1. admin@jtv.news : admin :
  2. fansporosh@gmail.com : Raja Saleh : Raja Saleh
ট্রাম্পের ‘প্রজেক্ট ফ্রিডম’ নিয়ে বিপর্যয়ের শঙ্কা - JTV
বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ০৫:০৪ অপরাহ্ন
শিরোনাম :
নিয়মিত ড্রাগন ফল খেলে শরীরে কী ধরনের প্রভাব পড়ে? মেধাবীদের হাত ধরেই গড়ে উঠবে আগামীর বাংলাদেশ: শিক্ষামন্ত্রী কৌশলগত লক্ষ্য নিয়ে খুবই বিভ্রান্তিতে রয়েছে যুক্তরাষ্ট্র: বিশ্লেষক কয়েকমাসের মধ্যে সংসদও সোলার সিস্টেমের আওতায় আসবে: প্রধানমন্ত্রী চার শর্ত পূরণ না করলে প্রকল্প অনুমোদন দেওয়া হবে না : অর্থমন্ত্রী নারায়ণগঞ্জে বিএনপির র‍্যালিতে হাতাহাতি অতীতে আটকে থাকলে উন্নয়নের কাজ এগিয়ে নেয়া সম্ভব হবে না: দীনেশ ত্রিবেদী মন্ত্রিসভায় আজ উঠতে পারে নতুন পে-স্কেল ইরান-যুক্তরাষ্ট্র পাল্টাপাল্টি হামলায় বিশ্ববাজারে ফের বাড়ল তেলের দাম স্বাধীন বাংলাদেশে আর কোনো আয়নাঘর থাকবে না: রাষ্ট্রপতি নেপালে আকস্মিক বন্যায় মৃত বেড়ে ৭৩৪, জীবিত উদ্ধার ৮১৮৬ জন স্থানীয় সরকার নির্বাচনে ৬ হাজার কোটি টাকা বরাদ্দ: মীর শাহে আলম বঙ্গোপসাগরে লঘুচাপ, দেশের সব সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত বিদ্যুৎ ও জ্বালানিসংকট : প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক হলেই মিলবে সমাধান নারায়ণগঞ্জের উন্নয়ন দায়িত্ব পাওয়ায় প্রতিমন্ত্রীকে শুভেচ্ছা জানিয়েছেন ব্যবসায়ী নেতা সোহাগ

ট্রাম্পের ‘প্রজেক্ট ফ্রিডম’ নিয়ে বিপর্যয়ের শঙ্কা

  • প্রকাশের সময় : সোমবার, ৪ মে, ২০২৬
  • ৮২ বার পঠিত

হরমুজ প্রণালি সংকট নিরসনে ডোনাল্ড ট্রাম্পের ঘোষিত ‘প্রজেক্ট ফ্রিডম’ যদি সুপরিকল্পিত না হয়, তবে তা বড় ধরনের বিপর্যয় ডেকে আনতে পারে বলে সতর্ক করেছেন সাবেক মার্কিন নৌ কর্মকর্তা ও কিলওয়েন গ্রুপের চেয়ারম্যান হারলান উলম্যান।

আল-জাজিরাকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এই আশঙ্কার কথা জানান।

উলম্যান বলেন, ট্রাম্পের এই মিশনের ঝুঁকি অত্যন্ত বেশি। ইরান যদি এটি প্রতিরোধের সিদ্ধান্ত নেয়, তবে পরিস্থিতি বিপজ্জনক দিকে মোড় নিতে পারে।

তিনি বলেন, ‘ইরানের কাছে বিপুল সংখ্যক ড্রোন এবং ছোট যুদ্ধজাহাজ রয়েছে যা এই অভিযানকে অত্যন্ত কঠিন করে তুলতে পারে। আমি এমন কোনো সংঘাত দেখতে চাই না যেখানে একটি মার্কিন যুদ্ধজাহাজ আক্রান্ত হয়। কারণ সেক্ষেত্রে যুক্তরাষ্ট্রের সামনে পাল্টা আঘাত করা ছাড়া আর কোনো পথ খোলা থাকবে না।’

তিনি আশা প্রকাশ করেন, ট্রাম্পের এই ঘোষণা কোনো কূটনৈতিক ‘সাফল্যের’ অংশ এবং এটি ইরান ও মধ্যস্থতাকারীদের (পাকিস্তান, ওমান বা সৌদি আরব) সাথে সমন্বয় করেই করা হয়েছে।

সাবেক এই নৌ কর্মকর্তার মতে, এই সংকটের একমাত্র সমাধান হলো হরমুজ প্রণালি পুনরায় খুলে দেওয়া এবং ইরানের পারমাণবিক উচ্চাকাঙ্ক্ষা নিয়ে দীর্ঘমেয়াদি কূটনৈতিক আলোচনা শুরু করা।

তিনি সতর্ক করে বলেন, ‘যদি এই মিশনটি একটি সুচিন্তিত পদক্ষেপ হয়, তবে ট্রাম্প প্রশাসন সাধুবাদ পাওয়ার যোগ্য। কিন্তু এটি যদি অর্ধেক চিন্তাভাবনা করে নেওয়া কোনো পদক্ষেপ হয় এবং উত্তজনা বাড়িয়ে দেয়, তবে তা হবে একটি বিপর্যয়।’

উলম্যান জোর দিয়ে বলেন, ‘বোমাবর্ষণ নয়, বরং আলোচনার মাধ্যমেই বৈশ্বিক অর্থনৈতিক ব্যবস্থা অক্ষুণ্ণ রেখে এই সংকটের সমাধান সম্ভব।’

সূত্র: আলজাজিরা

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো খবর
© Jeba Television  স্বত্ব সংরক্ষিত ২০২৬ Jeba Television ©
Theme Customized By JTV