1. admin@jtv.news : admin :
নারীরা কখনও জামায়াতের প্রধান হতে পারবে না: জামায়াত আমির - JTV
শনিবার, ০৭ মার্চ ২০২৬, ০১:৪৫ অপরাহ্ন
শিরোনাম :
যুদ্ধ দ্রুত বন্ধ না হলে বড় ক্ষতির মুখে পড়বে বাংলাদেশ সংসদের খারাপ সংস্কৃতি থেকে বেরিয়ে আসতে চায় বিএনপি: স্বরাষ্ট্রমন্ত্রী রাজপথের সংগ্রাম থেকে প্রতিমন্ত্রীর দায়িত্বে: মীর শাহে আলমের অনন্য রাজনৈতিক যাত্রা সফল শিল্প উদ্যোক্তা মোহাম্মদ আমিন উর রশিদ এখন খাদ্য, কৃষি ও মৎস্য-প্রাণিসম্পদ মন্ত্রী জ্বালানি তেল সংকটের আতঙ্কে পেট্রোল পাম্পে দীর্ঘ লাইন ইসরায়েলে জরুরি অস্ত্র বিক্রির অনুমোদন আমেরিকার তেহরানের বিমানবন্দরে প্রচণ্ড বিস্ফোরণ, পাল্টা ক্ষেপণাস্ত্র হামলা ইরানের ঐতিহাসিক ৭ মার্চ আজ নারায়ণগঞ্জ চেম্বারের ইফতারে ব্যবসায়ী-রাজনীতিক-প্রশাসনের মিলনমেলা রমজানের মাগফিরাত পেরিয়ে নাজাতের পথে: নিরাপদ ঈদযাত্রা ও বিশ্বশান্তির জন্য দোয়ার আহ্বান, আলহাজ্ব মোহাম্মদ সোহাগ মরণোত্তর স্বাধীনতা পুরস্কার পাচ্ছেন খালেদা জিয়া বিদ্যুৎ ব্যবহারে সাশ্রয়ী হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর ইরানের মিত্ররা কোথায়? কেন দূরত্ব বজায় রাখছে রাশিয়া-চীন পররাষ্ট্র উপদেষ্টার সঙ্গে প্রণয় ভার্মার বৈঠক রিজওয়ানা হাসানের বক্তব্যের নিন্দা ও প্রতিবাদ এমপি মিলনের

নারীরা কখনও জামায়াতের প্রধান হতে পারবে না: জামায়াত আমির

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৯ জানুয়ারি, ২০২৬
  • ৬৩ বার পঠিত

কোনো নারী জামায়াতে ইসলামীর প্রধান হতে পারবে না বলে জানিয়েছেন দলটির আমির ডা. শফিকুর রহমান।

সম্প্রতি কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরাকে দেয়া এক সাক্ষাৎকারে তিনি এ কথা বলেন।

সাক্ষাৎকারটি নিয়েছেন আল জাজিরার সাংবাদিক শ্রীনিবাসন জৈন। তিনি জানতে চান, আসন্ন ত্রয়োদশ নির্বাচনে জামায়াতের নারী প্রার্থীর সংখ্যা কত? জবাবে শফিকুর রহমান বলেন, একজনও না। অন্য দলও যে খুব বেশি দিয়েছে, সেটা আপনি দেখাতে পারবেন না। কারণ, এটা বাংলাদেশের কালচার। আমরা এর জন্য প্রস্তুতি নিচ্ছি।

এরপর সাংবাদিকের পাল্টা প্রশ্ন– কিন্তু অন্য রাজনৈতিক দল অল্প কিছু হলেও দিয়েছে। আপনারা একজনকেও দিলেন না কেন? জবাবে জামায়াত আমির বলেন, এরইমধ্যে আমি উত্তর দিয়েছি। আমরা ভবিষ্যতের জন্য প্রস্তুতি নিচ্ছি। এটা একদিনে হয়ে যাবে না। আমরা এ বিষয়ে নারীকে অসম্মান করি না।

আল জাজিরার সাংবাদিক আরেকটি প্রশ্ন করেন, নারীরা কখনও জামায়াতের প্রধান হতে পারবে? জবাবে শফিকুর রহমান বলেন, না। এটা সম্ভব না। কারণ আল্লাহ প্রত্যেককে আলাদাভাবে বানিয়েছেন। পুরুষরা কখনোই বাচ্চা পালতে পারবে না, বাচ্চাদের বুকের দুধ খাওয়াতে পারবে না। এটা আল্লাহর দান। আল্লাহ যেটা বানিয়েছেন, আমরা সেটা পাল্টাতে পারব না।

আল জাজিরার পাল্টা প্রশ্ন- কিন্তু গত তিন দশক তো দেশে নারী প্রধানমন্ত্রী ছিলেন। তারা কি দেশ চালাননি? ডা. শফিকুর রহমান বলেন, আমরা তাদেরকে অসম্মান করছি না। আমাদের তাতে অসুবিধা নাই।

নারী যদি পরিবার চালাতে পারে, যদি বাচ্চা পালতে পারে, তাহলে জামায়াতের প্রধান হতে পারবে না কেন? সাংবাদিকের এমন প্রশ্নের জবাবে শফিকুর রহমান বলেন– এমন কিছু জিনিস আছে, যেখানে তারা দায়িত্ব পালন করতে পারবে না। তাদের অনেক সীমাবদ্ধতা আছে। আপনি জানেন সেটা।

সাংবাদিক তখন বলেন- না, আমি আসলে জানি না। জামায়াতের আমির পাল্টা প্রশ্ন করেন, কেন জানেন না? মা বাচ্চা পয়দা করার পর যে দায়িত্ব পালন করে, সেটা আপনি পারবেন? কখনোই না। আল্লাহ সবকিছু জানেন।

আল জাজিরার পাল্টা প্রশ্ন– কিন্তু গত তিন দশক ধরে তো বাংলাদেশে নারী প্রধানমন্ত্রী ছিলেন। তারা কি দেশ চালাননি? এর জবাবে শফিকুর রহমান বলেন, আমরা তাদের অসম্মান করছি না। কিন্তু পৃথিবীর অধিকাংশ উন্নত দেশ নারীদের এ পদে যোগ্য মনে করে না। শারীরিকভাবেই এটা সম্ভব না। এটাই জগতের বাস্তবতা।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো খবর
© Jeba Television  স্বত্ব সংরক্ষিত ২০২৬ Jeba Television ©
Theme Customized By JTV