1. admin@jtv.news : admin :
রাজধানীর কড়াইল বস্তিতে আজ ফ্যামিলি কার্ড বিতরণ করবেন প্রধানমন্ত্রী - JTV
মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬, ১২:৫৭ অপরাহ্ন
শিরোনাম :
ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রম উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী ক্ষেপণাস্ত্রের আকাশসীমা লঙ্ঘন, ইরানকে কড়া বার্তা এরদোয়ানের রাজধানীর কড়াইল বস্তিতে আজ ফ্যামিলি কার্ড বিতরণ করবেন প্রধানমন্ত্রী গণমাধ্যমে আন্তর্জাতিক মানের সংস্কৃতি গড়ে তুলতে চায় সরকার: তথ্য ও সম্প্রচার মন্ত্রী উজবেকিস্তানের বিপক্ষে এক গোলে পিছিয়ে বিরতিতে গেল বাংলাদেশ বিশ্ব চ্যাম্পিয়নশিপে যাচ্ছেন বাংলাদেশের প্রথম নারী ট্রায়াথলেট মারিয়া কৃষি ও খাদ্য খাতে সহযোগিতা জোরদারে মন্ত্রীর সাথে এফএও প্রতিনিধির সৌজন্য সাক্ষাৎ নৌ-পুলিশের প্রধানসহ ৫ অতিরিক্ত আইজিপিকে বাধ্যতামূলক অবসর বিজিএমইএ ভবনে মার্কিন রাষ্ট্রদূতের সফর: দ্বিপাক্ষিক বাণিজ্য ও বিনিয়োগ নিয়ে গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত সরকারি দলের সংসদীয় সভা ১১ মার্চ বিশ্ববাজারে অস্থিরতা, ১০০ ডলার ছাড়াল জ্বালানি তেলের দাম যুদ্ধ শেষ হতে আর কত দিন? ডোনাল্ড ট্রাম্পের বিশেষ বার্তা ইরান-ইসরায়েল যুদ্ধে দুবাইয়ে নিহত আহমেদ আলীর মরদেহ দেশে পৌঁছেছে ভারতে গ্রেপ্তার হওয়া হাদি হত্যার আসামিদের দ্রুত দেশে আনা হবে চট্টগ্রামের জঙ্গল সলিমপুরে যৌথ বাহিনীর অভিযান

রাজধানীর কড়াইল বস্তিতে আজ ফ্যামিলি কার্ড বিতরণ করবেন প্রধানমন্ত্রী

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১০ মার্চ, ২০২৬
  • ৩৯ বার পঠিত
রাজধানীর মহাখালীর কড়াইল বস্তির নারীদের মাঝে আজ মঙ্গলবার (১০ মার্চ) বিতরণ করা হবে ফ্যামিলি কার্ড। টিঅ্যান্ডটি মাঠে এই কার্ডের পাইলট প্রকল্প উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
সাম্প্রতিক বছরগুলোতে দেশের দারিদ্র্যের হার কমলেও অনেক পরিবারের অন্তত এক-দুই সদস্যকে মৌলিক চাহিদা পূরণে কঠিন পরিশ্রম করতে হয়। বিশ্বব্যাংকের হিসেবে ২০২৫ সালে দেশের দারিদ্র্যের হার ২১ শতাংশের কিছু বেশি। যার সংখ্যা ৩ কোটি ৬০ লাখের মতো।
এমন প্রেক্ষাপটে নারীর ক্ষমতায়ন, অর্থনৈতিক স্বাধীনতা ও সামাজিক ন্যায় নিশ্চিতের লক্ষ্যে বর্তমান সরকার নির্বাচনী অঙ্গীকার হিসেবে ফ্যামিলি কার্ড কর্মসূচি চালু করতে যাচ্ছে।
পাইলটিং পর্যায়ে ১৩ জেলার ১৩টি সিটি কর্পোরেশন ও ১৫টি ওয়ার্ডে ৬৭ হাজার ৮৫৪টি নারী প্রধান পরিবারের তথ্য সংগ্রহ করা হয়েছে। স্বয়ংক্রিয় সফটওয়্যার ব্যবহার করে পরিবারের দারিদ্র্য সূচক নির্ধারণ এবং যাচাই-বাছাই শেষে ৩৭ হাজার ৫৬৭ পরিবার ভাতা প্রাপ্য হিসেবে চূড়ান্ত করা হয়েছে।
সমাজকল্যাণমন্ত্রী এ জেড এম জাহিদ হোসেন বলেন, ১০ মার্চ প্রধানমন্ত্রী তারেক রহমান এটির শুভ উদ্বোধন ঘোষণা করবেন এবং কার্ড ফিজিক্যালি উনি বিতরণ করবেন।
পাইলট পর্যায়ে মাসিক ২৫০০ টাকা নগদ ভাতা প্রদান করা হবে। যার জন্য জুন পর্যন্ত ৩৮ কোটি টাকা বরাদ্দ রাখা হয়েছে। এরপর মূল প্রকল্পের কাজ শুরু হলে বরাদ্দ বাড়বে বলে জানান অর্থমন্ত্রী।
অর্থমন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেন, সবার কাছে যাবে ক্রমান্বয়ে। আমরা হতদরিদ্র দিয়ে শুরু করছি, তারপর দরিদ্র যারা আছে, তারপর নিম্ন-মধ্যবিত্ত যারা আছে—এইভাবে ওপরের দিকে যেতে থাকবে। এবং সকল নাগরিকের কাছে এটা পৌঁছবে। সকল নারী প্রধান সংসারে তার হাতে গিয়ে পৌঁছবে।
তিনি আরও বলেন, প্রতিটি নারী প্রধান পরিবার ফ্যামিলি কার্ড পাবেন। তবে পরিবারে নারী সদস্য না থাকলে পুরুষ সদস্য এই কার্ড পাবেন কি না তা বিবেচনা করা হবে। সংসার পরিচালনার জন্য কত বড় একটা সাহস দেবে, কত বড় একটা সুযোগ সৃষ্টি করবে- এটা বলার অপেক্ষা রাখে না।
Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো খবর
© Jeba Television  স্বত্ব সংরক্ষিত ২০২৬ Jeba Television ©
Theme Customized By JTV