1. admin@jtv.news : admin :
  2. fansporosh@gmail.com : Raja Saleh : Raja Saleh
অর্থ আত্মসাৎ ও পাচার: চার দিনের রিমান্ডে সালমান এফ রহমান - JTV
বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ০৬:০৪ অপরাহ্ন
শিরোনাম :
জ্বালানি সংকট কাটাতে সরকারের সমন্বিত পরিকল্পনা জানালেন প্রধানমন্ত্রী নিয়মিত ড্রাগন ফল খেলে শরীরে কী ধরনের প্রভাব পড়ে? মেধাবীদের হাত ধরেই গড়ে উঠবে আগামীর বাংলাদেশ: শিক্ষামন্ত্রী কৌশলগত লক্ষ্য নিয়ে খুবই বিভ্রান্তিতে রয়েছে যুক্তরাষ্ট্র: বিশ্লেষক কয়েকমাসের মধ্যে সংসদও সোলার সিস্টেমের আওতায় আসবে: প্রধানমন্ত্রী চার শর্ত পূরণ না করলে প্রকল্প অনুমোদন দেওয়া হবে না : অর্থমন্ত্রী নারায়ণগঞ্জে বিএনপির র‍্যালিতে হাতাহাতি অতীতে আটকে থাকলে উন্নয়নের কাজ এগিয়ে নেয়া সম্ভব হবে না: দীনেশ ত্রিবেদী মন্ত্রিসভায় আজ উঠতে পারে নতুন পে-স্কেল ইরান-যুক্তরাষ্ট্র পাল্টাপাল্টি হামলায় বিশ্ববাজারে ফের বাড়ল তেলের দাম স্বাধীন বাংলাদেশে আর কোনো আয়নাঘর থাকবে না: রাষ্ট্রপতি নেপালে আকস্মিক বন্যায় মৃত বেড়ে ৭৩৪, জীবিত উদ্ধার ৮১৮৬ জন স্থানীয় সরকার নির্বাচনে ৬ হাজার কোটি টাকা বরাদ্দ: মীর শাহে আলম বঙ্গোপসাগরে লঘুচাপ, দেশের সব সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত বিদ্যুৎ ও জ্বালানিসংকট : প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক হলেই মিলবে সমাধান

অর্থ আত্মসাৎ ও পাচার: চার দিনের রিমান্ডে সালমান এফ রহমান

  • প্রকাশের সময় : সোমবার, ২৬ জানুয়ারি, ২০২৬
  • ১৬২ বার পঠিত

জনতা ব্যাংক থেকে জালিয়াতির মাধ্যমে ১৩৬ কোটি ৯৮ লক্ষ টাকা আত্মসাৎ ও পাচারে দুদকের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাবেক বাণিজ্য উপদেষ্টা সালমান এফ রহমানের চার দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

সোমবার ঢাকা মহানগর সিনিয়র স্পেশাল জজ সাব্বির ফয়েজের আদালত এ আদেশ দেন। সংশ্লিষ্ট আদালতের বেঞ্চ সহকারি রিয়াজ হোসেন এ তথ্য নিশ্চিত করেন।

এর আগে মামলার তদন্ত কর্মকর্তা তার পাঁচ দিনের রিমান্ড আবেদন করেন। পরে আদালত চারদিন মঞ্জুর করেন।

এসময় আদালতে সালমান এফ রহমানের কয়েকজন আইনজীবী উপস্থিত ছিলেন। তবে শুনানি না করলেও রিমান্ডের যৌক্তিকতা নিয়ে প্রশ্ন করেন তারা।

দুদকের আইনজীবীরা রিমান্ডের পক্ষে শুনানি করে যুক্তি উপস্থাপন করেন। পরে আদালত দুদকের আবেদন আমলে নিয়ে তার চার দিনের রিমান্ড মঞ্জুর করেন।

শুনানি শেষে দুদকের পাবলিক প্রসিকিউটর তরিকুল ইসলাম বলেন, সালমান এফ রহমানের বিরুদ্ধে আদালতে আমরা বিভিন্ন আর্থিক প্রতারণা ও ভূয়া প্রতিষ্ঠান তৈরি করে ঋণ নেওয়ার অপরাধে জিজ্ঞাসাবাদের জন্য রিমান্ড আবেদন করি। শুনানি শেষে আদালত তাকে চারদিনের রিমান্ডে পাঠান।

​আবেদনে বলা হয়, সালমান এফ রহমান ক্ষমতার অপব্যবহার করে ‘স্কাইনেট অ্যাপারেলস’ নামক একটি প্রতিষ্ঠানের নামে ভুয়া ঋণ ও একমোডেশন বিল তৈরি করে এই বিপুল অর্থ বিদেশে পাচার করেছেন। এই জালিয়াতির সাথে তার ছেলে ও ভাতিজার মালিকানাধীন দুবাইভিত্তিক প্রতিষ্ঠানের সংশ্লিষ্টতা পাওয়া গেছে। বর্তমানে অন্য মামলায় কারাগারে থাকা সালমান এফ রহমানকে এই নতুন মামলায় জিজ্ঞাসাবাদের জন্য পুলিশি হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদের জন্য পাঁচদিনের রিমান্ড প্রয়োজন ।

ওই ঘটনায় গত বছরের নভেম্বরের ৩ তারিখ দুদকের সহকারী পরিচালক মো. মাহবুব মোর্শেদ সালমান এফ রহমানসহ ২২ জনের বিরুদ্ধে মামলা করেন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো খবর
© Jeba Television  স্বত্ব সংরক্ষিত ২০২৬ Jeba Television ©
Theme Customized By JTV