1. admin@jtv.news : admin :
  2. fansporosh@gmail.com : Raja Saleh : Raja Saleh
আর্জেন্টিনা-ইংল্যান্ড ম্যাচে কে জিতবে, জানাল সুপার কম্পিউটার - JTV
শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ০৯:২৭ পূর্বাহ্ন
শিরোনাম :
দীর্ঘ ফ্যাসিবাদী শাসনে সবকিছু ধ্বংস হয়ে গেছে: রাষ্ট্রপতি প্রান্তিক পর্যায়ে প্রাথমিক স্বাস্থ্যসেবায় সর্বোচ্চ গুরুত্ব দেয়া হচ্ছে: স্বাস্থ্যমন্ত্রী ঋণের ওপর নির্ভরতা কমিয়ে বিদেশি বিনিয়োগে গুরুত্ব দেওয়া হচ্ছে: অর্থমন্ত্রী ডিজিটাল অপরাধ মোকাবিলায় সক্ষমতা বাড়াবে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী টঙ্গীতে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ২০ ইউনিট, যোগ দিয়েছে সেনাবাহিনী সালাহউদ্দিন আহমেদের প্রথম জানাজা অনুষ্ঠিত, অংশ নিয়েছেন প্রধানমন্ত্রী স্থানীয় সরকার নির্বাচনে প্রশাসন বিন্দুমাত্র হস্তক্ষেপ করবে না: মীর শাহে আলম পরাজিত শক্তির কালো টাকা দিয়ে দেশে অরাজকতা সৃষ্টির ষড়যন্ত্র চলছে: রিজভী প্রবাসীদের সম্পদ রক্ষায় বিশেষ আদালত গঠনের কথা ভাবছে সরকার: আইনমন্ত্রী হুতিদের ‘বাড়াবাড়ি’, ক্ষুব্ধ ট্রাম্প ঢাকা থেকে সৌদিগামী ৬১ ফ্লাইট বাতিল, ভোগান্তিতে ৯২৬৯ যাত্রী বিএনপি সরকার আইনের শাসন ও স্থিতিশীলতায় বিশ্বাসী: রিজভী সরকার বিধবা কার্ড দিলে এমপির বউ সবার আগে এই কার্ড নেবে: হাসনাত আব্দুল্লাহ নতুন ঋণচুক্তির বিষয়ে আইএমএফের সঙ্গে আলোচনা এগিয়ে নিচ্ছে বাংলাদেশ ১০ বছর পর ১৯ অক্টোবর খুলছে ওসমানী উদ্যান; উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

আর্জেন্টিনা-ইংল্যান্ড ম্যাচে কে জিতবে, জানাল সুপার কম্পিউটার

  • প্রকাশের সময় : রবিবার, ১২ জুলাই, ২০২৬
  • ১০৪ বার পঠিত
মাঝে মাত্র এক ম্যাচ তারপরই ফাইনালের মঞ্চে পা রাখার হাতছানি ডিফেন্ডিং চ্যাম্পিয়ন আর্জেন্টিনার সামনে। তবে ফাইনালে উঠতে আর্জেন্টিনাকে পাড়ি দিতে হবে থ্রি লায়ন্সদের বাধা। সেই বাধা টপকাতে পারলেই ফাইনালে দেখা মিলবে আর্জেন্টিনার। কিন্তু পরিসংখ্যান আর্জেন্টিনার পক্ষে নেই।
বিশ্বকাপের আসরে এর আগে পাঁচবার ইংল্যান্ডের মুখোমুখি হওয়া আর্জেন্টিনা হেরেছে তিনবার। দুবার জয় পেলেও একটি ম্যাচ নিয়ে আছে বিস্তর অভিযোগ। অপর ম্যাচে টাইব্রেকারে ইংল্যান্ডকে হারিয়েছে তিনবারের বিশ্ব চ্যাম্পিয়নরা। তাই আগামী বৃহস্পতিবার (১৬ জুলাই) ইংল্যান্ড-আর্জেন্টিনার ম্যাচের আগে থ্রি লায়ন্সদেরই এগিয়ে রাখছে সুপার কম্পিউটার অপটা।
অপটা বলছে, সেমিফাইনালে ইংল্যান্ডের কাছে হেরে বিদায় নিতে পারে বর্তমান চ্যাম্পিয়নরা। এই সুপার কম্পিউটারের হিসাব অনুযায়ী, আর্জেন্টিনার ফাইনালে পৌঁছানোর সম্ভাবনা ৪৯.০৬ শতাংশ। বিপরীতে দলটি প্রতিপক্ষ ইংল্যান্ডের ফাইনালের যাওয়ার সম্ভাবনা ৫০.৯৪ শতাংশ।
এদিকে অপটা বলছে, সেমিফাইনালের প্রথম ম্যাচে স্পেনকে হারিয়ে ফাইনালে উঠবে ফ্রান্স। এমনকি দলটির চ্যাম্পিয়ন হওয়ার সম্ভাবনা ৩৪.০৫ শতাংশ বলেও জানাচ্ছে অপটা। আর সেমিফাইনাল থেকে ফ্রান্সের ফাইনালে ওঠার সম্ভাবনা ৫৭.৭০ শতাংশ বলে জানাচ্ছে অপটা। বিপরীতে স্পেনের ফাইনালে যাওয়ার সম্ভাবনা ৪২.৩০ শতাংশ বলে জানিয়েছে এই সুপার কম্পিউটার।
Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো খবর
© Jeba Television  স্বত্ব সংরক্ষিত ২০২৬ Jeba Television ©
Theme Customized By JTV