1. admin@jtv.news : admin :
  2. fansporosh@gmail.com : Raja Saleh : Raja Saleh
পাকিস্তান বিশ্বকাপ থেকে সরে দাঁড়ালে সম্প্রচারকারীরা দেউলিয়া হয়ে যাবে : বাসিত আলী - JTV
বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ০৫:০৬ অপরাহ্ন
শিরোনাম :
নিয়মিত ড্রাগন ফল খেলে শরীরে কী ধরনের প্রভাব পড়ে? মেধাবীদের হাত ধরেই গড়ে উঠবে আগামীর বাংলাদেশ: শিক্ষামন্ত্রী কৌশলগত লক্ষ্য নিয়ে খুবই বিভ্রান্তিতে রয়েছে যুক্তরাষ্ট্র: বিশ্লেষক কয়েকমাসের মধ্যে সংসদও সোলার সিস্টেমের আওতায় আসবে: প্রধানমন্ত্রী চার শর্ত পূরণ না করলে প্রকল্প অনুমোদন দেওয়া হবে না : অর্থমন্ত্রী নারায়ণগঞ্জে বিএনপির র‍্যালিতে হাতাহাতি অতীতে আটকে থাকলে উন্নয়নের কাজ এগিয়ে নেয়া সম্ভব হবে না: দীনেশ ত্রিবেদী মন্ত্রিসভায় আজ উঠতে পারে নতুন পে-স্কেল ইরান-যুক্তরাষ্ট্র পাল্টাপাল্টি হামলায় বিশ্ববাজারে ফের বাড়ল তেলের দাম স্বাধীন বাংলাদেশে আর কোনো আয়নাঘর থাকবে না: রাষ্ট্রপতি নেপালে আকস্মিক বন্যায় মৃত বেড়ে ৭৩৪, জীবিত উদ্ধার ৮১৮৬ জন স্থানীয় সরকার নির্বাচনে ৬ হাজার কোটি টাকা বরাদ্দ: মীর শাহে আলম বঙ্গোপসাগরে লঘুচাপ, দেশের সব সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত বিদ্যুৎ ও জ্বালানিসংকট : প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক হলেই মিলবে সমাধান নারায়ণগঞ্জের উন্নয়ন দায়িত্ব পাওয়ায় প্রতিমন্ত্রীকে শুভেচ্ছা জানিয়েছেন ব্যবসায়ী নেতা সোহাগ

পাকিস্তান বিশ্বকাপ থেকে সরে দাঁড়ালে সম্প্রচারকারীরা দেউলিয়া হয়ে যাবে : বাসিত আলী

  • প্রকাশের সময় : সোমবার, ২৬ জানুয়ারি, ২০২৬
  • ১৪১ বার পঠিত

ভারত ও শ্রীলঙ্কায় অনুষ্ঠিতব্য ২০২৬ আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে পাকিস্তান সরে দাঁড়ালে বড় ধরনের আর্থিক ক্ষতির মুখে পড়তে পারে আন্তর্জাতিক সম্প্রচারকারীরা। এমনটাই আশঙ্কা প্রকাশ করেছেন পাকিস্তানের সাবেক ক্রিকেটার বাসিত আলী।

পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) চেয়ারম্যান মহসিন নাকভি জানিয়েছেন, বিশ্বকাপে পাকিস্তানের অংশগ্রহণের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে দেশটির সরকার। ফলে টুর্নামেন্টকে ঘিরে অনিশ্চয়তা আরো বেড়েছে।

বাংলাদেশ নিরাপত্তাজনিত কারণে ভারতে গিয়ে ম্যাচ খেলতে অস্বীকৃতি জানালে পরবর্তীতে তাদের টুর্নামেন্ট থেকে বাদ দেওয়া হয়। এই ঘটনার পর পাকিস্তানও সরকারিভাবে অনুমোদনের অপেক্ষায় রয়েছে। এমন প্রেক্ষাপটে বাসিত আলি সতর্ক করে বলেন, পাকিস্তান সরে দাঁড়ালে পুরো টুর্নামেন্টই বিশৃঙ্খলার মুখে পড়তে পারে।

একটি ইউটিউব শোতে বাসিত আলি বলেন,
‘পাকিস্তান যদি বিশ্বকাপ না খেলে, তাহলে ব্রডকাস্টাররা মারাত্মক সমস্যায় পড়বে।ভারত-পাকিস্তান ম্যাচ না হলে দর্শকসংখ্যা ও বিজ্ঞাপন আয়ে বড় ধাক্কা আসবে। পাকিস্তানের বদলে অন্য কোনো দল খেললে সেই ম্যাচ কি একই আগ্রহ তৈরি করতে পারবে?’

 

তিনি মহসিন নাকভির সাম্প্রতিক সংবাদ সম্মেলনের বক্তব্যের প্রশংসা করে বলেন, তার মন্তব্য আইসিসিকে কঠিন অবস্থানে ফেলেছে। বাসিত আলির মতে, সরকার যদি বাংলাদেশকে সমর্থন জানিয়ে সংহতির সিদ্ধান্ত নেয়, তাহলে পাকিস্তানের জন্য পরিস্থিতি আরও জটিল হয়ে উঠবে।

এদিকে, আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি) পাকিস্তানকে বিশ্বকাপ বর্জনের বিষয়ে কড়া সতর্কবার্তা দিয়েছে বলে বিভিন্ন সূত্রে জানা গেছে।সংশ্লিষ্টদের দাবি, পাকিস্তান সরে দাঁড়ালে তাদের বিরুদ্ধে নজিরবিহীন নিষেধাজ্ঞা আসতে পারে, যা পিসিবির আর্থিক কাঠামো ও আন্তর্জাতিক ক্রিকেটে অবস্থানের ওপর দীর্ঘমেয়াদি নেতিবাচক প্রভাব ফেলবে।

 

এই অনিশ্চয়তার মধ্যেই পাকিস্তান তাদের ১৫ সদস্যের প্রাথমিক স্কোয়াড ঘোষণা করেছে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো খবর
© Jeba Television  স্বত্ব সংরক্ষিত ২০২৬ Jeba Television ©
Theme Customized By JTV