1. admin@jtv.news : admin :
  2. fansporosh@gmail.com : Raja Saleh : Raja Saleh
ভোটকেন্দ্রের ৪০০ গজের মধ্যে মানতে হবে যেসব নির্দেশনা - JTV
বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ০৬:১৬ অপরাহ্ন
শিরোনাম :
জ্বালানি সংকট কাটাতে সরকারের সমন্বিত পরিকল্পনা জানালেন প্রধানমন্ত্রী নিয়মিত ড্রাগন ফল খেলে শরীরে কী ধরনের প্রভাব পড়ে? মেধাবীদের হাত ধরেই গড়ে উঠবে আগামীর বাংলাদেশ: শিক্ষামন্ত্রী কৌশলগত লক্ষ্য নিয়ে খুবই বিভ্রান্তিতে রয়েছে যুক্তরাষ্ট্র: বিশ্লেষক কয়েকমাসের মধ্যে সংসদও সোলার সিস্টেমের আওতায় আসবে: প্রধানমন্ত্রী চার শর্ত পূরণ না করলে প্রকল্প অনুমোদন দেওয়া হবে না : অর্থমন্ত্রী নারায়ণগঞ্জে বিএনপির র‍্যালিতে হাতাহাতি অতীতে আটকে থাকলে উন্নয়নের কাজ এগিয়ে নেয়া সম্ভব হবে না: দীনেশ ত্রিবেদী মন্ত্রিসভায় আজ উঠতে পারে নতুন পে-স্কেল ইরান-যুক্তরাষ্ট্র পাল্টাপাল্টি হামলায় বিশ্ববাজারে ফের বাড়ল তেলের দাম স্বাধীন বাংলাদেশে আর কোনো আয়নাঘর থাকবে না: রাষ্ট্রপতি নেপালে আকস্মিক বন্যায় মৃত বেড়ে ৭৩৪, জীবিত উদ্ধার ৮১৮৬ জন স্থানীয় সরকার নির্বাচনে ৬ হাজার কোটি টাকা বরাদ্দ: মীর শাহে আলম বঙ্গোপসাগরে লঘুচাপ, দেশের সব সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত বিদ্যুৎ ও জ্বালানিসংকট : প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক হলেই মিলবে সমাধান

ভোটকেন্দ্রের ৪০০ গজের মধ্যে মানতে হবে যেসব নির্দেশনা

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২৭ জানুয়ারি, ২০২৬
  • ১৬০ বার পঠিত

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে ভোটকেন্দ্রের ৪০০ গজের মধ্যে  সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করবে নির্বাচন কমিশন (ইসি)।

কমিশনের পরিপত্র অনুযায়ী, ভোটকেন্দ্রের চারশত গজের মধ্যে সাংবাদিকরা নির্বিঘ্নে সংবাদ সংগ্রহ করতে পারবেন এবং কোনো প্রকার বাধা দিলে সংশ্লিষ্ট ব্যক্তি দণ্ডনীয় হবেন।সোমবার (২৬ জানুয়ারি) এমন নির্দেশনা দিয়ে নির্বাচন কমিশন (ইসি) একটি পরিপত্র জারি করেছে। পরিপত্রের কপি ইতোমধ্যে বিভাগীয় কমিশনার, রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসকদের পাঠিয়েছে সংস্থাটি।

পরিপত্রে যা বলা হয়েছে

১) অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের জন্য নির্বাচনি সংবাদ সংগ্রহে নিয়োজিত সাংবাদিক/গণমাধ্যমকর্মীদের দায়িত্ব পালনের সুবিধার্থে নির্বাচন কমিশন সাংবাদিক নীতিমালার ক্রমিক নম্বর ৪ অনুযায়ী সাংবাদিকদের পরিচয়পত্র প্রদান করে।

২) গণপ্রতিনিধিত্ব আদেশের অনুচ্ছেদ ২৯(গ) অনুযায়ী রিটার্নিং অফিসার কর্তৃক অনুমতি প্রাপ্ত সাংবাদিকবৃন্দ তাদের স্ব-স্ব পরিচয়পত্রসহ নির্বাচনি সংবাদ সংগ্রহের দায়িত্ব পালন করবেন।

৩) নির্বাচনি সংবাদ সংগ্রহে দায়িত্বপ্রাপ্ত সাংবাদিক/গণমাধ্যমকর্মীদের জন্য নীতিমালা-২০২৫ এর ক্রম ১০ অনুসারে নির্বাচন কমিশনের পক্ষ থেকে প্রদত্ত বৈধ কার্ডধারী সাংবাদিকরা সরাসরি ভোটকেন্দ্রে প্রবেশ করতে পারবেন।

৪) সাংবাদিক পরিচয়পত্র ও গাড়ির স্টিকারের জন্য https://pr.ecs.gov.bd/ পোর্টাল-এ আবেদন করতে পারবেন। অনুমোদনপ্রাপ্ত আবেদনকারীরা অনলাইনে নিরাপত্তা বৈশিষ্ট্য সম্বলিত QR Code যুক্ত পরিচয়পত্র ও গাড়ির স্টিকার ডাউনলোড ও মুদ্রণ করে নিতে পারবেন। এ বিষয়ে বিস্তারিত পত্রের মাধ্যমে অবহিত করা হবে।

৫) নির্বাচনে দায়িত্বপ্রাপ্ত আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও প্রাধিকারপ্রাপ্ত অন্যান্য কর্মকর্তারা QR Code সম্বলিত পরিচয়পত্র ও গাড়ির স্টিকারের যথার্থতা যাচাই করতে পারবেন।

৬) গণপ্রতিনিধিত্ব আদেশের অনুচ্ছেদ ৮৪(ক) অনুসারে নির্বাচনি সংবাদ সংগ্রহের কাজে নিয়োজিত নির্বাচন কমিশন কর্তৃক অনুমোদিত কোনো গণমাধ্যমকর্মী/প্রতিনিধিকে যদি কোনো ব্যক্তি বাধা দেয় বা দেওয়ার চেষ্টা করেন এবং/অথবা তার শারীরিক কোনো ক্ষতি করেন বা এহেন কোনো চেষ্টা করেন অথবা তার দায়িত্ব পালনে ব্যবহার্য সরঞ্জামের ক্ষতি সাধন করেন, তাহলে এই বিধান অনুযায়ী ওই ব্যক্তি অপরাধী সাব্যস্ত হলে যথাযথ দণ্ডে দণ্ডিত হবেন।

৭) নির্বাচনি সংবাদ সংগ্রহে দায়িত্বপ্রাপ্ত সাংবাদিক/গণমাধ্যমকর্মী নীতিমালা-২০২৫ অনুযায়ী দায়িত্ব পালনের ক্ষেত্রে ভোটকেন্দ্রে নিয়োজিত আইনশৃংখলা বাহিনী ভোটকেন্দ্রের ৪০০ গজের মধ্যে নির্বাচনি সংবাদ সংগ্রহে ও নিরাপত্তা বিধানে সর্বাত্মক সহযোগিতা করবেন।

৮) নির্বাচনি সংবাদ সংগ্রহে নিয়োজিত বৈধ কার্ডধারী সাংবাদিকদেরকে প্রিজাইডিং অফিসার সংবাদ সংগ্রহের ক্ষেত্রে ভোটকেন্দ্রের ভিতরের স্থান সংকুলানের বিষয়টি বিবেচনায় নিয়ে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠানের অনুকুল পরিবেশ বজায় নিশ্চিত করে সংবাদকর্মীদের সংবাদ সংগ্রহে সহযোগিতা দেবেন।

নির্বাচন কমিশনের ঘোষিত তফসিল অনুযায়ী, আগামী ১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। একইদিনে হবে গণভোট, সেখানে ‘হ্যা’ এবং ‘না’-এর মাধ্যমে যার যার সিদ্ধান্ত জানাবেন ভোটাররা।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো খবর
© Jeba Television  স্বত্ব সংরক্ষিত ২০২৬ Jeba Television ©
Theme Customized By JTV