1. admin@jtv.news : admin :
  2. fansporosh@gmail.com : Raja Saleh : Raja Saleh
শেষের ম্যাজিকে ইংল্যান্ডকে বিদায় করে ফাইনালে আর্জেন্টিনা - JTV
শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ০৮:১৬ পূর্বাহ্ন
শিরোনাম :
দীর্ঘ ফ্যাসিবাদী শাসনে সবকিছু ধ্বংস হয়ে গেছে: রাষ্ট্রপতি প্রান্তিক পর্যায়ে প্রাথমিক স্বাস্থ্যসেবায় সর্বোচ্চ গুরুত্ব দেয়া হচ্ছে: স্বাস্থ্যমন্ত্রী ঋণের ওপর নির্ভরতা কমিয়ে বিদেশি বিনিয়োগে গুরুত্ব দেওয়া হচ্ছে: অর্থমন্ত্রী ডিজিটাল অপরাধ মোকাবিলায় সক্ষমতা বাড়াবে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী টঙ্গীতে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ২০ ইউনিট, যোগ দিয়েছে সেনাবাহিনী সালাহউদ্দিন আহমেদের প্রথম জানাজা অনুষ্ঠিত, অংশ নিয়েছেন প্রধানমন্ত্রী স্থানীয় সরকার নির্বাচনে প্রশাসন বিন্দুমাত্র হস্তক্ষেপ করবে না: মীর শাহে আলম পরাজিত শক্তির কালো টাকা দিয়ে দেশে অরাজকতা সৃষ্টির ষড়যন্ত্র চলছে: রিজভী প্রবাসীদের সম্পদ রক্ষায় বিশেষ আদালত গঠনের কথা ভাবছে সরকার: আইনমন্ত্রী হুতিদের ‘বাড়াবাড়ি’, ক্ষুব্ধ ট্রাম্প ঢাকা থেকে সৌদিগামী ৬১ ফ্লাইট বাতিল, ভোগান্তিতে ৯২৬৯ যাত্রী বিএনপি সরকার আইনের শাসন ও স্থিতিশীলতায় বিশ্বাসী: রিজভী সরকার বিধবা কার্ড দিলে এমপির বউ সবার আগে এই কার্ড নেবে: হাসনাত আব্দুল্লাহ নতুন ঋণচুক্তির বিষয়ে আইএমএফের সঙ্গে আলোচনা এগিয়ে নিচ্ছে বাংলাদেশ ১০ বছর পর ১৯ অক্টোবর খুলছে ওসমানী উদ্যান; উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

শেষের ম্যাজিকে ইংল্যান্ডকে বিদায় করে ফাইনালে আর্জেন্টিনা

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৬ জুলাই, ২০২৬
  • ১২৭ বার পঠিত
শেষের ম্যাজিকে ইংল্যান্ডকে বিদায় করে ফাইনালে আর্জেন্টিনা

টান টান উত্তেজনায় ভরা রোমাঞ্চকর এক লড়াই। শ্বাসরুদ্ধকর ম্যাচে উন্মাদনার সব ধরনের রেণুই ছড়িয়ে পড়ল ফুটবল দুনিয়ায়। গোল হজম করে পিছিয়ে পড়েও গোলের দেখাই যেন পাচ্ছিল না ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা। তবে নাটকীয়তা শেষে প্রত্যাবর্তনের দারুণ এক গল্প লিখে শেষ হাসল আর্জেন্টিনাই। অবশ্য অ্যান্থনি গর্ডনের গোলে আগে এগিয়ে গিয়েছিল ইংল্যান্ড। পরে এনজো ফার্নান্দেজের গোলে সমতায় ফেরে আর্জেন্টিনা। শেষে নাটকীয়ভাবে ঘুরে দাঁড়িয়ে ইনজুরি টাইমে লাউতারো মার্তিনেজ গোল এনে দিলে ২-১ ব্যবধানের জয় নিয়ে মাঠ ছাড়ে আর্জেন্টিনা। ইংলিশদের বিদায় করে ফাইনালে নাম লিখে উৎসবে মাতে আলবিসেলেস্তেরা। আটলান্টা স্টেডিয়ামে বিশ্বকাপের দ্বিতীয় সেমিফাইনাল ম্যাচের ৮৪ মিনিট পর্যন্ত এগিয়ে থেকেও ইংলিশদের মাঠ ছাড়তে হয়েছে একরাশ হতাশা নিয়ে। আগামী ১৯ জুলাই রাতে শিরোপা নির্ধারণী ম্যাচে আর্জেন্টিনা মুখোমুখি হবে স্পেনের।

ম্যাচের প্রথমার্ধ গোলশূন্য থাকার পর, ৫৫ মিনিটে দুর্দান্ত এক আক্রমণে ইংল্যান্ডকে এগিয়ে নেন উইঙ্গার অ্যান্থনি গর্ডন। তার এ গোলে অ্যাসিস্ট করেন সতীর্থ মরগান রজার্স। কোচ টমাস টুখেলের শিষ্যরা ম্যাচের সিংহভাগ সময় নিজেদের নিয়ন্ত্রণে রেখেছিল এবং রক্ষণভাগে শক্ত দেয়াল গড়ে তুলেছিল। ম্যাচের ৮৪ মিনিট পর্যন্ত ১-০ ব্যবধানে লিড ধরে রেখে ফাইনালে যাওয়ার স্বপ্ন দেখছিল ইংলিশ সমর্থকরা। আগামী শনিবার রাতে তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে ইংলিশদের প্রতিপক্ষ ফ্রান্স।

খেলার শেষের দিকে রক্ষণভাগ আরও মজবুত করতে ইংল্যান্ড কোচ ডিফেন্সিভ খেলার কৌশলে চলে যান। এই অতি-রক্ষনাত্মক কৌশলই মূলত কাল হয়ে দাঁড়ায় তাদের জন্য। আক্রমণের সমস্ত চাপ আছড়ে পড়ে ইংলিশ সীমানায় এবং আর্জেন্টিনা অল-আউট আক্রমণে যায়।

ধারাবাহিক আক্রমণের ফল পেতে বেশি দেরি হয়নি আর্জেন্টিনার। ৮৫ মিনিটে নিখুঁত ফিনিশিংয়ে আর্জেন্টিনাকে সমতায় ফেরান এনজো ফার্নান্দেজ। পুরো স্টেডিয়াম তখন আলবিসেলেস্তেদের নীল-সাদা উল্লাসেরউল্লাসে ঢেউয়ে ফেটে পড়ে। তবে নাটকীয়তার তখনও বড় অংশ বাকি ছিল।

নির্ধারিত সময় পেরিয়ে ম্যাচের যোগ করা সময়ের দ্বিতীয় মিনিটে ডান প্রান্ত থেকে কিংবদন্তি লিওনেল মেসির চোখ ধাঁধানো এক ক্রসে লাফিয়ে উঠে দর্শনীয় হেডে জয়সূচক গোলটি করেন বদলি খেলোয়াড় লাউতারো মার্টিনেজ। এই এক গোলেই নিশ্চিত হয়ে যায় ডিফেন্ডিং চ্যাম্পিয়নদের ফাইনালের টিকিট।

এই হারের মাধ্যমে ইংল্যান্ডের দীর্ঘ শিরোপা খরা কাটানোর স্বপ্ন আরও একবার যোগ করা সময়ের ট্র্যাজেডিতে চুরমার হয়ে গেল। বাড়ল তাদের অপেক্ষা। অন্যদিকে, সোনালি ট্রফি ধরে রাখার মিশনে আগামী রোববার রাতের ফাইনালে স্পেনের মুখোমুখি হতে যাচ্ছে লিওনেল মেসির আর্জেন্টিনা। ফুটবল বিশ্বের কোটি চোখ এখন সেদিনের সেই মহারণের দিকে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো খবর
© Jeba Television  স্বত্ব সংরক্ষিত ২০২৬ Jeba Television ©
Theme Customized By JTV