1. admin@jtv.news : admin :
  2. fansporosh@gmail.com : Raja Saleh : Raja Saleh
শুরুতেই ফিরলেন শান্ত, যতটা সম্ভব বড় লক্ষ‍্য চায় , সিলেট টেস্ট - JTV
শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ১১:৫৩ পূর্বাহ্ন
শিরোনাম :
ডেঙ্গু প্রতিরোধে সরকারের পাশাপাশি নাগরিকদেরও দায়িত্ব নিতে হবে: প্রধানমন্ত্রী দীর্ঘ ফ্যাসিবাদী শাসনে সবকিছু ধ্বংস হয়ে গেছে: রাষ্ট্রপতি প্রান্তিক পর্যায়ে প্রাথমিক স্বাস্থ্যসেবায় সর্বোচ্চ গুরুত্ব দেয়া হচ্ছে: স্বাস্থ্যমন্ত্রী ঋণের ওপর নির্ভরতা কমিয়ে বিদেশি বিনিয়োগে গুরুত্ব দেওয়া হচ্ছে: অর্থমন্ত্রী ডিজিটাল অপরাধ মোকাবিলায় সক্ষমতা বাড়াবে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী টঙ্গীতে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ২০ ইউনিট, যোগ দিয়েছে সেনাবাহিনী সালাহউদ্দিন আহমেদের প্রথম জানাজা অনুষ্ঠিত, অংশ নিয়েছেন প্রধানমন্ত্রী স্থানীয় সরকার নির্বাচনে প্রশাসন বিন্দুমাত্র হস্তক্ষেপ করবে না: মীর শাহে আলম পরাজিত শক্তির কালো টাকা দিয়ে দেশে অরাজকতা সৃষ্টির ষড়যন্ত্র চলছে: রিজভী প্রবাসীদের সম্পদ রক্ষায় বিশেষ আদালত গঠনের কথা ভাবছে সরকার: আইনমন্ত্রী হুতিদের ‘বাড়াবাড়ি’, ক্ষুব্ধ ট্রাম্প ঢাকা থেকে সৌদিগামী ৬১ ফ্লাইট বাতিল, ভোগান্তিতে ৯২৬৯ যাত্রী বিএনপি সরকার আইনের শাসন ও স্থিতিশীলতায় বিশ্বাসী: রিজভী সরকার বিধবা কার্ড দিলে এমপির বউ সবার আগে এই কার্ড নেবে: হাসনাত আব্দুল্লাহ নতুন ঋণচুক্তির বিষয়ে আইএমএফের সঙ্গে আলোচনা এগিয়ে নিচ্ছে বাংলাদেশ

শুরুতেই ফিরলেন শান্ত, যতটা সম্ভব বড় লক্ষ‍্য চায় , সিলেট টেস্ট

  • প্রকাশের সময় : সোমবার, ১৮ মে, ২০২৬
  • ১৩৭ বার পঠিত
সিলেটে পাকিস্তানের বিপক্ষে দ্বিতীয় টেস্টে সম্ভব হলে তৃতীয় দিনের পুরোটাতেই ব‍্যাটিং করতে চায় স্বাগতিক বাংলাদেশ। যদিও দুই দিনের মধ‍্যেই শেষ হয়ে গেছে দুই দলের প্রথম ইনিংস। টেস্টের বাকি এখনো তিন দিন। স্বাভাবিকভাবেই সময়ের কোনো অভাব নেই। তাই কোনো তাড়াহুড়া না করে এগিয়ে যেতে চায় টিম টাইগার।
সোমবার (১৮ মে) সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে তৃতীয় দিনের খেলা শুরু হয় সকাল ১০টায়। ৩ উইকেটে ১১০ রান নিয়ে দিন শুরু করে বাংলাদেশ। প্রথম ইনিংসে ৪৬ রানের লিড পাওয়ায় স্বাগতিকরা এগিয়ে ছিল ১৫৬ রানে।
দিনের শুরুতে পেসারদের জন‍্য সহায়ক কন্ডিশনে ব‍্যাটসম‍্যানদের পরীক্ষা নিচ্ছেন মোহাম্মদ আব্বাস ও খুররাম শাহজাদ। তাদের ভালো বোলিংয়ের পুরস্কারও পেয়েছে পাকিস্তান। শুরুতেই মিলেছে উইকেট।
শাহজাদের ভেতরে ঢোকা ডেলিভারি খেলার চেষ্টায় ছিলেন নাজমুল হোসেন শান্ত। ব‍্যাটের কানা এড়িয়ে প‍্যাডে লাগলে জোরাল আবেদনে সাড়া দেন আম্পায়ার।
আউট দেওয়ার পর রিভিউ নেন শান্ত। তাতে কাজে হয়নি, বল লাগত লেগ স্টাম্পে। উল্টো বাংলাদেশ হারাল একটি রিভিউ। ফলে ৪৬ বলে এক চারে ১৫ রান করেন শান্ত।
শেষ খবর পাওয়া পর্যন্ত ৩৭ ওভারে বাংলাদেশের রান ৪ উইকেটে ১৪৩। ক্রিজে মুশফিকুর রহিমের সঙ্গী প্রথম ইনিংসের সেঞ্চুরিয়ান লিটন দাস।
এদিকে, মাঠের আম্পায়ার রিচার্ড কেটেলবরো অসুস্থ হয়ে পড়ায় টিভি আম্পায়ারের দায়িত্ব ছেড়ে মাঠে নেমে পড়েছেন কুমার ধর্মসেনা। শ্রীলঙ্কান এ আম্পায়ার মাঠের আম্পায়ারের দায়িত্ব পালন করছেন। রিজার্ভ আম্পায়ারের দায়িত্বে থাকা মাসুদুর রহমান আছেন টিভি আম্পায়ারের দায়িত্বে।
Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো খবর
© Jeba Television  স্বত্ব সংরক্ষিত ২০২৬ Jeba Television ©
Theme Customized By JTV