1. admin@jtv.news : admin :
রাজধানীতে মার্কিন দূতাবাসে চাকরি দেয়ার নামে প্রতারণা, জাল কাগজপত্রসহ গ্রেফতার ২ - JTV
বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ১২:২৭ অপরাহ্ন
শিরোনাম :
জাতীয় সংসদের স্পিকার পদে হাফিজ উদ্দিন আহমদ নির্বাচিত ত্রয়োদশ সংসদের প্রথম অধিবেশন শুরু স্পিকারের চেয়ার ফাঁকা রেখেই যেভাবে শুরু হবে সংসদ অধিবেশন ইরানে দূতাবাস বন্ধ করল সুইজারল্যান্ড ভালো ঘুমের জন্য ডাচ মেথড কী, কেন উপকারী নিউ ইয়র্কের গল্পে এমদাদের ‘ফ্রেমে বাঁধা বন্ধুত্ব’ ফোনের ব্যাটারি সাশ্রয় করবেন যেভাবে ভালভার্দের হ্যাটট্রিকে ম্যান সিটিকে উড়িয়ে দিল রিয়াল মাদ্রিদ রাজধানীতে মার্কিন দূতাবাসে চাকরি দেয়ার নামে প্রতারণা, জাল কাগজপত্রসহ গ্রেফতার ২ এবার ড্রোন ভূপাতিত করার দাবি সৌদির নতুন সংসদের পথচলা শুরু হচ্ছে , প্রত্যাশা আকাশচুম্বী স্বৈরাচারের দোসর রাষ্ট্রপতির সংসদে ভাষণ দেওয়ার অধিকার নেই ট্রাম্প-ইনফান্তিনোর বৈঠক, ইরানের বিশ্বকাপ খেলা নিয়ে সুখবর সরকারদলীয় এমপিদের সংসদীয় সভা শুরু ইরানের বিপ্লবী বাহিনীর ‘সবচেয়ে শক্তিশালী’ অভিযান শুরু

রাজধানীতে মার্কিন দূতাবাসে চাকরি দেয়ার নামে প্রতারণা, জাল কাগজপত্রসহ গ্রেফতার ২

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১২ মার্চ, ২০২৬
  • ৩ বার পঠিত

রাজধানীর মিরপুরে যুক্তরাষ্ট্র দূতাবাসে চাকরি দেওয়ার প্রলোভন দেখিয়ে প্রতারণার অভিযোগে দুইজনকে গ্রেফতার করেছে ডিবি পুলিশ। অভিযানে বিপুল পরিমাণ জাল কাগজপত্র, সিল-স্ট্যাম্প ও ইলেকট্রনিক ডিভাইস জব্দ করা হয়েছে।

মঙ্গলবার (১০ মার্চ) দিবাগত রাত সাড়ে ১০টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে মিরপুরের দারুস সালাম থানার মাজার কো-অপারেটিভ মার্কেট এলাকায় অভিযান চালায় ডিবি। এসময় ‘মায়ের দোয়া ফটোকপি অ্যান্ড কম্পিউটার’ নামের একটি দোকান থেকে শাহারুল ইসলাম বাপ্পি (৪৯) ও বাচ্চু মিয়াকে (৪৩) গ্রেফতার করা হয়।

অভিযানে তাদের কাছ থেকে যুক্তরাষ্ট্র দূতাবাসে চাকরি দেওয়ার নামে তৈরি জাল নিয়োগপত্র, সরকারি লোগো সম্বলিত প্যাড, নন-জুডিশিয়াল স্ট্যাম্প, বিভিন্ন সিল ও স্ট্যাম্প প্যাড জব্দ করা হয়।

ডিবি জানায়, গ্রেফতারকৃতরা দীর্ঘদিন ধরে যুক্তরাষ্ট্র দূতাবাসে চাকরি পাইয়ে দেওয়ার প্রলোভন দেখিয়ে বিভিন্ন মানুষের কাছ থেকে মোটা অঙ্কের টাকা হাতিয়ে নিত।

এ ঘটনায় গ্রেফতারকৃতদের বিরুদ্ধে প্রতারণা ও সাইবার নিরাপত্তা আইনে মামলা দায়ের করা হয়েছে। একইসঙ্গে এই চক্রের সঙ্গে জড়িত অন্যদের শনাক্তে অভিযান চলছে বলে জানিয়েছে গোয়েন্দা পুলিশ।
Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো খবর
© Jeba Television  স্বত্ব সংরক্ষিত ২০২৬ Jeba Television ©
Theme Customized By JTV