1. admin@jtv.news : admin :
  2. fansporosh@gmail.com : Raja Saleh : Raja Saleh
ব্রাজিলের রাফিনিয়া নেই, রাইট উইং কে সামলাবেন? - JTV
মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ১২:০৬ অপরাহ্ন
শিরোনাম :
মন্ত্রিসভায় আজ উঠতে পারে নতুন পে-স্কেল ইরান-যুক্তরাষ্ট্র পাল্টাপাল্টি হামলায় বিশ্ববাজারে ফের বাড়ল তেলের দাম স্বাধীন বাংলাদেশে আর কোনো আয়নাঘর থাকবে না: রাষ্ট্রপতি নেপালে আকস্মিক বন্যায় মৃত বেড়ে ৭৩৪, জীবিত উদ্ধার ৮১৮৬ জন স্থানীয় সরকার নির্বাচনে ৬ হাজার কোটি টাকা বরাদ্দ: মীর শাহে আলম বঙ্গোপসাগরে লঘুচাপ, দেশের সব সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত বিদ্যুৎ ও জ্বালানিসংকট : প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক হলেই মিলবে সমাধান নারায়ণগঞ্জের উন্নয়ন দায়িত্ব পাওয়ায় প্রতিমন্ত্রীকে শুভেচ্ছা জানিয়েছেন ব্যবসায়ী নেতা সোহাগ ‘গত ছয় মাসে সংঘটিত প্রতিটি অপরাধে জড়িত ব্যক্তিদের আইনের আওতায় আনা হয়েছে’ পবিত্র ঈদ-এ-মিলাদুন্নবী (সাঃ) উপলক্ষে নারায়ণগঞ্জে জশনে জুলুস র‍্যালী ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে দেশবাসীকে শুভেচ্ছা জানালেন মোহাম্মদ সোহাগ জাপানি ভাষা শিখে বিনা খরচে বিদেশে চাকরির সুযোগ ডিপ্লোমা প্রকৌশলীদের: মাহ্‌দী আমিন ইরান ও কানাডায় বড় পরীক্ষার মুখে ট্রাম্পের ‘শক্তির রাজনীতি’ রাষ্ট্রপতির সঙ্গে তিন বাহিনী প্রধানের সৌজন্য সাক্ষাৎ অতিরিক্ত টাকা আদায়ের অভিযোগ ভিত্তিহীন, সংবাদচর্চার প্রতিবেদনের প্রতিবাদ সোহাগের’

ব্রাজিলের রাফিনিয়া নেই, রাইট উইং কে সামলাবেন?

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২৩ জুন, ২০২৬
  • ৪৮ বার পঠিত
প্রায় ৭০০ দিনের দীর্ঘ অপেক্ষার অবসান ঘটতে যাচ্ছে। ব্রাজিল জাতীয় দলের জার্সিতে আবারও মাঠে নামার দ্বারপ্রান্তে দাঁড়িয়ে আছেন তারকা ফরোয়ার্ড নেইমার। সবকিছু পরিকল্পনা অনুযায়ী এগোলে বৃহস্পতিবার (২৫ জুন) স্কটল্যান্ডের বিপক্ষে ম্যাচে তাকে একাদশে দেখা যেতে পারে বলে ইঙ্গিত দিয়েছেন ব্রাজিলের প্রধান কোচ কার্লো আঞ্চেলত্তি।
দীর্ঘ সময় চোট ও পুনর্বাসন প্রক্রিয়ার কারণে জাতীয় দলের বাইরে ছিলেন নেইমার। তবে তার ফেরার সম্ভাবনা নতুন করে উজ্জীবিত করেছে ব্রাজিল শিবিরকে। দলের অনুশীলনেও তিনি স্বাভাবিক ছন্দে রয়েছেন। ফলে স্কটল্যান্ডের বিপক্ষে ম্যাচটিই হতে পারে তার বহুল প্রতীক্ষিত প্রত্যাবর্তনের মঞ্চ।
ম্যাচপূর্ব সংবাদ সম্মেলনে ব্রাজিলের ফরোয়ার্ড গ্যাব্রিয়েল মার্টিনেলি বলেন, ‘নেইমারের ফিরে আসা দলের জন্য বড় অনুপ্রেরণা। নেইমারের গুণগত মান ও খেলার তীব্রতা সম্পর্কে সবাই জানে। যেভাবে সে ফিরে এসেছে, তা আমাদের জন্য দারুণ আনন্দের বিষয়। তাকে আবার মাঠে দেখতে আমরা সবাই মুখিয়ে আছি।’
এদিকে দলের আরেক গুরুত্বপূর্ণ খেলোয়াড় রাফিনিয়া। তিনি স্প্যানিশ ক্লাব বার্সেলোনা এবং ব্রাজিল জাতীয় দলের উইঙ্গার বা ফরোয়ার্ড হিসেবে খেলেন। সম্প্রতি তার হ্যামস্ট্রিং ইনজুরি নতুন করে ভাবাচ্ছে কোচিং স্টাফকে। ডান প্রান্তে তার অনুপস্থিতি ব্রাজিলের একাদশে পরিবর্তনের সম্ভাবনা তৈরি করেছে।
ছবি- ব্রাজিলীয় ফুটবলাররাফিনিয়া
রাফিনিয়ার চোট প্রসঙ্গে মার্টিনেলি বলেন, ‘এটা সত্যিই দুর্ভাগ্যজনক। আমরা সবাই চাই সে দ্রুত সুস্থ হয়ে ফিরে আসুক। তার জায়গায় কে খেলবে, সেই সিদ্ধান্ত পুরোপুরি কোচের। আমি সাধারণত বাম প্রান্তে খেলতে স্বাচ্ছন্দ্যবোধ করি, তবে আঞ্চেলত্তির অধীনে ডান দিকেও কাজ করেছি। কোচ যে দায়িত্ব দেবেন, সেটাই পালন করব।’
স্কটল্যান্ডের বিপক্ষে ম্যাচে জয় পেলে নকআউট পর্ব নিশ্চিত করার পাশাপাশি গ্রুপসেরা হওয়ার দৌড়েও এগিয়ে যাবে ব্রাজিল। কিন্তু রাফিনিয়ার অনুপস্থিতি কিছুটা ধাক্কা হলেও, প্রথম দুই ম্যাচে ভিনিসিয়ুস জুনিয়রের দুর্দান্ত পারফরম্যান্স এবং নেইমারের প্রত্যাবর্তন সেলেসাওদের শক্তি আরও বাড়াবে বলে মনে করছেন দলটি।
দীর্ঘ বিরতির পর নেইমারের জাতীয় দলে ফেরা তাই শুধু একটি প্রত্যাবর্তন নয়, বরং ব্রাজিলের শিরোপা অভিযানে নতুন উদ্দীপনারও প্রতীক হয়ে উঠেছে।
Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো খবর
© Jeba Television  স্বত্ব সংরক্ষিত ২০২৬ Jeba Television ©
Theme Customized By JTV