1. admin@jtv.news : admin :
  2. fansporosh@gmail.com : Raja Saleh : Raja Saleh
কমেছে ৮০ শতাংশ কোম্পানির দর,পতনে পুঁজিবাজার - JTV
বুধবার, ২৭ মে ২০২৬, ০২:৫৭ পূর্বাহ্ন
শিরোনাম :
গাবতলী হাটে সন্তোষজনক পরিবেশ, নিরাপত্তায় কড়া নজরদারি: মীর শাহে আলম র‌্যাবের ওপর সন্ত্রাসী হামলার জবাব দেওয়া হবে: স্বরাষ্ট্রমন্ত্রী ইরান চুক্তির সঙ্গে আব্রাহাম অ্যাকর্ডসকে যুক্ত করলেন ট্রাম্প লাব্বাইক লাব্বাইক ধ্বনিতে মুখর হবে আরাফাত ময়দান তীব্র গরম ও বজ্রঝড়ের শঙ্কা, হুমকিতে ২০২৬ বিশ্বকাপ ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে ট্রাকের চাপ, বাড়ছে যানজট ও ভোগান্তি আজ পবিত্র হজ কমলাপুর রেল স্টেশনে উপচে পড়া ভিড়, পাঁচ ট্রেন বিলম্বে যাত্রী ভোগান্তি শিবগঞ্জে বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের সহায়তা ও মেধাবীদের সংবর্ধনায় প্রতিমন্ত্রী কর্মস্থল থেকে বেরিয়েও ঈদে বাড়ি ফেরা হয় না সবার বিতর্কের মুখে ট্রাম্পের নাগরিক তালিকা, গড়াল আদালতে শিবগঞ্জ পৌর এলাকার জলাবদ্ধতা নিরসনে তাৎক্ষণিক ব্যবস্থা নিতে প্রতিমন্ত্রী মীর শাহে আলমের নির্দেশ ‘বিদ্রোহী’ কবির জন্মদিন উদ্‌যাপন ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে রডবোঝাই ট্রাক উল্টে নিহত ১৫ জাতীয় ঈদগাহে ঈদুল আজহার নামাজ আদায় করবেন প্রধানমন্ত্রী

কমেছে ৮০ শতাংশ কোম্পানির দর,পতনে পুঁজিবাজার

  • প্রকাশের সময় : রবিবার, ১১ জানুয়ারি, ২০২৬
  • ৪৯ বার পঠিত

দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সব ধরনের সূচকের পতনে শেষ হয়েছে লেনদেন। আজ রোববারের (১১ জানুয়ারি) প্রধান সূচক ডিএসইএক্স কমেছে ৫৯ পয়েন্ট। গত বৃহস্পতিবারের (৮ জানুয়ারি) তুলনায় আজ বাজারে মূলধনের পরিমাণ কমেছে তিন হাজার ৬৮২ কোটি টাকা। লেনদেন কমে এদিন ৪১২ কোটি টাকার ঘরে নেমে এসেছে। লেনদেনে অংশ নেওয়া ৭৯ দশমিক ৮৫ শতাংশ কোম্পানির শেয়ারের দরপতন হয়েছে।
ডিএসইতে আজ লেনদেনের শুরুতে শেয়ার বিক্রির চাপে সূচক পতনে চলে আসে। লেনদেন শুরুর প্রথম ৩২ মিনিটে প্রধান সূচক ডিএসইএক্স পতন হয় ২১ পয়েন্ট। বেলা বাড়ার পর পতন গতি আরও বাড়ে। এদিন লেনদেন শেষে সূচক ডিএসইএক্সের পতন হয় ৫৮ দশমিক ৯৫ পয়েন্ট। সূচকটি কমে দিনশেষে দাঁড়িয়েছে চার হাজার ৯৩৯ দশমিক ৫৯ পয়েন্টে। ডিএসইএস সূচক ১১ দশমিক ৯১ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ৯৯৮ দশমিক ৮৮ পয়েন্টে। এদিন ডিএস৩০ সূচক ১১ দশমিক ৯১ পয়েন্ট কমে দাঁড়িয়েছে এক হাজার ৮৯৬ দশমিক ১৯ পয়েন্টে।

আজ লেনদেন হয়েছে ৪১২ কোটি ২৪ লাখ টাকার শেয়ার। আগের কর্মদিবস বৃহস্পতিবার লেনদেন হয়েছিল ৪২৯ কোটি ১১ লাখ টাকার শেয়ার। আজ ডিএসইতে মূলধন দাঁড়িয়েছে ছয় লাখ ৭৯ হাজার ৪৯০ কোটি চার লাখ টাকা। গতকাল বৃহস্পতিবার মূলধন ছিল ছয় লাখ ৮৩ হাজার ১৮০ কোটি ১৪ লাখ টাকা। আজ লেনদেন হওয়া ৩৯২টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের মধ্যে দর বেড়েছে ৩৮টির, কমেছে ৩১৩টির এবং শেয়ার দর অপরিবর্তিত রয়েছে ৪১টির।

আজ লেনদেনের শীর্ষে উঠে এসেছে ওরিয়ন ইনফিউশনের শেয়ার। কোম্পানিটির ১৮ কোটি ৭২ লাখ টাকার শেয়ার কেনাবেচা হয়। লেনদেনের শীর্ষে উঠে আসা অন্য কোম্পানিগুলোর মধ্যে রয়েছে ডমিনেজ স্টিলের ১৭ কোটি ৬৭ লাখ টাকা, সিটি ব্যাংকের ১৫ কোটি তিন লাখ টাকা, স্কয়ার ফার্মার ১২ কোটি ৫৪ লাখ টাকা, উত্তরা ব্যাংকের ১১ কোটি ৮০ লাখ টাকা, সিভিও পেট্রোকেমিক্যালের ১০ কোটি ৭২ লাখ টাকা, ফাইন ফুডসের ১০ কোটি ২০ লাখ টাকা এবং বাংলাদেশ শিপিং করপোরেশনের সাত কোটি ৫৮ লাখ টাকার শেয়ার। এদিন দর কমার শীর্ষে উঠে এসেছে ফারইস্ট ফাইন্যান্সের শেয়ার। কোম্পানিটির দর কমেছে ১০ দশমিক ৮৬ শতাংশ। অন্যদিক দর বাড়ার শীর্ষে উঠে এসেছে শাইনপুকুর সিরামিকসের শেয়ার। কোম্পানিটির শেয়ার দর বেড়েছে ৯ কোটি ৬২ লাখ শতাংশ।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো খবর
© Jeba Television  স্বত্ব সংরক্ষিত ২০২৬ Jeba Television ©
Theme Customized By JTV