1. admin@jtv.news : admin :
  2. fansporosh@gmail.com : Raja Saleh : Raja Saleh
চাঁদাবাজদের হাতেও তুলে দেয়া হবে সম্মানের কাজ: জামায়াত আমির - JTV
শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ০৮:৫৩ অপরাহ্ন
শিরোনাম :
শিশু হাসপাতালের কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ প্রধানমন্ত্রীর ডেঙ্গু প্রতিরোধে সরকারের পাশাপাশি নাগরিকদেরও দায়িত্ব নিতে হবে: প্রধানমন্ত্রী দীর্ঘ ফ্যাসিবাদী শাসনে সবকিছু ধ্বংস হয়ে গেছে: রাষ্ট্রপতি প্রান্তিক পর্যায়ে প্রাথমিক স্বাস্থ্যসেবায় সর্বোচ্চ গুরুত্ব দেয়া হচ্ছে: স্বাস্থ্যমন্ত্রী ঋণের ওপর নির্ভরতা কমিয়ে বিদেশি বিনিয়োগে গুরুত্ব দেওয়া হচ্ছে: অর্থমন্ত্রী ডিজিটাল অপরাধ মোকাবিলায় সক্ষমতা বাড়াবে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী টঙ্গীতে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ২০ ইউনিট, যোগ দিয়েছে সেনাবাহিনী সালাহউদ্দিন আহমেদের প্রথম জানাজা অনুষ্ঠিত, অংশ নিয়েছেন প্রধানমন্ত্রী স্থানীয় সরকার নির্বাচনে প্রশাসন বিন্দুমাত্র হস্তক্ষেপ করবে না: মীর শাহে আলম পরাজিত শক্তির কালো টাকা দিয়ে দেশে অরাজকতা সৃষ্টির ষড়যন্ত্র চলছে: রিজভী প্রবাসীদের সম্পদ রক্ষায় বিশেষ আদালত গঠনের কথা ভাবছে সরকার: আইনমন্ত্রী হুতিদের ‘বাড়াবাড়ি’, ক্ষুব্ধ ট্রাম্প ঢাকা থেকে সৌদিগামী ৬১ ফ্লাইট বাতিল, ভোগান্তিতে ৯২৬৯ যাত্রী বিএনপি সরকার আইনের শাসন ও স্থিতিশীলতায় বিশ্বাসী: রিজভী সরকার বিধবা কার্ড দিলে এমপির বউ সবার আগে এই কার্ড নেবে: হাসনাত আব্দুল্লাহ

চাঁদাবাজদের হাতেও তুলে দেয়া হবে সম্মানের কাজ: জামায়াত আমির

  • প্রকাশের সময় : সোমবার, ২৬ জানুয়ারি, ২০২৬
  • ১৪৫ বার পঠিত

যারা চাঁদাবাজি করছেন তাদের বুকে টেনে নিয়ে সম্মানের কাজ তুলে দিতে চান বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। চাঁদাবাজি যদি সত্যিই অভাবের কারণে করে থাকেন তাহলে আল্লাহ প্রদত্ত রিজিক ভাগাভাগি করে খেতে রাজি আছেন বলেও জানান তিনি । 

সোমবার (২৬ জানুয়ারি) কুষ্টিয়ায় এক নির্বাচনী সমাবেশে একথা বলেন তিনি।

মিথ্যা মামলার কথা উল্লেখ করে জামায়াত আমির বলেন, আমরা বলেছিলাম অন্যায়ভাবে কাউকে কোনও মিথ্যা মামলার আসামি করা হবে না। আমরা কাউকে মিথ্যা মামলার আসামি করিনি। মিথ্যা মামলাও দায়ের করিনি। আমাদের ৮টি মামলায় আসামি মাত্র একজন করে। সে জায়গায় কেউ কেউ মনের মাধুরী মিশিয়ে মামলা করেছেন। শত শত মানুষকে মামলার আসামি করেছেন। এসব মামলা নিয়ে বাণিজ্য চলছে।

তিনি বলেন, আমাদের নির্বাচনী প্রচারণায় দিশেহারা হয়ে অনেকে মা-বোনদের গায়ে হাত দিয়েছে। আমরা বলি তোমাদের ঘরেও তো মা বোন আছে। যে কোন কিছুর বিনিময়ে আমাদের মা বোনদের সম্মান আমরা রক্ষা করতে আমরা প্রতিশ্রুতিবদ্ধ।

কুষ্টিয়ার চালকলে চাঁদাবাজি নিয়ে ক্ষোভ প্রকাশ করেন জামায়াত আমির। তিনি বলেন, এই কুষ্টিয়ার চালকল থেকে দেশের বিভিন্ন প্রান্তে চাল যাচ্ছে। প্রতিটি ট্রাক থেকে বেসরকারি খাজনা আদায় করা হয়। চাঁদা বললে মানুষ লজ্জা পায় তো এ জন্য বললাম বেসরকারি খাজনা। প্রতি ট্রাকে ৫ হাজার। ট্রাকের ড্রাইভার থেকে চালকলের মালিক পর্যন্ত সবাই অতিষ্ঠ। আমরা দেশের সকল মানুষের হাতে মর্যাদার কাজ তুলে দিবো। যারা চাঁদাবাজি করো তোমাদের হাতেও আমরা সম্মানের কাজ তুলে দিবো সেদিন তোমরাও সম্মানের সাথে এদেশে বসবাস করবে।

আসন্ন নির্বাচনের প্রসঙ্গ উল্লেখ করে জামায়াত আমীর বলেন, দফায় দফায় অনেক দলকে বাংলাদেশ পরিচালনার দায়িত্ব দেয়া হয়েছে। আপনারা কি করছেন তাও আমরা দেখেছি। এবার আমরা দাঁড়িপাল্লাকে দেখতে চাই।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো খবর
© Jeba Television  স্বত্ব সংরক্ষিত ২০২৬ Jeba Television ©
Theme Customized By JTV