1. admin@jtv.news : admin :
  2. fansporosh@gmail.com : Raja Saleh : Raja Saleh
এলপিজি নিয়ে বড় সুখবর - JTV
শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ১১:৫৫ পূর্বাহ্ন
শিরোনাম :
ডেঙ্গু প্রতিরোধে সরকারের পাশাপাশি নাগরিকদেরও দায়িত্ব নিতে হবে: প্রধানমন্ত্রী দীর্ঘ ফ্যাসিবাদী শাসনে সবকিছু ধ্বংস হয়ে গেছে: রাষ্ট্রপতি প্রান্তিক পর্যায়ে প্রাথমিক স্বাস্থ্যসেবায় সর্বোচ্চ গুরুত্ব দেয়া হচ্ছে: স্বাস্থ্যমন্ত্রী ঋণের ওপর নির্ভরতা কমিয়ে বিদেশি বিনিয়োগে গুরুত্ব দেওয়া হচ্ছে: অর্থমন্ত্রী ডিজিটাল অপরাধ মোকাবিলায় সক্ষমতা বাড়াবে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী টঙ্গীতে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ২০ ইউনিট, যোগ দিয়েছে সেনাবাহিনী সালাহউদ্দিন আহমেদের প্রথম জানাজা অনুষ্ঠিত, অংশ নিয়েছেন প্রধানমন্ত্রী স্থানীয় সরকার নির্বাচনে প্রশাসন বিন্দুমাত্র হস্তক্ষেপ করবে না: মীর শাহে আলম পরাজিত শক্তির কালো টাকা দিয়ে দেশে অরাজকতা সৃষ্টির ষড়যন্ত্র চলছে: রিজভী প্রবাসীদের সম্পদ রক্ষায় বিশেষ আদালত গঠনের কথা ভাবছে সরকার: আইনমন্ত্রী হুতিদের ‘বাড়াবাড়ি’, ক্ষুব্ধ ট্রাম্প ঢাকা থেকে সৌদিগামী ৬১ ফ্লাইট বাতিল, ভোগান্তিতে ৯২৬৯ যাত্রী বিএনপি সরকার আইনের শাসন ও স্থিতিশীলতায় বিশ্বাসী: রিজভী সরকার বিধবা কার্ড দিলে এমপির বউ সবার আগে এই কার্ড নেবে: হাসনাত আব্দুল্লাহ নতুন ঋণচুক্তির বিষয়ে আইএমএফের সঙ্গে আলোচনা এগিয়ে নিচ্ছে বাংলাদেশ

এলপিজি নিয়ে বড় সুখবর

  • প্রকাশের সময় : সোমবার, ১৯ জানুয়ারি, ২০২৬
  • ১৬৫ বার পঠিত
তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাস (এলপিজি) সংকটের কারণে রান্নার কাজে চরম ভোগান্তি পোহাতে হচ্ছে। অনেকে ঝুঁকে পড়েছেন বৈদ্যুতিক চুলায়। এমন পরিস্থিতিতে এলপিজি নিয়ে এলো সুখবর। সরকার টু সরকার (জিটুজি) ভিত্তিতে এলপিজি আমদানি করতে বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশনকে (বিপিসি) অনুমতি দেওয়া হয়েছে।

সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, সরকার এখন শুধু আমদানি করবে। তবে বোতলজাতকরণ বা বিতরণে অংশ নেবে না। বেসরকারি অপারেটররাই এসব কার্যক্রম পলিচালনা করবে। ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, চীন ও কাতারকে এলপিজির সম্ভাব্য উৎস হিসেবে বিবেচনা করা হচ্ছে।

জ্বালানি উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান জানিয়েছেন, বিপিসিকে এলপিজি আমদানির অনুমতি দেওয়া হয়েছে। সরকার থেকে সরকার (জিটুজি) ভিত্তিতে আমদানি করা হবে। এতে বাজারে সরবরাহ বাড়বে ও দাম নিয়ন্ত্রণে সহায়তা পাওয়া যাবে।

গত ১০ জানুয়ারি বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ বিভাগের সচিবকে চিঠি দিয়ে এলপিজি আমদানির অনুমতি চেয়ে আবেদন করেছিল বিপিসি।

বিপিসির একজন পরিচালক জানিয়েছেন, যেসব দেশ থেকে কম দামে দ্রুত আমদানির সুযোগ থাকবে, তাদের সঙ্গে আলোচনা করা হবে। পারস্য উপসাগরীয় দেশগুলো ছাড়াও ইন্দোনেশিয়া ও মালয়েশিয়ার সঙ্গে অনানুষ্ঠানিক আলোচনা শুরু হয়েছে। শিগগির আনুষ্ঠানিক আলোচনা শুরু হবে।

উল্লেখ্য, এলপিজির সংকট দেখা দেওয়ায় সরকারি দাম নির্ধারিত ১২ কেজির সিলিন্ডার অনেক জায়গায় মিলছে না। কোথাও কোথাও মিললেও প্রায় দ্বিগুণ দাম দিয়ে সিলিন্ডার কিনতে হচ্ছে ভোক্তাদের।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো খবর
© Jeba Television  স্বত্ব সংরক্ষিত ২০২৬ Jeba Television ©
Theme Customized By JTV