1. admin@jtv.news : admin :
  2. fansporosh@gmail.com : Raja Saleh : Raja Saleh
মোজতবা খামেনির সঙ্গে দেখা করতে চান ট্রাম্প! - JTV
শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ১০:৪৪ পূর্বাহ্ন
শিরোনাম :
দীর্ঘ ফ্যাসিবাদী শাসনে সবকিছু ধ্বংস হয়ে গেছে: রাষ্ট্রপতি প্রান্তিক পর্যায়ে প্রাথমিক স্বাস্থ্যসেবায় সর্বোচ্চ গুরুত্ব দেয়া হচ্ছে: স্বাস্থ্যমন্ত্রী ঋণের ওপর নির্ভরতা কমিয়ে বিদেশি বিনিয়োগে গুরুত্ব দেওয়া হচ্ছে: অর্থমন্ত্রী ডিজিটাল অপরাধ মোকাবিলায় সক্ষমতা বাড়াবে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী টঙ্গীতে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ২০ ইউনিট, যোগ দিয়েছে সেনাবাহিনী সালাহউদ্দিন আহমেদের প্রথম জানাজা অনুষ্ঠিত, অংশ নিয়েছেন প্রধানমন্ত্রী স্থানীয় সরকার নির্বাচনে প্রশাসন বিন্দুমাত্র হস্তক্ষেপ করবে না: মীর শাহে আলম পরাজিত শক্তির কালো টাকা দিয়ে দেশে অরাজকতা সৃষ্টির ষড়যন্ত্র চলছে: রিজভী প্রবাসীদের সম্পদ রক্ষায় বিশেষ আদালত গঠনের কথা ভাবছে সরকার: আইনমন্ত্রী হুতিদের ‘বাড়াবাড়ি’, ক্ষুব্ধ ট্রাম্প ঢাকা থেকে সৌদিগামী ৬১ ফ্লাইট বাতিল, ভোগান্তিতে ৯২৬৯ যাত্রী বিএনপি সরকার আইনের শাসন ও স্থিতিশীলতায় বিশ্বাসী: রিজভী সরকার বিধবা কার্ড দিলে এমপির বউ সবার আগে এই কার্ড নেবে: হাসনাত আব্দুল্লাহ নতুন ঋণচুক্তির বিষয়ে আইএমএফের সঙ্গে আলোচনা এগিয়ে নিচ্ছে বাংলাদেশ ১০ বছর পর ১৯ অক্টোবর খুলছে ওসমানী উদ্যান; উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

মোজতবা খামেনির সঙ্গে দেখা করতে চান ট্রাম্প!

  • প্রকাশের সময় : শনিবার, ৬ জুন, ২০২৬
  • ১০৮ বার পঠিত
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বৃহস্পতিবার বলেছেন যে তিনি ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ মোজতবা খামেনেইর সঙ্গে সাক্ষাৎ করতে পারলে ‘সম্মানিত’ বোধ করবেন। খবর সিএনবিসির।
ট্রাম্প বলেন, যুক্তরাষ্ট্র-ইরান যুদ্ধের অবসান ঘটাতে কোনো চুক্তি হলে তিনি ইরানি নেতার সঙ্গে সাক্ষাৎ করতে পারেন। কয়লা শিল্প নিয়ে একটি ঘোষণা দেয়ার পর ওভাল অফিসে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
তিনি বলেন, যদি আমরা একটি চুক্তিতে পৌঁছাই, তাহলে সাক্ষাৎ হওয়া সম্ভব। আমি এতে স্বচ্ছন্দ থাকব।
যুদ্ধের প্রথমদিন তার বাবা আয়াতুল্লাহ আলি খামেনি নিহত হওয়ার পর মোজতবা খামেনি ইরানের সর্বোচ্চ নেতা হিসেবে দায়িত্ব গ্রহণ করেন।
ট্রাম্প বলেন, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলায় তার বাবা এবং পরিবারের অন্য সদস্যরা নিহত হলেও তিনি আশা করেন যে খামেনি ‘পেশাদার’ আচরণ করবেন।
ট্রাম্প বলেন, কিছু মহলে তার আসলে বেশ ভালো সুনাম রয়েছে। এদিকে ইরানের সর্বোচ্চ নেতার জ্যেষ্ঠ সামরিক উপদেষ্টা মোহসেন রেজায়ি বলেছেন, ট্রাম্পের সঙ্গে সাক্ষাৎ করবেন না মোজতবা খামেনি।
অন্যদিকে যুদ্ধ অবসানের জন্য চলমান আলোচনাকে ঘিরে সম্প্রতি পরস্পরবিরোধী বার্তা পাওয়া গেছে। চার মাস ধরে চলা এই সংঘাত বৈশ্বিক বাজারে অস্থিরতা সৃষ্টি করেছে এবং তেল ও জ্বালানির দাম বাড়িয়ে দিয়েছে।
যুদ্ধ শুরুর পর থেকেই ইরান মূলত হরমুজ প্রণালি বন্ধ রেখেছে। বিশ্বের মোট তেল পরিবহনের প্রায় এক-পঞ্চমাংশ এই গুরুত্বপূর্ণ জলপথ দিয়ে পরিবাহিত হয়।
Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো খবর
© Jeba Television  স্বত্ব সংরক্ষিত ২০২৬ Jeba Television ©
Theme Customized By JTV