1. admin@jtv.news : admin :
  2. fansporosh@gmail.com : Raja Saleh : Raja Saleh
হোঁচট খেয়ে ব্রাজিল কোচ বললেন, ‘প্রথম ম্যাচেই বিশ্বকাপ জেতা যায় না’ - JTV
শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ১০:৪৪ পূর্বাহ্ন
শিরোনাম :
দীর্ঘ ফ্যাসিবাদী শাসনে সবকিছু ধ্বংস হয়ে গেছে: রাষ্ট্রপতি প্রান্তিক পর্যায়ে প্রাথমিক স্বাস্থ্যসেবায় সর্বোচ্চ গুরুত্ব দেয়া হচ্ছে: স্বাস্থ্যমন্ত্রী ঋণের ওপর নির্ভরতা কমিয়ে বিদেশি বিনিয়োগে গুরুত্ব দেওয়া হচ্ছে: অর্থমন্ত্রী ডিজিটাল অপরাধ মোকাবিলায় সক্ষমতা বাড়াবে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী টঙ্গীতে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ২০ ইউনিট, যোগ দিয়েছে সেনাবাহিনী সালাহউদ্দিন আহমেদের প্রথম জানাজা অনুষ্ঠিত, অংশ নিয়েছেন প্রধানমন্ত্রী স্থানীয় সরকার নির্বাচনে প্রশাসন বিন্দুমাত্র হস্তক্ষেপ করবে না: মীর শাহে আলম পরাজিত শক্তির কালো টাকা দিয়ে দেশে অরাজকতা সৃষ্টির ষড়যন্ত্র চলছে: রিজভী প্রবাসীদের সম্পদ রক্ষায় বিশেষ আদালত গঠনের কথা ভাবছে সরকার: আইনমন্ত্রী হুতিদের ‘বাড়াবাড়ি’, ক্ষুব্ধ ট্রাম্প ঢাকা থেকে সৌদিগামী ৬১ ফ্লাইট বাতিল, ভোগান্তিতে ৯২৬৯ যাত্রী বিএনপি সরকার আইনের শাসন ও স্থিতিশীলতায় বিশ্বাসী: রিজভী সরকার বিধবা কার্ড দিলে এমপির বউ সবার আগে এই কার্ড নেবে: হাসনাত আব্দুল্লাহ নতুন ঋণচুক্তির বিষয়ে আইএমএফের সঙ্গে আলোচনা এগিয়ে নিচ্ছে বাংলাদেশ ১০ বছর পর ১৯ অক্টোবর খুলছে ওসমানী উদ্যান; উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

হোঁচট খেয়ে ব্রাজিল কোচ বললেন, ‘প্রথম ম্যাচেই বিশ্বকাপ জেতা যায় না’

  • প্রকাশের সময় : রবিবার, ১৪ জুন, ২০২৬
  • ৯৬ বার পঠিত

পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল বিশ্বকাপের প্রথম ম্যাচেই হোঁচট খেয়েছে। বাংলাদেশ সময় রোববার (১৪ জুন) ভোরে নিউজার্সিতে মরক্কোর বিপক্ষে ১-১ গোলে ড্র করেছে সেলেসাও। ইসমায়েল সাইবারির গোলে পিছিয়ে পড়ার পর ভিনিসিয়ুস জুনিয়রের দুর্দান্ত সমতাসূচক গোলে পয়েন্ট ভাগাভাগি করে নিতে পেরেছে ব্রাজিল।

১৯৩৪ সালের পর এটাই প্রথমবার ব্রাজিল বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচে হারের মুখোমুখি হওয়ার শঙ্কায় পড়েছিল।

ম্যাচ শেষে কোচ কার্লো আনচেলত্তি স্বীকার করেন, দলটি প্রত্যাশিত মানের ফুটবল খেলতে পারেনি। পারফরম্যান্স নিয়ে সন্তুষ্ট নন কোচ আনচেলত্তি। তিনি বলেন, ‘ম্যাচের শুরুটা আমাদের জন্য কঠিন ছিল। খেলোয়াড়দের মধ্যে কিছুটা অস্থিরতা ও স্নায়ুচাপ কাজ করেছে।’

তার ভাষ্য, ‘আমরা ভালো খেলিনি, কিন্তু হতাশ হওয়ার কিছু নেই। এটা বিশ্বকাপের প্রথম ম্যাচ। শুরু থেকেই দল নিখুঁত খেলবে—এমন প্রত্যাশা বাস্তবসম্মত নয়। ফলটা খারাপ নয়, তবে পরের ম্যাচ থেকে উন্নতি করতে হবে। প্রথম ম্যাচের ওপর ভিত্তি করে বিশ্বকাপ জেতা যায় না।’

গোলদাতা ভিনিসিয়ুস জুনিয়রও স্বীকার করেছেন, শুরুতে মন্থর খেলায় ভুগেছে ব্রাজিল। রিয়াল মাদ্রিদের এই ফরোয়ার্ড বলেন, ‘আমরা খুব খারাপভাবে শুরু করেছি। প্রথম গোল হজম করার পর ছন্দে ফেরা কঠিন হয়ে যায়, বিশেষ করে যখন এটা বিশ্বকাপের প্রথম ম্যাচ।’

তিনি আরও বলেন, ‘আমাদের উন্নতি করতে হবে এবং এগিয়ে যেতে হবে। প্রতিযোগিতা মাত্র শুরু হয়েছে। বিশ্বকাপে সহজ ম্যাচ বলে কিছু নেই।’

বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে ব্রাজিল সাধারণত শক্ত অবস্থানেই থাকে। তবে ১৯৩৪ সালের পর এবারই প্রথম তারা উদ্বোধনী ম্যাচে হারার আশঙ্কায় পড়েছিল। মরক্কো কোচের নির্দেশ ছিল নির্ভয়ে খেলতে, যা ম্যাচের শুরুতে কার্যকর প্রমাণিত হয়।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো খবর
© Jeba Television  স্বত্ব সংরক্ষিত ২০২৬ Jeba Television ©
Theme Customized By JTV