1. admin@jtv.news : admin :
  2. fansporosh@gmail.com : Raja Saleh : Raja Saleh
ইনজুরির কারণে বিশ্বকাপ থেকে ছিটকে গেলেন প্যাট কামিন্স - JTV
শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ১০:৪২ পূর্বাহ্ন
শিরোনাম :
দীর্ঘ ফ্যাসিবাদী শাসনে সবকিছু ধ্বংস হয়ে গেছে: রাষ্ট্রপতি প্রান্তিক পর্যায়ে প্রাথমিক স্বাস্থ্যসেবায় সর্বোচ্চ গুরুত্ব দেয়া হচ্ছে: স্বাস্থ্যমন্ত্রী ঋণের ওপর নির্ভরতা কমিয়ে বিদেশি বিনিয়োগে গুরুত্ব দেওয়া হচ্ছে: অর্থমন্ত্রী ডিজিটাল অপরাধ মোকাবিলায় সক্ষমতা বাড়াবে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী টঙ্গীতে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ২০ ইউনিট, যোগ দিয়েছে সেনাবাহিনী সালাহউদ্দিন আহমেদের প্রথম জানাজা অনুষ্ঠিত, অংশ নিয়েছেন প্রধানমন্ত্রী স্থানীয় সরকার নির্বাচনে প্রশাসন বিন্দুমাত্র হস্তক্ষেপ করবে না: মীর শাহে আলম পরাজিত শক্তির কালো টাকা দিয়ে দেশে অরাজকতা সৃষ্টির ষড়যন্ত্র চলছে: রিজভী প্রবাসীদের সম্পদ রক্ষায় বিশেষ আদালত গঠনের কথা ভাবছে সরকার: আইনমন্ত্রী হুতিদের ‘বাড়াবাড়ি’, ক্ষুব্ধ ট্রাম্প ঢাকা থেকে সৌদিগামী ৬১ ফ্লাইট বাতিল, ভোগান্তিতে ৯২৬৯ যাত্রী বিএনপি সরকার আইনের শাসন ও স্থিতিশীলতায় বিশ্বাসী: রিজভী সরকার বিধবা কার্ড দিলে এমপির বউ সবার আগে এই কার্ড নেবে: হাসনাত আব্দুল্লাহ নতুন ঋণচুক্তির বিষয়ে আইএমএফের সঙ্গে আলোচনা এগিয়ে নিচ্ছে বাংলাদেশ ১০ বছর পর ১৯ অক্টোবর খুলছে ওসমানী উদ্যান; উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

ইনজুরির কারণে বিশ্বকাপ থেকে ছিটকে গেলেন প্যাট কামিন্স

  • প্রকাশের সময় : রবিবার, ১ ফেব্রুয়ারি, ২০২৬
  • ১৬৯ বার পঠিত

প্যাট কামিন্স ও স্টিভ স্মিথকে বাদ দিয়েই ঘোষণা হয়েছে অস্ট্রেলিয়ার টি-টোয়েন্টি বিশ্বকাপ স্কোয়াড। কামিন্স বাদ পড়েছেন ইনজুরির কারণে। আর স্মিথের দলে সুযোগ হয়নি পারফরমেন্স বিবেচনায়।

শনিবার (৩১ জানুয়ারি) ক্রিকেট অস্ট্রেলিয়া নিশ্চিত করেছে আগামী সপ্তাহ থেকে শুরু হতে যাওয়া টি- টোয়েন্টি বিশ্বকাপের জন্য ফিট নয় কামিন্স। পিঠের ইনজুরির কারণে এই বছরের অ্যাশেজ টেস্ট সিরিজের একটি ম্যাচ খেলতে পারেননি। ইনজুরি সেরে না ওঠায় তাই টি-টোয়েন্টি বিশ্বকাপও খেলা হচ্ছে না তার। তার বদলি হিসেবে দলে ডাকা হয়েছে সিডনি সিক্সার্সের বাহাতি পেসার বেন ডোয়ারশুইসকে।

.স্টিভ স্মিথের বদলি হিসেবে দলে নেয়া হয়েছে ম্যাট রেনশকে। তিনি এবারের বিগব্যাশে করেছেন নজরকাড়া পারফরমেন্স। ১০ ম্যাচে ৩২৪ রান যেমন করেছেন, তেমনি উইকেট নিয়েছেন ৫টি।

অস্ট্রেলিয়ার নির্বাচক টনি ডোডেমাইড বলেছেন, প্যাট কামিন্সের পিঠের চোট থেকে সেরে উঠতে আরও সময় প্রয়োজন। তাই তার জায়গায় বেনকে সঠিক বিকল্প মনে করেছেন তারা। তিনি দ্রুত গতির বল যেমন করতে পারেন, তেমনি লেট-অর্ডারে হিটেও পারদর্শী।

অস্ট্রেলিয়ার টি-টোয়েন্টি বিশ্বকাপ স্কোয়াডে থাকছেন- মিচেল মার্শ (অধিনায়ক), জেভিয়ার বার্টলেট, কুপার কনোলি, টিম ডেভিড, বেন ডোয়ারশুইস, ক্যামেরন গ্রিন, নাথান এলিস, জশ হ্যাজেলউড, ট্র্যাভিস হেড, জশ ইংলিশ, ম্যাট কুহনেম্যান, গ্লেন ম্যাক্সওয়েল, ম্যাট রেনশ, মার্কাস স্টোইনিস, অ্যাডাম জাম্পা।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো খবর
© Jeba Television  স্বত্ব সংরক্ষিত ২০২৬ Jeba Television ©
Theme Customized By JTV