1. admin@jtv.news : admin :
ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রম উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী - JTV
মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬, ০২:৩৪ অপরাহ্ন
শিরোনাম :
প্রতিশ্রুতি রক্ষা করতে পেরেছি— প্রধানমন্ত্রী প্রতিশ্রুতি দিয়েছিলাম, কথা রেখেছি: মির্জা ফখরুল ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রম উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী ক্ষেপণাস্ত্রের আকাশসীমা লঙ্ঘন, ইরানকে কড়া বার্তা এরদোয়ানের রাজধানীর কড়াইল বস্তিতে আজ ফ্যামিলি কার্ড বিতরণ করবেন প্রধানমন্ত্রী গণমাধ্যমে আন্তর্জাতিক মানের সংস্কৃতি গড়ে তুলতে চায় সরকার: তথ্য ও সম্প্রচার মন্ত্রী উজবেকিস্তানের বিপক্ষে এক গোলে পিছিয়ে বিরতিতে গেল বাংলাদেশ বিশ্ব চ্যাম্পিয়নশিপে যাচ্ছেন বাংলাদেশের প্রথম নারী ট্রায়াথলেট মারিয়া কৃষি ও খাদ্য খাতে সহযোগিতা জোরদারে মন্ত্রীর সাথে এফএও প্রতিনিধির সৌজন্য সাক্ষাৎ নৌ-পুলিশের প্রধানসহ ৫ অতিরিক্ত আইজিপিকে বাধ্যতামূলক অবসর বিজিএমইএ ভবনে মার্কিন রাষ্ট্রদূতের সফর: দ্বিপাক্ষিক বাণিজ্য ও বিনিয়োগ নিয়ে গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত সরকারি দলের সংসদীয় সভা ১১ মার্চ বিশ্ববাজারে অস্থিরতা, ১০০ ডলার ছাড়াল জ্বালানি তেলের দাম যুদ্ধ শেষ হতে আর কত দিন? ডোনাল্ড ট্রাম্পের বিশেষ বার্তা ইরান-ইসরায়েল যুদ্ধে দুবাইয়ে নিহত আহমেদ আলীর মরদেহ দেশে পৌঁছেছে

ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রম উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১০ মার্চ, ২০২৬
  • ২ বার পঠিত

রাজধানীর কড়াইল বস্তির নারী ও শিশুদের হাতে ফ্যামিলি কার্ড তুলে দেওয়ার মাধ্যমে নতুন এক মানবিক কর্মসূচির উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। মোবাইল ফিন্যান্সিয়াল সার্ভিসের মাধ্যমে সরাসরি প্রান্তিক জনগোষ্ঠীর কাছে অর্থ সহায়তা পৌঁছে দেওয়াই এই প্রকল্পের মূল লক্ষ্য।

কড়াইল, সাততলা বস্তি ও ভাষানটেকের ১৫ জন নারীর হাতে কার্ড হস্তান্তরের মাধ্যমে আজ এই সেবার সূচনা হয়। প্রাথমিকভাবে দেশের ১৩টি জেলার ১৫টি ওয়ার্ডের প্রায় ৩৭ হাজার ৫৬৭ জন এই ফ্যামিলি কার্ডের আওতায় আসছেন।

সমাজকল্যাণ মন্ত্রী ডা. এ জেড এম জাহিদ হোসেনের সভাপতিত্বে আয়োজিত এই অনুষ্ঠানে জানানো হয়, আগামী ৩০ জুনের মধ্যে পাইলটিং শেষে পর্যায়ক্রমে সারাদেশে এই কার্যক্রম বিস্তৃত করা হবে।

ফ্যামিলি কার্ড বিতরণে সম্পূর্ণ স্বচ্ছতা নিশ্চিত করার প্রতিশ্রুতি দিয়ে জানানো হয়, কোনো রাজনৈতিক পরিচয় নয় বরং কেবল হতদরিদ্র পরিবারগুলোই এই সুবিধা পাবে। ভবিষ্যতে দেশের ৯৫টি সামাজিক নিরাপত্তা কর্মসূচিকে একটি সমন্বিত ডিজিটাল কাঠামোর আওতায় আনার পরিকল্পনা রয়েছে সরকারের।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো খবর
© Jeba Television  স্বত্ব সংরক্ষিত ২০২৬ Jeba Television ©
Theme Customized By JTV