1. admin@jtv.news : admin :
  2. fansporosh@gmail.com : Raja Saleh : Raja Saleh
ইরান চুক্তির সঙ্গে আব্রাহাম অ্যাকর্ডসকে যুক্ত করলেন ট্রাম্প - JTV
মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ০১:৫১ অপরাহ্ন
শিরোনাম :
মন্ত্রিসভায় আজ উঠতে পারে নতুন পে-স্কেল ইরান-যুক্তরাষ্ট্র পাল্টাপাল্টি হামলায় বিশ্ববাজারে ফের বাড়ল তেলের দাম স্বাধীন বাংলাদেশে আর কোনো আয়নাঘর থাকবে না: রাষ্ট্রপতি নেপালে আকস্মিক বন্যায় মৃত বেড়ে ৭৩৪, জীবিত উদ্ধার ৮১৮৬ জন স্থানীয় সরকার নির্বাচনে ৬ হাজার কোটি টাকা বরাদ্দ: মীর শাহে আলম বঙ্গোপসাগরে লঘুচাপ, দেশের সব সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত বিদ্যুৎ ও জ্বালানিসংকট : প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক হলেই মিলবে সমাধান নারায়ণগঞ্জের উন্নয়ন দায়িত্ব পাওয়ায় প্রতিমন্ত্রীকে শুভেচ্ছা জানিয়েছেন ব্যবসায়ী নেতা সোহাগ ‘গত ছয় মাসে সংঘটিত প্রতিটি অপরাধে জড়িত ব্যক্তিদের আইনের আওতায় আনা হয়েছে’ পবিত্র ঈদ-এ-মিলাদুন্নবী (সাঃ) উপলক্ষে নারায়ণগঞ্জে জশনে জুলুস র‍্যালী ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে দেশবাসীকে শুভেচ্ছা জানালেন মোহাম্মদ সোহাগ জাপানি ভাষা শিখে বিনা খরচে বিদেশে চাকরির সুযোগ ডিপ্লোমা প্রকৌশলীদের: মাহ্‌দী আমিন ইরান ও কানাডায় বড় পরীক্ষার মুখে ট্রাম্পের ‘শক্তির রাজনীতি’ রাষ্ট্রপতির সঙ্গে তিন বাহিনী প্রধানের সৌজন্য সাক্ষাৎ অতিরিক্ত টাকা আদায়ের অভিযোগ ভিত্তিহীন, সংবাদচর্চার প্রতিবেদনের প্রতিবাদ সোহাগের’

ইরান চুক্তির সঙ্গে আব্রাহাম অ্যাকর্ডসকে যুক্ত করলেন ট্রাম্প

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২৬ মে, ২০২৬
  • ৮৩ বার পঠিত

ইরান চুক্তির অংশ হিসেবে সৌদি আরব, কাতার, পাকিস্তান, তুরস্ক, মিশর ও জর্ডানকে ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করার লক্ষ্যে সম্মিলিতভাবে আব্রাহাম অ্যাকর্ডসে যোগ দিতে বলেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। খবর রয়টার্সের।

সোমবার (২৫ মে) সামাজিক যোগাযোগ মাধ্যম ট্র্যুথ সোস্যালে দেওয়া এক পোস্টে তিনি এ কথা বলেন।

ট্রাম্প বলেন, আমি সব দেশের প্রতি বাধ্যতামূলকভাবে আহ্বান জানাচ্ছি যে, তারা অবিলম্বে আব্রাহাম অ্যাকর্ডসে স্বাক্ষর করুক, এবং যদি ইরান আমার সঙ্গে চুক্তি করে, তাহলে যুক্তরাষ্ট্রের জন্য এটি একটি সম্মান হবে। এছাড়া তারা এই অনন্য বৈশ্বিক জোটের অংশ হতে পারে।

তিনি আরও বলেন, শনিবার (২৩ মে) ওই দেশগুলোর নেতাদের সঙ্গে তিনি কথা বলেছেন। একইসঙ্গে তিনি সংযুক্ত আরব আমিরাত ও বাহরাইনের নেতাদের সঙ্গেও কথা বলেছেন, যারা ইতোমধ্যে আব্রাহাম অ্যাকর্ডসে স্বাক্ষর করেছে। এটি ইসরায়েল ও মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশের মধ্যে সম্পর্ক স্বাভাবিক করার একটি চুক্তি। যুক্তরাষ্ট্র এই জটিল কূটনৈতিক সমীকরণ সমাধানে যে প্রচেষ্টা চালিয়েছে, তা অসাধারণ।

ট্রাম্প বলেন, যেসব দেশের সঙ্গে তিনি কথা বলেছেন তাদের মধ্যে এক বা দুইটি দেশের যোগ না দেওয়ার কারণ থাকতে পারে, তবে অধিকাংশই এই চুক্তিতে যোগ দিতে প্রস্তুত ও সক্ষম হওয়া উচিত।

এদিকে, পাকিস্তান এই প্রস্তাব প্রত্যাখ্যান করেছে। অন্য কোনো দেশ এখনো ট্রাম্পের দাবির বিষয়ে প্রকাশ্যে প্রতিক্রিয়া জানায়নি। তবে এই মুসলিম দেশগুলোতে গাজায় ইসরায়েলের সামরিক অভিযানের কারণে জনমত ও আস্থার ঘাটতি থাকায় ইতিবাচক সাড়া পাওয়ার সম্ভাবনা কম বলে ধারণা করা হচ্ছে।

পাকিস্তানের এক সূত্র জানায়, এই দুটি বিষয় আলাদা এবং একে অপরের সঙ্গে যুক্ত করা যায় না। পাকিস্তান এমন কোনো দাবির প্রতি বাধ্য নয়।

অপরদিকে, ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর কার্যালয়ও এখন পর্যন্ত এ বিষয়ে কোনো মন্তব্য করেনি।

প্রসঙ্গত, ২০২০ সালে সংযুক্ত আরব আমিরাত ও বাহরাইন এই চুক্তিতে স্বাক্ষর করে, যা ২৫ বছরের মধ্যে প্রথম আরব দেশ হিসেবে ইসরায়েলকে স্বীকৃতি দেওয়ার পথ তৈরি করে। পরে মরক্কো ও সুদানও এতে যোগ দেয়।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো খবর
© Jeba Television  স্বত্ব সংরক্ষিত ২০২৬ Jeba Television ©
Theme Customized By JTV