1. admin@jtv.news : admin :
  2. fansporosh@gmail.com : Raja Saleh : Raja Saleh
এবার মোবাইল গ্রাহকদের জন্য বড় সুখবর - JTV
শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০১:৫৮ পূর্বাহ্ন
শিরোনাম :
নারায়ণগঞ্জ আটা-ময়দা মিল মালিক সমিতির সভাপতি সোহাগ, সাধারণ সম্পাদক ইকবাল আলী নির্বাচিত পরিচ্ছন্নতা ও সবুজায়নে সিটি কর্পোরেশনের সঙ্গে কাজ করবে বিডি ক্লিন: মীর শাহে আলম মধ্যপ্রাচ্যের ৩ দেশে মার্কিন ঘাঁটিতে নতুন করে ইরানের হামলা আর্জেন্টিনা-স্পেনের মুখোমুখি পরিসংখ্যান কী, সবশেষ দেখায় জিতেছিল কোন দল? শেষের ম্যাজিকে ইংল্যান্ডকে বিদায় করে ফাইনালে আর্জেন্টিনা বর্জ্য ব্যবস্থাপনায় নাগরিক অংশগ্রহণই সফলতার চাবিকাঠি: স্থানীয় সরকার মন্ত্রী সবুজ বাংলাদেশ গড়ে তুলতে শিশুদের অংশগ্রহণের আহ্বান প্রধানমন্ত্রীর আর্জেন্টিনা ম্যাচের আগে আবহাওয়া নিয়ে স্বস্তিতে ইংল্যান্ড প্রাথমিক শিক্ষা পদক প্রদান অনুষ্ঠানে প্রধানমন্ত্রী ফ্রান্সকে উড়িয়ে দিয়ে ফাইনালে দুরন্ত স্পেন স্টার্টআপে ৫ লাখ থেকে ৫ কোটি টাকা সহায়তা দেবে সরকার: প্রধানমন্ত্রী শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে সড়ক অবরোধ শিক্ষার্থীদের স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য মনোনীত হলেন, মীর শাহে আলম বিশ্বকাপ সেমিফাইনালে কে কার মুখোমুখি, কোথায় কখন খেলা করব কাজ, গড়বো দেশ-সবার জন্য বাংলাদেশ: তারেক রহমান

এবার মোবাইল গ্রাহকদের জন্য বড় সুখবর

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২৮ এপ্রিল, ২০২৬
  • ৮৫ বার পঠিত

মোবাইল গ্রাহকদের দীর্ঘদিনের ভোগান্তি নিরসনে ও ঘরের ভেতরে নেটওয়ার্ক ব্যবস্থা আরও শক্তিশালী করতে বিশেষ উদ্যোগ গ্রহণ করেছে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি)। সংস্থাটি ‘ই-জিএসএম’ ব্যান্ডের তরঙ্গ বরাদ্দ দিয়ে মোবাইল অপারেটরদের নেটওয়ার্ক সক্ষমতা বাড়ানোর পরিকল্পনা করছে।

বিটিআরসির তথ্যমতে, বর্তমানে দেশে মোবাইল সংযোগধারীর সংখ্যা সাড়ে ১৮ কোটি। এর মধ্যে শহরে ৪০ শতাংশ ও বাকি ৬০ শতাংশ ব্যবহারকারী বাস করেন উপশহর ও প্রত্যন্ত গ্রামাঞ্চলে, যেখানে নেটওয়ার্কের মান শহরের তুলনায় বেশ নাজুক। অনেক ক্ষেত্রে ঘরের ভেতরে প্রবেশ করলেই সিগন্যাল দুর্বল হয়ে পড়ে। ফলে কথা বলার মধ্যেই সংযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। ইন্টারনেট ব্যবহারে মেলে না কাঙ্ক্ষিত গতি। প্রান্তিক পর্যায়ের এই ডিজিটাল বৈষম্য ও নেটওয়ার্কের সীমাবদ্ধতা দূর করতেই নতুন ব্যান্ডের তরঙ্গ ব্যবহারের পরিকল্পনা নেওয়া হয়েছে।

বিটিআরসি ইতোমধ্যেই গ্রামীণফোনকে ৭০০ মেগাহার্টজ ব্যান্ডে তরঙ্গ বরাদ্দ দিয়েছে। সেই ধারাবাহিকতায় এবার দেশের অন্যতম শীর্ষ দুই অপারেটর রবি ও বাংলালিংক বিটিআরসির কাছে ‘ই-জিএসএম’ ব্যান্ড থেকে তরঙ্গ বরাদ্দ চেয়ে আনুষ্ঠানিক আবেদন করেছে।

বর্তমানে বিটিআরসির কাছে ৮ দশমিক ৪ মেগাহার্টজ বরাদ্দযোগ্য ‘ই-জিএসএম’ তরঙ্গ রয়েছে। এর মধ্যে ৩ দশমিক ৪ মেগাহার্টজ করে রবি ও বাংলালিংক মোট ৬ দশমিক ৮ মেগাহার্টজ তরঙ্গ চেয়েছে। তবে অপারেটর দুটি এর আগে পার্শ্ববর্তী দেশের ব্যবহৃত ৮৫০ মেগাহার্টজ ব্যান্ড এবং ‘ই-জিএসএম’ তরঙ্গের বাধা কতটুকু তা জানতে চেয়েছে। এর প্রেক্ষিতে পরীক্ষামূলক এক মাসের জন্য ৮ দশমিক ৪ মেগাহার্টজ তরঙ্গ বরাদ্দ দিয়েছে নিয়ন্ত্রক সংস্থা।

রবির কর্মকর্তারা জানিয়েছেন, গ্রাহকরা অনেক সময় ঘরে বসে ডাটা নেটওয়ার্কটা ঠিক মতো পান না। এই জায়গায় অনেকটা এড্রেস করতে পারবো। মাইনর ‘ই-জিএসএম’- এ আমরা তৈরি আছি। কারণ আমাদের ইকুইপমেন্ট আছে।

বাংলালিংক থেকে বলা হয়, ‘পরীক্ষা করতে বিটিআরসি আমাদেরকে বিবেচনা করেছে। এরপর আমরা সিদ্ধান্ত নেব, কীভাবে সেটা আমরা কিনতে পারি।’

বর্তমানে দেশে মোবাইলে ‘ভয়েস কল’ ও ইন্টারনেট সেবা দিচ্ছে চার অপারেটর।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো খবর
© Jeba Television  স্বত্ব সংরক্ষিত ২০২৬ Jeba Television ©
Theme Customized By JTV