1. admin@jtv.news : admin :
  2. fansporosh@gmail.com : Raja Saleh : Raja Saleh
শহীদ জিয়া শিশু হাসপাতালে বিশেষায়িত সেবা চালুর উদ্যোগ - JTV
বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ০৫:০৬ অপরাহ্ন
শিরোনাম :
নিয়মিত ড্রাগন ফল খেলে শরীরে কী ধরনের প্রভাব পড়ে? মেধাবীদের হাত ধরেই গড়ে উঠবে আগামীর বাংলাদেশ: শিক্ষামন্ত্রী কৌশলগত লক্ষ্য নিয়ে খুবই বিভ্রান্তিতে রয়েছে যুক্তরাষ্ট্র: বিশ্লেষক কয়েকমাসের মধ্যে সংসদও সোলার সিস্টেমের আওতায় আসবে: প্রধানমন্ত্রী চার শর্ত পূরণ না করলে প্রকল্প অনুমোদন দেওয়া হবে না : অর্থমন্ত্রী নারায়ণগঞ্জে বিএনপির র‍্যালিতে হাতাহাতি অতীতে আটকে থাকলে উন্নয়নের কাজ এগিয়ে নেয়া সম্ভব হবে না: দীনেশ ত্রিবেদী মন্ত্রিসভায় আজ উঠতে পারে নতুন পে-স্কেল ইরান-যুক্তরাষ্ট্র পাল্টাপাল্টি হামলায় বিশ্ববাজারে ফের বাড়ল তেলের দাম স্বাধীন বাংলাদেশে আর কোনো আয়নাঘর থাকবে না: রাষ্ট্রপতি নেপালে আকস্মিক বন্যায় মৃত বেড়ে ৭৩৪, জীবিত উদ্ধার ৮১৮৬ জন স্থানীয় সরকার নির্বাচনে ৬ হাজার কোটি টাকা বরাদ্দ: মীর শাহে আলম বঙ্গোপসাগরে লঘুচাপ, দেশের সব সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত বিদ্যুৎ ও জ্বালানিসংকট : প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক হলেই মিলবে সমাধান নারায়ণগঞ্জের উন্নয়ন দায়িত্ব পাওয়ায় প্রতিমন্ত্রীকে শুভেচ্ছা জানিয়েছেন ব্যবসায়ী নেতা সোহাগ

শহীদ জিয়া শিশু হাসপাতালে বিশেষায়িত সেবা চালুর উদ্যোগ

  • প্রকাশের সময় : সোমবার, ১ জুন, ২০২৬
  • ৮৯ বার পঠিত

২০০৫ সালে তৎকালীন বিএনপির যুগ্ম মহাসচিব ও বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমানের উদ্যোগে প্রতিষ্ঠিত বগুড়ার শহীদ জিয়াউর রহমান শিশু হাসপাতাল দীর্ঘ প্রতিকূলতা কাটিয়ে আবারও নতুন সম্ভাবনার পথে এগিয়ে যাচ্ছে। হাসপাতালটির আধুনিকায়ন, চিকিৎসাসেবার সম্প্রসারণ এবং সেবার মানোন্নয়নের লক্ষ্যে নবগঠিত পরিচালনা কমিটির প্রথম সভা অনুষ্ঠিত হয়েছে।

রোববার (৩১ মে ২০২৬) বগুড়া শহরের দত্তবাড়িতে অবস্থিত হাসপাতালের হলরুমে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন পরিচালনা কমিটির সভাপতি ও স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম এমপি।

সভায় জানানো হয়, প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রত্যক্ষ উদ্যোগে প্রতিষ্ঠিত এ হাসপাতালটি একসময় শিশু চিকিৎসাসেবায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করলেও বিভিন্ন রাজনৈতিক ও প্রশাসনিক প্রতিকূলতার কারণে এর কার্যক্রম ব্যাহত হয়। তবে নতুন পরিচালনা কমিটি গঠনের মাধ্যমে হাসপাতালটিকে একটি পূর্ণাঙ্গ, আধুনিক ও বিশেষায়িত শিশু চিকিৎসাকেন্দ্র হিসেবে গড়ে তোলার উদ্যোগ নেওয়া হয়েছে।

হাসপাতালের পরিচালক আমিনুল হক দেওয়ান সজলের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন পরিচালনা কমিটির উপদেষ্টা রেজাউল করিম বাদশা এবং অধ্যাপক ডা. মওদুদ হোসেন আলমগীর পাভেল।

এ সময় উপস্থিত ছিলেন পরিচালনা কমিটির সদস্য মো. মোশাররফ হোসেন এমপি, বগুড়া সিটি করপোরেশনের প্রশাসক এম আর ইসলাম স্বাধীন, বিএমএ বগুড়ার সাধারণ সম্পাদক অধ্যাপক ডা. আজফারুল হাবিব রোজ, বগুড়া চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের প্রতিনিধি বাদল সিদ্দিকী, ড্যাব বগুড়া সভাপতি অধ্যাপক ডা. শাহ মো. শাহজাহান আলী, ড্যাব বগুড়া সাধারণ সম্পাদক ডা. মো. ইউনুস আলী এবং মাফতুন আহমেদ খান রুবেলসহ অন্যান্য সদস্যবৃন্দ।

সভায় হাসপাতালের সার্বিক উন্নয়ন, চিকিৎসাসেবা সম্প্রসারণ, আধুনিক চিকিৎসা সরঞ্জাম সংযোজন এবং শিশুস্বাস্থ্যসেবার মানোন্নয়নের বিভিন্ন বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়। পাশাপাশি শিশুদের জন্য অ্যাজমা ও হৃদরোগের বিশেষায়িত চিকিৎসাসেবা চালুর বিষয়েও গুরুত্বারোপ করা হয়।

উল্লেখ্য, গত ২১ মে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় শহীদ জিয়াউর রহমান শিশু হাসপাতালের নতুন পরিচালনা কমিটি গঠন করে প্রজ্ঞাপন জারি করে। সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেন, নতুন পরিচালনা কমিটির কার্যকর উদ্যোগের মাধ্যমে হাসপাতালটি আবারও উত্তরাঞ্চলের শিশু চিকিৎসাসেবার অন্যতম আস্থার প্রতিষ্ঠানে পরিণত হবে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো খবর
© Jeba Television  স্বত্ব সংরক্ষিত ২০২৬ Jeba Television ©
Theme Customized By JTV