1. admin@jtv.news : admin :
  2. fansporosh@gmail.com : Raja Saleh : Raja Saleh
চার মিত্র দেশকে ৮.৬ বিলিয়ন ডলারের অস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র - JTV
শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০৬:১৭ পূর্বাহ্ন
শিরোনাম :
নারায়ণগঞ্জ আটা-ময়দা মিল মালিক সমিতির সভাপতি সোহাগ, সাধারণ সম্পাদক ইকবাল আলী নির্বাচিত পরিচ্ছন্নতা ও সবুজায়নে সিটি কর্পোরেশনের সঙ্গে কাজ করবে বিডি ক্লিন: মীর শাহে আলম মধ্যপ্রাচ্যের ৩ দেশে মার্কিন ঘাঁটিতে নতুন করে ইরানের হামলা আর্জেন্টিনা-স্পেনের মুখোমুখি পরিসংখ্যান কী, সবশেষ দেখায় জিতেছিল কোন দল? শেষের ম্যাজিকে ইংল্যান্ডকে বিদায় করে ফাইনালে আর্জেন্টিনা বর্জ্য ব্যবস্থাপনায় নাগরিক অংশগ্রহণই সফলতার চাবিকাঠি: স্থানীয় সরকার মন্ত্রী সবুজ বাংলাদেশ গড়ে তুলতে শিশুদের অংশগ্রহণের আহ্বান প্রধানমন্ত্রীর আর্জেন্টিনা ম্যাচের আগে আবহাওয়া নিয়ে স্বস্তিতে ইংল্যান্ড প্রাথমিক শিক্ষা পদক প্রদান অনুষ্ঠানে প্রধানমন্ত্রী ফ্রান্সকে উড়িয়ে দিয়ে ফাইনালে দুরন্ত স্পেন স্টার্টআপে ৫ লাখ থেকে ৫ কোটি টাকা সহায়তা দেবে সরকার: প্রধানমন্ত্রী শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে সড়ক অবরোধ শিক্ষার্থীদের স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য মনোনীত হলেন, মীর শাহে আলম বিশ্বকাপ সেমিফাইনালে কে কার মুখোমুখি, কোথায় কখন খেলা করব কাজ, গড়বো দেশ-সবার জন্য বাংলাদেশ: তারেক রহমান

চার মিত্র দেশকে ৮.৬ বিলিয়ন ডলারের অস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র

  • প্রকাশের সময় : শনিবার, ২ মে, ২০২৬
  • ৬৬ বার পঠিত

ইরানের সঙ্গে যুদ্ধবিরতির মধ্যে ইসরাইল, সংযুক্ত আরব আমিরাত, কুয়েত ও কাতারের কাছে ৮ দশমিক ৬ বিলিয়ন ডলারের বেশি দামের সামরিক সরঞ্জাম বিক্রির অনুমোদন দিয়েছে যুক্তরাষ্ট্র। শুক্রবার মার্কিন পররাষ্ট্র দপ্তর এ ঘোষণা দিয়েছে।

এমন সময়ে এ ঘোষণা এলো, যখন ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র ও ইসরাইলের যুদ্ধ শুরু হওয়ার ৯ সপ্তাহ এবং পাকিস্তানের মধ্যস্থতায় একটি যুদ্ধবিরতি কার্যকর হওয়ার তিন সপ্তাহেরও বেশি সময় পার হয়েছে।

পররাষ্ট্র দপ্তরের এই ঘোষণার মধ্যে উপসাগরীয় মিত্র কাতারের কাছে ৪ বিলিয়ন মার্কিন ডলারের প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র বিক্রির অনুমোদনও অন্তর্ভুক্ত রয়েছে।

এছাড়া কুয়েতের কাছে ২ দশমিক ৫ বিলিয়ন ডলার দামের একটি ইন্টিগ্রেটেড ব্যাটল কমান্ড সিস্টেম এবং ইসরাইলের কাছে ৯৯২ দশমিক ৪ মিলিয়ন ডলার দামের অ্যাডভান্সড প্রিসিশন কিল ওয়েপন সিস্টেম বিক্রির অনুমোদনও অন্তর্ভুক্ত রয়েছে।

পররাষ্ট্র দপ্তর সংযুক্ত আরব আমিরাতের কাছে ১৪৭ দশমিক ৬ মিলিয়ন ডলার দামের এপিকেডব্লিউএ বিক্রির অনুমোদন দিয়েছে।

গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরাইল ইরানের ওপর হামলা শুরু করে, যার ফলে তেহরান উপসাগরীয় অঞ্চলে মার্কিন মিত্রদের বিরুদ্ধে প্রতিশোধমূলক ব্যবস্থা নেয় এবং হরমুজ প্রণালি বন্ধ করে দেয়। গত ৮ এপ্রিল থেকে যুদ্ধ স্থগিত রয়েছে।

সূত্র: টিআরটি ওয়ার্ল্ড

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো খবর
© Jeba Television  স্বত্ব সংরক্ষিত ২০২৬ Jeba Television ©
Theme Customized By JTV