1. admin@jtv.news : admin :
  2. fansporosh@gmail.com : Raja Saleh : Raja Saleh
বৃহস্পতিবার ঢাকায় আসছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী - JTV
বুধবার, ০৩ জুন ২০২৬, ১২:৫৬ অপরাহ্ন
শিরোনাম :
বাংলাদেশসহ ৬০টি দেশের ওপর আমদানি শুল্কের প্রস্তাব যুক্তরাষ্ট্রের আমি মুখ খুললে বাংলাদেশ উত্তাল হয়ে যাবে, হাদি হত্যা প্রসঙ্গে মমতা বৃহস্পতিবার ঢাকায় আসছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী আর্জেন্টিনার বিশ্বকাপ জয়ের পথে বড় বাধা পর্তুগাল? শিশু রামিসা হত্যা: আত্মপক্ষ সমর্থনের জন্য আদালতে আসামিরা দাবি মার্কো রুবিওর মোজতবা খামেনি জীবিত এবং যুক্তরাষ্ট্র-ইরান আলোচনায় ‘পরোক্ষভাবে সক্রিয়’ জাতিসংঘে ছয় দফা কর্মপরিকল্পনা তুলে ধরলেন খলিলুর রহমান সোহাগ অপহরণের এক বছর, অধরাই মূল আসামি অপরাধী গ্রেফতারে কখনও ব্যর্থ হয়নি সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী জনগণের প্রত্যাশা অনুযায়ী দেশ ভালো নেই: জামায়াত আমির ড্রোন-বোমায় আকাশ ছেয়ে ফেলার পরিকল্পনা যুক্তরাষ্ট্রের ২০২৭ সালের এসএসসি পরীক্ষার সূচি পরিবর্তন হতে পারে: শিক্ষামন্ত্রী ডেঙ্গু রোগীদের ফ্রি চিকিৎসা দেয়া হবে: স্বাস্থ্যমন্ত্রী বিসিবি নির্বাচনের তফসিল ও ভোটার তালিকা চ্যালেঞ্জ করে রিট লেবাননে হামলা নিয়ে ট্রাম্প-নেতানিয়াহুর উত্তপ্ত ফোনালাপ

বৃহস্পতিবার ঢাকায় আসছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী

  • প্রকাশের সময় : বুধবার, ৩ জুন, ২০২৬
  • ৪ বার পঠিত

তিন দিনের সফরে বৃহস্পতিবার ঢাকায় আসছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান। নতুন সরকার ক্ষমতায় আসার পর তুরস্কের কোনো পররাষ্ট্রমন্ত্রীর এটাই প্রথম ঢাকা সফর।

সফরকালে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন। এছাড়া পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান, পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদসহ সরকারের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করবেন বলে কথা রয়েছে।

আগামী ৬ জুন সফরের শেষ দিনে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে বৈঠক করবেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী।

বাংলাদেশ ও তুরস্কের মধ্যে বিভিন্ন খাতে একে অপরের মধ্যে দ্বিপক্ষীয় সহযোগিতা রয়েছে।

তবে বাংলাদেশের সঙ্গে প্রতিরক্ষা খাতে সহযোগিতা বাড়াতে চায় তুরস্ক। হাকান ফিদানের ঢাকা সফরে প্রতিরক্ষা ইস্যুটি গুরুত্ব পাবে বলে আশা করা হচ্ছে।

উল্লেখ্য, চলতি বছর এপ্রিলে পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান তুরস্ক সফর করেছিলেন। সে সময় তুরস্কের পররাষ্ট্রমন্ত্রীকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানান ড. খলিলুর রহমান।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো খবর
© Jeba Television  স্বত্ব সংরক্ষিত ২০২৬ Jeba Television ©
Theme Customized By JTV