1. admin@jtv.news : admin :
  2. fansporosh@gmail.com : Raja Saleh : Raja Saleh
যুক্তরাষ্ট্রের সঙ্গে আবারও যুদ্ধ শুরু হতে পারে: ইরান - JTV
বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ০৫:১১ অপরাহ্ন
শিরোনাম :
জ্বালানি সংকট কাটাতে সরকারের সমন্বিত পরিকল্পনা জানালেন প্রধানমন্ত্রী নিয়মিত ড্রাগন ফল খেলে শরীরে কী ধরনের প্রভাব পড়ে? মেধাবীদের হাত ধরেই গড়ে উঠবে আগামীর বাংলাদেশ: শিক্ষামন্ত্রী কৌশলগত লক্ষ্য নিয়ে খুবই বিভ্রান্তিতে রয়েছে যুক্তরাষ্ট্র: বিশ্লেষক কয়েকমাসের মধ্যে সংসদও সোলার সিস্টেমের আওতায় আসবে: প্রধানমন্ত্রী চার শর্ত পূরণ না করলে প্রকল্প অনুমোদন দেওয়া হবে না : অর্থমন্ত্রী নারায়ণগঞ্জে বিএনপির র‍্যালিতে হাতাহাতি অতীতে আটকে থাকলে উন্নয়নের কাজ এগিয়ে নেয়া সম্ভব হবে না: দীনেশ ত্রিবেদী মন্ত্রিসভায় আজ উঠতে পারে নতুন পে-স্কেল ইরান-যুক্তরাষ্ট্র পাল্টাপাল্টি হামলায় বিশ্ববাজারে ফের বাড়ল তেলের দাম স্বাধীন বাংলাদেশে আর কোনো আয়নাঘর থাকবে না: রাষ্ট্রপতি নেপালে আকস্মিক বন্যায় মৃত বেড়ে ৭৩৪, জীবিত উদ্ধার ৮১৮৬ জন স্থানীয় সরকার নির্বাচনে ৬ হাজার কোটি টাকা বরাদ্দ: মীর শাহে আলম বঙ্গোপসাগরে লঘুচাপ, দেশের সব সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত বিদ্যুৎ ও জ্বালানিসংকট : প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক হলেই মিলবে সমাধান

যুক্তরাষ্ট্রের সঙ্গে আবারও যুদ্ধ শুরু হতে পারে: ইরান

  • প্রকাশের সময় : শনিবার, ২ মে, ২০২৬
  • ১০৫ বার পঠিত
ইরানের শীর্ষ একজন সামরিক কর্মকর্তা শনিবার (২ মে) বলেছেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে নতুন করে যুদ্ধ শুরু হতে পারে তেহরানের। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের নতুন আলোচনা প্রস্তাবে নিজের অসন্তোষ প্রকাশের পর ইরানের পক্ষ থেকে এমন মন্তব্য করা হলো। খবর আল আরাবিয়ার।
এর আগে বৃহস্পতিবার সন্ধ্যায় পাকিস্তানের মধ্যস্থতাকারীদের কাছে নতুন আলোচনার খসড়া পাঠায় ইরান। তবে সেই খসড়ায় কী ছিল, তা জানা যায়নি।
আলোচনার প্রসঙ্গ টেনে এনে ট্রাম্প বলেন, ইরান যা প্রস্তাব দিচ্ছে, তাতে এই মুহূর্তে আমি সন্তুষ্ট নই। এসময় তিনি দাবি করেন, ইরানের নেতৃত্বের ভেতর ‘বড় ধরনের মতবিরোধ’ তৈরি হয়েছে।
এদিকে শনিবার সকালে ইরানি সেনাবাহিনীর সেন্ট্রাল কমান্ডের শীর্ষ একজন কর্মকর্তা মোহাম্মদ জাফর আসাদি বলেন, ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে নতুন একটি সংঘাত শুরু হওয়ার সম্ভাবনা রয়েছে।
তিনি বলেন, প্রমাণ থেকে দেখা গেছে যে যুক্তরাষ্ট্র কোনো প্রতিশ্রুতি বা চুক্তির প্রতি প্রতিশ্রুতিবদ্ধ নয়।
প্রসঙ্গত, গত ফেব্রুয়ারির শেষ দিকে ইরানে যৌথ হামলা চালায় যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। এরপর ৮ এপ্রিল উভয়পক্ষ সাময়িক যুদ্ধবিরতিতে রাজি হয়। তবে স্থায়ী যুদ্ধবিরতি নিয়ে আলোচনায় কোনো অগ্রগতি হয়নি।
Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো খবর
© Jeba Television  স্বত্ব সংরক্ষিত ২০২৬ Jeba Television ©
Theme Customized By JTV