1. admin@jtv.news : admin :
  2. fansporosh@gmail.com : Raja Saleh : Raja Saleh
শিবগঞ্জ পৌর এলাকার জলাবদ্ধতা নিরসনে তাৎক্ষণিক ব্যবস্থা নিতে প্রতিমন্ত্রী মীর শাহে আলমের নির্দেশ - JTV
বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ০৫:০৫ অপরাহ্ন
শিরোনাম :
নিয়মিত ড্রাগন ফল খেলে শরীরে কী ধরনের প্রভাব পড়ে? মেধাবীদের হাত ধরেই গড়ে উঠবে আগামীর বাংলাদেশ: শিক্ষামন্ত্রী কৌশলগত লক্ষ্য নিয়ে খুবই বিভ্রান্তিতে রয়েছে যুক্তরাষ্ট্র: বিশ্লেষক কয়েকমাসের মধ্যে সংসদও সোলার সিস্টেমের আওতায় আসবে: প্রধানমন্ত্রী চার শর্ত পূরণ না করলে প্রকল্প অনুমোদন দেওয়া হবে না : অর্থমন্ত্রী নারায়ণগঞ্জে বিএনপির র‍্যালিতে হাতাহাতি অতীতে আটকে থাকলে উন্নয়নের কাজ এগিয়ে নেয়া সম্ভব হবে না: দীনেশ ত্রিবেদী মন্ত্রিসভায় আজ উঠতে পারে নতুন পে-স্কেল ইরান-যুক্তরাষ্ট্র পাল্টাপাল্টি হামলায় বিশ্ববাজারে ফের বাড়ল তেলের দাম স্বাধীন বাংলাদেশে আর কোনো আয়নাঘর থাকবে না: রাষ্ট্রপতি নেপালে আকস্মিক বন্যায় মৃত বেড়ে ৭৩৪, জীবিত উদ্ধার ৮১৮৬ জন স্থানীয় সরকার নির্বাচনে ৬ হাজার কোটি টাকা বরাদ্দ: মীর শাহে আলম বঙ্গোপসাগরে লঘুচাপ, দেশের সব সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত বিদ্যুৎ ও জ্বালানিসংকট : প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক হলেই মিলবে সমাধান নারায়ণগঞ্জের উন্নয়ন দায়িত্ব পাওয়ায় প্রতিমন্ত্রীকে শুভেচ্ছা জানিয়েছেন ব্যবসায়ী নেতা সোহাগ

শিবগঞ্জ পৌর এলাকার জলাবদ্ধতা নিরসনে তাৎক্ষণিক ব্যবস্থা নিতে প্রতিমন্ত্রী মীর শাহে আলমের নির্দেশ

  • প্রকাশের সময় : সোমবার, ২৫ মে, ২০২৬
  • ১১৭ বার পঠিত

বগুড়া, ২৫ মে ২০২৬ (সোমবার): বগুড়ার শিবগঞ্জ পৌর এলাকার বিভিন্ন স্থানে জলাবদ্ধতা ও ময়লা-আবর্জনার কারণে জনদুর্ভোগের চিত্র দেখে তাৎক্ষণিক ব্যবস্থা গ্রহণের নির্দেশ দিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম এমপি।

সোমবার শিবগঞ্জ উপজেলার আটমুল ইউনিয়নের কুড়াহারে নির্ধারিত একটি অনুষ্ঠানে যাওয়ার পথে পৌর এলাকার বিভিন্ন স্থানে জলাবদ্ধতা ও অপরিচ্ছন্ন পরিবেশ তার দৃষ্টিগোচর হয়। পরিস্থিতি দেখে তিনি তাৎক্ষণিকভাবে বানাইল গ্রামে গাড়ি থেকে নেমে সরেজমিনে এলাকা পরিদর্শন করেন।

পরিদর্শনকালে প্রতিমন্ত্রী স্থানীয় মানুষের ভোগান্তির বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পৌর প্রশাসক জিয়াউর রহমানকে দ্রুত কার্যকর পদক্ষেপ গ্রহণের নির্দেশ দেন। তিনি জলাবদ্ধতা নিরসন, ড্রেনেজ ব্যবস্থার উন্নয়ন, ড্রেন পরিষ্কার এবং জমে থাকা ময়লা-আবর্জনা দ্রুত অপসারণের জন্য সংশ্লিষ্টদের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশনা প্রদান করেন।

এসময় তিনি জনগণের দৈনন্দিন জীবনযাত্রা স্বাভাবিক রাখতে স্থানীয় সমস্যাগুলো দ্রুত সমাধানে প্রশাসনের সক্রিয় ভূমিকার ওপর গুরুত্বারোপ করেন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো খবর
© Jeba Television  স্বত্ব সংরক্ষিত ২০২৬ Jeba Television ©
Theme Customized By JTV