1. admin@jtv.news : admin :
  2. fansporosh@gmail.com : Raja Saleh : Raja Saleh
গোল্ডেন বুটের দৌড়ে মেসিকে পেছনে ফেললেন এমবাপ্পে - JTV
শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ০৯:৩১ পূর্বাহ্ন
শিরোনাম :
দীর্ঘ ফ্যাসিবাদী শাসনে সবকিছু ধ্বংস হয়ে গেছে: রাষ্ট্রপতি প্রান্তিক পর্যায়ে প্রাথমিক স্বাস্থ্যসেবায় সর্বোচ্চ গুরুত্ব দেয়া হচ্ছে: স্বাস্থ্যমন্ত্রী ঋণের ওপর নির্ভরতা কমিয়ে বিদেশি বিনিয়োগে গুরুত্ব দেওয়া হচ্ছে: অর্থমন্ত্রী ডিজিটাল অপরাধ মোকাবিলায় সক্ষমতা বাড়াবে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী টঙ্গীতে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ২০ ইউনিট, যোগ দিয়েছে সেনাবাহিনী সালাহউদ্দিন আহমেদের প্রথম জানাজা অনুষ্ঠিত, অংশ নিয়েছেন প্রধানমন্ত্রী স্থানীয় সরকার নির্বাচনে প্রশাসন বিন্দুমাত্র হস্তক্ষেপ করবে না: মীর শাহে আলম পরাজিত শক্তির কালো টাকা দিয়ে দেশে অরাজকতা সৃষ্টির ষড়যন্ত্র চলছে: রিজভী প্রবাসীদের সম্পদ রক্ষায় বিশেষ আদালত গঠনের কথা ভাবছে সরকার: আইনমন্ত্রী হুতিদের ‘বাড়াবাড়ি’, ক্ষুব্ধ ট্রাম্প ঢাকা থেকে সৌদিগামী ৬১ ফ্লাইট বাতিল, ভোগান্তিতে ৯২৬৯ যাত্রী বিএনপি সরকার আইনের শাসন ও স্থিতিশীলতায় বিশ্বাসী: রিজভী সরকার বিধবা কার্ড দিলে এমপির বউ সবার আগে এই কার্ড নেবে: হাসনাত আব্দুল্লাহ নতুন ঋণচুক্তির বিষয়ে আইএমএফের সঙ্গে আলোচনা এগিয়ে নিচ্ছে বাংলাদেশ ১০ বছর পর ১৯ অক্টোবর খুলছে ওসমানী উদ্যান; উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

গোল্ডেন বুটের দৌড়ে মেসিকে পেছনে ফেললেন এমবাপ্পে

  • প্রকাশের সময় : সোমবার, ৬ জুলাই, ২০২৬
  • ৭৩ বার পঠিত
বিশ্বকাপের চলতি আসরে দুজনেই সমান সংখ্যক গোল দিয়েছেন। তবে গোল্ডেন বুটের দৌড়ে আর্জেন্টিনার অধিনায়ক মেসিকে পেছনে ফেলেছেন ফ্রান্সের তারকা খেলোয়াড় কিলিয়ান এমবাপ্পে।
শেষ ষোলোয় প্যারাগুয়ের বিপক্ষে ১-০ গোলে জয় পায় ফ্রান্স। দলের হয়ে একমাত্র গোলটি করেন এমবাপ্পে। এতে চলতি আসরে এমবাপ্পের গোল সংখ্যা ৭। এক ম্যাচ কম খেলে মেসিরও সমান সংখ্যক গোল।
তবে ৭ গোল দেয়ার পাশাপাশি দুটি অ্যাসিস্টও আছে এমবাপ্পের নামের পাশে। তাই মেসিকে পেছনে ফেলে গোল্ডেন বুট পাওয়ার দৌড়ে এগিয়ে গেলেন এমবাপ্পে।
এদিকে শেষ ষোলোয় ব্রাজিলের বিপক্ষে নরওয়ের নাটকীয় জয়ের নায়ক এরলিং হালান্ড এই রেসে তৃতীয় অবস্থানে উঠে এসেছেন। এই ম্যাচে দুই গোল করেন হালান্ড। এতে তার গোল সংখ্যা দাঁড়ায় ৭-এ।
এই তালিকায় চতুর্থ অবস্থানে আছেন ইংল্যান্ডের হ্যারি কেইন। তার গোল সংখ্যা ৬। আর নামের পাশে আছে একটি অ্যাসিস্ট। পঞ্চম অবস্থানে আছে আরেক ফরাসি তারকা খেলোয়াড় ওসমানে দেম্বেলে। বিশ্বকাপের চলতি আসরে তিনি চারটি গোল ও দুটি অ্যাসিস্ট করেছেন।
Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো খবর
© Jeba Television  স্বত্ব সংরক্ষিত ২০২৬ Jeba Television ©
Theme Customized By JTV