সালে বহুল আলোচিত বিচার বহির্ভূত একটি হত্যাকাণ্ডের ছায়া অবলম্বনে নির্মিত হয়েছে। রাষ্ট্র ব্যবস্থাপনার এক ভয়ানক সত্য ঘটনা উঠে এসেছে মুখোশ মুখো চলচ্চিত্রে।
তিনি আরও জানান, মুখোশ মুখো মূলত আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবগুলোতে অংশগ্রহণ করার জন্য নির্মিত, তাই বিভিন্ন দেশের চলচ্চিত্র উৎসবগুলোতে পাঠানোর আগে টেকনিক্যাল বিষয়গুলো ঠিকঠাক পর্যবেক্ষণ করা এবং সাধারণ দর্শকের সমালোচনা শোনার জন্য মূলত এই আয়োজন। এতে করে চলচ্চিত্রের বিভিন্ন দূর্বল পয়েন্টগুলো চিহ্নিত করা যায় এবং সাধারণ দর্শকের সাথে একটি মেলবন্ধন তৈরি হয়, দর্শক কি চায়, তাদের ভাবনাগুলো কেমন, এ বিষয়গুলো একজন নির্মাতার জন্য আগামিতে চলচ্চিত্র নির্মাণে দারুণ ভূমিকা রাখে। আর এ কারণে মধুবনের মতো একটি আধুনিক সিনেমা হলে বিশেষ প্রদর্শনীর ব্যবস্থা করা হয়েছে। চলচ্চিত্রটির বিশেষত্ব হলো এর অভিনয়শিল্পী ও কলাকুশলী সকলেই বগুড়ার এবং সম্পূর্ণ বগুড়ায় নির্মিত।
চলচ্চিত্রের মূল ভূমিকায় অভিনয় করেছেন অভিনেতা বিভান বাদল। পুণ্ড্রনগর চলচ্চিত্র সংসদের পরিবেশনা ও বর্মন ফিল্মের প্রযোজনায় নির্মিত মুখোশ মুখো চলচ্চিত্রে অন্যান্য চরিত্রে অভিনয় করেছেন বিধান রায়, কবীর রহমান, মশিউর রহমান, বৈশালি, রওজা, নাজনীন, সাজিয়া আফরিন, অরুপ রতন, ফয়সাল, সাজিদ, রবি, অভি, সবুজ, রথি স্বাধীন প্রমুখ।
নির্মাতা জানান, আগামীতে চলচ্চিত্র নির্মাণের যাবতীয় কারিগরি সুবিধা বগুড়ায় পেলে আমরা নিয়মিত বগুড়ায় চলচ্চিত্র নির্মাণ করবো এবং বগুড়াকে চলচ্চিত্র নির্মাণের নতুন হাব হিসেবে পরিচিত করে তুলবো। তিনি ‘পালোয়ান’ নামে একটি নতুন ওয়েব ফিল্ম নির্মাণের প্রস্তুতিও নিচ্ছেন বলে জানান।
Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো খবর
© Jeba Television  স্বত্ব সংরক্ষিত ২০২৬ Jeba Television ©
Theme Customized By JTV