1. admin@jtv.news : admin :
  2. fansporosh@gmail.com : Raja Saleh : Raja Saleh
প্লে-অফের ফিরতি লেগে আজ মাঠে রিয়াল মাদ্রিদ-পিএসজি-বেনফিকা - JTV
শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ১১:৪৯ পূর্বাহ্ন
শিরোনাম :
ডেঙ্গু প্রতিরোধে সরকারের পাশাপাশি নাগরিকদেরও দায়িত্ব নিতে হবে: প্রধানমন্ত্রী দীর্ঘ ফ্যাসিবাদী শাসনে সবকিছু ধ্বংস হয়ে গেছে: রাষ্ট্রপতি প্রান্তিক পর্যায়ে প্রাথমিক স্বাস্থ্যসেবায় সর্বোচ্চ গুরুত্ব দেয়া হচ্ছে: স্বাস্থ্যমন্ত্রী ঋণের ওপর নির্ভরতা কমিয়ে বিদেশি বিনিয়োগে গুরুত্ব দেওয়া হচ্ছে: অর্থমন্ত্রী ডিজিটাল অপরাধ মোকাবিলায় সক্ষমতা বাড়াবে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী টঙ্গীতে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ২০ ইউনিট, যোগ দিয়েছে সেনাবাহিনী সালাহউদ্দিন আহমেদের প্রথম জানাজা অনুষ্ঠিত, অংশ নিয়েছেন প্রধানমন্ত্রী স্থানীয় সরকার নির্বাচনে প্রশাসন বিন্দুমাত্র হস্তক্ষেপ করবে না: মীর শাহে আলম পরাজিত শক্তির কালো টাকা দিয়ে দেশে অরাজকতা সৃষ্টির ষড়যন্ত্র চলছে: রিজভী প্রবাসীদের সম্পদ রক্ষায় বিশেষ আদালত গঠনের কথা ভাবছে সরকার: আইনমন্ত্রী হুতিদের ‘বাড়াবাড়ি’, ক্ষুব্ধ ট্রাম্প ঢাকা থেকে সৌদিগামী ৬১ ফ্লাইট বাতিল, ভোগান্তিতে ৯২৬৯ যাত্রী বিএনপি সরকার আইনের শাসন ও স্থিতিশীলতায় বিশ্বাসী: রিজভী সরকার বিধবা কার্ড দিলে এমপির বউ সবার আগে এই কার্ড নেবে: হাসনাত আব্দুল্লাহ নতুন ঋণচুক্তির বিষয়ে আইএমএফের সঙ্গে আলোচনা এগিয়ে নিচ্ছে বাংলাদেশ

প্লে-অফের ফিরতি লেগে আজ মাঠে রিয়াল মাদ্রিদ-পিএসজি-বেনফিকা

  • প্রকাশের সময় : বুধবার, ২৫ ফেব্রুয়ারি, ২০২৬
  • ১৮৭ বার পঠিত

প্লে-অফের ফিরতি লেগে আজ রাতে রিয়াল মাদ্রিদের আতিথ্য নেবে বেনফিকা। আর পিএসজি লড়বে মোনাকোর বিপক্ষে। দু’টি ম্যাচই শুরু হবে রাত ২টায়।

এই ম্যাচ দিয়ে ১৩ বছর পর সান্তিয়াগো বার্নাব্যুতে ফিরছেন সাবেক রিয়াল কোচ হোসে মরিনিও। তবে, লাল কার্ডের কারণে ডাগআউটে দেখা যাবে না বেনফিকা কোচকে। প্রথম লেগে, ঘরের মাঠে ১-০ গোলে হেরেছিলো পর্তুগীজ ক্লাবটি। সেদিন জয়সূচক গোল করেছিলেন ভিনিসিয়ুস জুনিয়র। সেই ম্যাচে বর্ণবাদী আচরণের শিকার হন তিনি। যার জেরে সাময়িক নিষিদ্ধ হয়েছেন বেনফিকার আর্জেন্টাইন ফরোয়ার্ড প্রেসতিয়ান্নি।এর আগে, লিগে সবশেষ ম্যাচে ওসাসুনার কাছে হেরেছে রিয়াল। জুড বেলিংহ্যাম, মিলিতাও এবং ডিন হাউসেন ভুগছেন ইনজুরিতে। নিষেধাজ্ঞার কারণে নেই ব্রাজিলিয়ান রদ্রিগো।

প্লে-অফের অপর ম্যাচে, বর্তমান চ্যাম্পিয়ন পিএসজির আতিথ্য নেবে মোনাকো। এর আগে, প্রথম লেগে ৩-২ গোলে জিতেছে পিএসজি। এবার ঘরের মাঠে মোনাকোকে হারাতে পারলেই মিলবে শেষ ষোলোর টিকিট। দু’দলের মুখোমুখি পরিসংখ্যানেও এগিয়ে পিএসজি।

শেষ ৫ লড়াইয়ের ৪টিতেই জিতেছে লুইস এনরিকের শিষ্যরা। বিপরীতে মাত্র এক জয় মোনাকোর। লিগ ওয়ানে, নিজেদের সবশেষ ম্যাচে মোনাকো লেন্সের কাছে হারলেও ঠিকই জয় পেয়েছে পিএসজি। ইনজুরির কারণে এই ম্যাচে খেলা হবে না উসমান দেম্বেলের
।
Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো খবর
© Jeba Television  স্বত্ব সংরক্ষিত ২০২৬ Jeba Television ©
Theme Customized By JTV