1. admin@jtv.news : admin :
  2. fansporosh@gmail.com : Raja Saleh : Raja Saleh
ইরান ‘দুর্ব্যবহার’ করলে ফের হামলা: ট্রাম্প - JTV
বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ০৫:০৫ অপরাহ্ন
শিরোনাম :
নিয়মিত ড্রাগন ফল খেলে শরীরে কী ধরনের প্রভাব পড়ে? মেধাবীদের হাত ধরেই গড়ে উঠবে আগামীর বাংলাদেশ: শিক্ষামন্ত্রী কৌশলগত লক্ষ্য নিয়ে খুবই বিভ্রান্তিতে রয়েছে যুক্তরাষ্ট্র: বিশ্লেষক কয়েকমাসের মধ্যে সংসদও সোলার সিস্টেমের আওতায় আসবে: প্রধানমন্ত্রী চার শর্ত পূরণ না করলে প্রকল্প অনুমোদন দেওয়া হবে না : অর্থমন্ত্রী নারায়ণগঞ্জে বিএনপির র‍্যালিতে হাতাহাতি অতীতে আটকে থাকলে উন্নয়নের কাজ এগিয়ে নেয়া সম্ভব হবে না: দীনেশ ত্রিবেদী মন্ত্রিসভায় আজ উঠতে পারে নতুন পে-স্কেল ইরান-যুক্তরাষ্ট্র পাল্টাপাল্টি হামলায় বিশ্ববাজারে ফের বাড়ল তেলের দাম স্বাধীন বাংলাদেশে আর কোনো আয়নাঘর থাকবে না: রাষ্ট্রপতি নেপালে আকস্মিক বন্যায় মৃত বেড়ে ৭৩৪, জীবিত উদ্ধার ৮১৮৬ জন স্থানীয় সরকার নির্বাচনে ৬ হাজার কোটি টাকা বরাদ্দ: মীর শাহে আলম বঙ্গোপসাগরে লঘুচাপ, দেশের সব সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত বিদ্যুৎ ও জ্বালানিসংকট : প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক হলেই মিলবে সমাধান নারায়ণগঞ্জের উন্নয়ন দায়িত্ব পাওয়ায় প্রতিমন্ত্রীকে শুভেচ্ছা জানিয়েছেন ব্যবসায়ী নেতা সোহাগ

ইরান ‘দুর্ব্যবহার’ করলে ফের হামলা: ট্রাম্প

  • প্রকাশের সময় : রবিবার, ৩ মে, ২০২৬
  • ৭০ বার পঠিত

 

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন ইরানের সঙ্গে একটি চুক্তির ধারণা সম্পর্কে তাঁকে জানানো হয়েছে, তবে তিনি এখনো এর খসড়ার জন্য অপেক্ষা করছেন। একই সঙ্গে তিনি সতর্ক করেছেন, তেহরান যদি খারাপ আচরণ করে, তাহলে দেশটির ওপর আবার হামলা শুরু করার সম্ভাবনাও রয়েছে।
শনিবার (২ মে) সাংবাদিকদের প্রশ্নের জবাবে ট্রাম্প এসব কথা বলেন।
ফ্লোরিডার ওয়েস্ট পাম বিচ থেকে মিয়ামিগামী উড়োজাহাজে ওঠার আগে ইরানের প্রস্তাব সম্পর্কে জানতে চাইলে ট্রাম্প বলেন, ‘তারা আমাকে চুক্তির ধারণা সম্পর্কে বলেছে। এখন তারা আমাকে এর সঠিক ভাষা (খসড়া) দেবে।’ তিনি তাঁর সামাজিক যোগাযোগমাধ্যমে আরও বলেন, এই প্রস্তাবগুলো গ্রহণযোগ্য হবে বলে তিনি মনে করেন না এবং ইরান তাদের কাজের জন্য যথেষ্ট বড় মূল্য দেয়নি।
ইরানের ওপর আবার হামলা শুরু করা হতে পারে কি না—এমন প্রশ্নে ট্রাম্প বলেন, ‘আমি সেটা বলতে চাই না। আমি কোনো প্রতিবেদককে তা বলতে পারি না। তারা যদি খারাপ আচরণ করে, যদি কিছু খারাপ করে, তাহলে দেখা যাবে। তবে এমনটা ঘটার সম্ভাবনা রয়েছে।’
এ দিকে শনিবার ইরানের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা বলেছেন, ইরান একটি নতুন প্রস্তাব দিয়েছে যা ট্রাম্প এ পর্যন্ত প্রত্যাখ্যান করে এসেছেন। এই প্রস্তাব অনুযায়ী, ইরান হরমুজ প্রণালীতে জাহাজ চলাচলের পথ উন্মুক্ত করে দেবে এবং বিনিময়ে যুক্তরাষ্ট্রকে ইরানের ওপর থেকে অবরোধ প্রত্যাহার করতে হবে। তবে ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে আলোচনা পরে করা হবে।

সূত্র: রয়টার্স

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো খবর
© Jeba Television  স্বত্ব সংরক্ষিত ২০২৬ Jeba Television ©
Theme Customized By JTV