1. admin@jtv.news : admin :
  2. fansporosh@gmail.com : Raja Saleh : Raja Saleh
বয়সভেদে প্রোটিনের চাহিদা কতটুকু - JTV
শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ০৯:২৯ পূর্বাহ্ন
শিরোনাম :
দীর্ঘ ফ্যাসিবাদী শাসনে সবকিছু ধ্বংস হয়ে গেছে: রাষ্ট্রপতি প্রান্তিক পর্যায়ে প্রাথমিক স্বাস্থ্যসেবায় সর্বোচ্চ গুরুত্ব দেয়া হচ্ছে: স্বাস্থ্যমন্ত্রী ঋণের ওপর নির্ভরতা কমিয়ে বিদেশি বিনিয়োগে গুরুত্ব দেওয়া হচ্ছে: অর্থমন্ত্রী ডিজিটাল অপরাধ মোকাবিলায় সক্ষমতা বাড়াবে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী টঙ্গীতে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ২০ ইউনিট, যোগ দিয়েছে সেনাবাহিনী সালাহউদ্দিন আহমেদের প্রথম জানাজা অনুষ্ঠিত, অংশ নিয়েছেন প্রধানমন্ত্রী স্থানীয় সরকার নির্বাচনে প্রশাসন বিন্দুমাত্র হস্তক্ষেপ করবে না: মীর শাহে আলম পরাজিত শক্তির কালো টাকা দিয়ে দেশে অরাজকতা সৃষ্টির ষড়যন্ত্র চলছে: রিজভী প্রবাসীদের সম্পদ রক্ষায় বিশেষ আদালত গঠনের কথা ভাবছে সরকার: আইনমন্ত্রী হুতিদের ‘বাড়াবাড়ি’, ক্ষুব্ধ ট্রাম্প ঢাকা থেকে সৌদিগামী ৬১ ফ্লাইট বাতিল, ভোগান্তিতে ৯২৬৯ যাত্রী বিএনপি সরকার আইনের শাসন ও স্থিতিশীলতায় বিশ্বাসী: রিজভী সরকার বিধবা কার্ড দিলে এমপির বউ সবার আগে এই কার্ড নেবে: হাসনাত আব্দুল্লাহ নতুন ঋণচুক্তির বিষয়ে আইএমএফের সঙ্গে আলোচনা এগিয়ে নিচ্ছে বাংলাদেশ ১০ বছর পর ১৯ অক্টোবর খুলছে ওসমানী উদ্যান; উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

বয়সভেদে প্রোটিনের চাহিদা কতটুকু

  • প্রকাশের সময় : শনিবার, ১০ জানুয়ারি, ২০২৬
  • ২৮৯ বার পঠিত

মানুষ আগের চেয়ে বেশি ফিটনেস সচেতন। আর ফিটনেসের জন্য অনেকেই নিয়মিত বিভিন্ন ধরনের প্রোটিনসমৃদ্ধ খাবার খেয়ে থাকেন। ডিমের সাদা অংশ, প্রোটিন শেক, সাপ্লিমেন্টসহ নানানকিছু একদিনে খান। প্রশ্ন হলো, শরীরের জন্য কি আসলেই একদিনে এতটা প্রোটিন প্রয়োজন? না। প্রয়োজন নেই। বয়স অনুযায়ী প্রোটিনের চাহিদা আলাদা। প্রয়োজনের বেশি প্রোটিন গ্রহণ করলে উপকার নয়, বরং ক্ষতিই হতে পারে।
পুষ্টিবিদদের মতে, সাধারণত একজন প্রাপ্তবয়স্ক মানুষের দৈনিক প্রোটিনের প্রয়োজন শরীরের প্রতি কেজি ওজন অনুযায়ী প্রায় ০.৮ গ্রাম। অর্থাৎ ৭০ কেজি ওজন হলে দিনে ৫৫–৫৬ গ্রাম প্রোটিন যথেষ্ট। অথচ অনেকেই ফিটনেসের নামে এর চেয়ে অনেক বেশি প্রোটিন খান, যা কিডনি ও লিভারের উপর চাপ ফেলতে পারে।
শিশু ও কিশোরদের শরীরের বৃদ্ধি দ্রুত ঘটে। ৪-৮ বছর বয়সে দিনে প্রায় ২০-২৫ গ্রাম, ৯-১৩ বছরে ৩০–৩৫ গ্রাম প্রোটিন দরকার। ১৪-১৮ বছর বয়সে ছেলেদের প্রয়োজন ৫০-৫৫ গ্রাম, মেয়েদের ৪৫-৫০ গ্রাম। এই সময় ডিম, দুধ, ডাল, মাছ খাওয়া অত্যন্ত জরুরি।
২০-৫০ বছর বয়সে কাজের চাপ ও শারীরিক সক্রিয়তা বেশি থাকে। পুরুষদের দিনে গড়ে ৫৫-৬০ গ্রাম, নারীদের ৪৫-৫০ গ্রাম প্রোটিন যথেষ্ট। যারা নিয়মিত ব্যায়াম করেন, তাদের প্রয়োজন কিছুটা বেশি হতে পারে। গর্ভবতী ও স্তন্যদানকারী মায়েদের প্রোটিন চাহিদাও স্বাভাবিকের চেয়ে বেশি।
৬০ বছরের পর পেশি ক্ষয় শুরু হয়। তাই এই বয়সে প্রোটিন কম হলে দুর্বলতা বাড়ে। বয়স্কদের ক্ষেত্রে শরীরের প্রতি কেজিতে ১-১.২ গ্রাম প্রোটিন প্রয়োজন।
প্রোটিনসমৃদ্ধ খাবার
ডিম, মাছ, মুরগির মাংস, দুধ, দই, পনির, ডাল, ছোলা, সয়াবিন, বাদাম ও বীজ প্রোটিনের ভালো উৎস। প্রোটিনের চাহিদা পূরণে এ খাবার খান। তবে, বেশি প্রোটিন মানেই বেশি সুস্থতা নয়। বয়স ও শরীরের প্রয়োজন বুঝে খাবার খেতে হবে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো খবর
© Jeba Television  স্বত্ব সংরক্ষিত ২০২৬ Jeba Television ©
Theme Customized By JTV