1. admin@jtv.news : admin :
  2. fansporosh@gmail.com : Raja Saleh : Raja Saleh
‘সময় দ্রুত ফুরিয়ে আসছে’, ইরানকে ট্রাম্পের হুঁশিয়ারি - JTV
শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০৪:১৫ পূর্বাহ্ন
শিরোনাম :
নারায়ণগঞ্জ আটা-ময়দা মিল মালিক সমিতির সভাপতি সোহাগ, সাধারণ সম্পাদক ইকবাল আলী নির্বাচিত পরিচ্ছন্নতা ও সবুজায়নে সিটি কর্পোরেশনের সঙ্গে কাজ করবে বিডি ক্লিন: মীর শাহে আলম মধ্যপ্রাচ্যের ৩ দেশে মার্কিন ঘাঁটিতে নতুন করে ইরানের হামলা আর্জেন্টিনা-স্পেনের মুখোমুখি পরিসংখ্যান কী, সবশেষ দেখায় জিতেছিল কোন দল? শেষের ম্যাজিকে ইংল্যান্ডকে বিদায় করে ফাইনালে আর্জেন্টিনা বর্জ্য ব্যবস্থাপনায় নাগরিক অংশগ্রহণই সফলতার চাবিকাঠি: স্থানীয় সরকার মন্ত্রী সবুজ বাংলাদেশ গড়ে তুলতে শিশুদের অংশগ্রহণের আহ্বান প্রধানমন্ত্রীর আর্জেন্টিনা ম্যাচের আগে আবহাওয়া নিয়ে স্বস্তিতে ইংল্যান্ড প্রাথমিক শিক্ষা পদক প্রদান অনুষ্ঠানে প্রধানমন্ত্রী ফ্রান্সকে উড়িয়ে দিয়ে ফাইনালে দুরন্ত স্পেন স্টার্টআপে ৫ লাখ থেকে ৫ কোটি টাকা সহায়তা দেবে সরকার: প্রধানমন্ত্রী শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে সড়ক অবরোধ শিক্ষার্থীদের স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য মনোনীত হলেন, মীর শাহে আলম বিশ্বকাপ সেমিফাইনালে কে কার মুখোমুখি, কোথায় কখন খেলা করব কাজ, গড়বো দেশ-সবার জন্য বাংলাদেশ: তারেক রহমান

‘সময় দ্রুত ফুরিয়ে আসছে’, ইরানকে ট্রাম্পের হুঁশিয়ারি

  • প্রকাশের সময় : সোমবার, ১৮ মে, ২০২৬
  • ৭৫ বার পঠিত
ইরানকে ফের কঠোর হুঁশিয়ারি দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। দুই দেশের চলমান সংঘাত নিরসনে আলোচনা যখন বারবার স্থবির হয়ে পড়ছে, তখনই নতুন করে সামরিক পদক্ষেপের ইঙ্গিত দিলেন তিনি।
স্থানীয় সময় রোববার (১৭ মে) সকালে নিজের সামাজিক যোগাযোগমাধ্যম প্ল্যাটফর্ম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে ট্রাম্প বলেন, ‘ইরানের জন্য সময় দ্রুত ফুরিয়ে আসছে। দ্রুত সিদ্ধান্ত না নিলে দেশটির জন্য ভয়াবহ পরিস্থিতি অপেক্ষা করছে।’
পোস্টে ট্রাম্প লেখেন, ‘ইরানের জন্য ঘড়ির কাঁটা চলছে। তাদের দ্রুত এগোতে হবে, না হলে তাদের আর কিছুই অবশিষ্ট থাকবে না। সময় অত্যন্ত গুরুত্বপূর্ণ।’
এর একদিন আগেও ট্রাম্প একটি কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) দিয়ে তৈরি ছবি পোস্ট করেন। সেখানে তাকে একটি সামরিক জাহাজের ওপর দাঁড়িয়ে থাকতে দেখা যায়। ছবিটির ক্যাপশনে লেখা ছিল, ‘ঝড়ের আগের শান্ত মুহূর্ত।’
ট্রাম্পের এমন বক্তব্য মধ্যপ্রাচ্যে নতুন করে উত্তেজনা বাড়ছে। বিশেষ করে সাম্প্রতিক সময়ে ট্রাম্পের বক্তব্যে আরও আগ্রাসী সুর লক্ষ্য করা যাচ্ছে।
এদিকে আল-জাজিরার প্রতিবেদন সূত্রে জানা গেছে, সৌদি আরব জানিয়েছে, তারা তিনটি ড্রোন প্রতিহত করেছে। এদিকে সংযুক্ত আরব আমিরাত তাদের বারাকাহ পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের কাছে একটি পৃথক ড্রোন হামলায় আগুন লাগার খবর দিয়েছে।
Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো খবর
© Jeba Television  স্বত্ব সংরক্ষিত ২০২৬ Jeba Television ©
Theme Customized By JTV