1. admin@jtv.news : admin :
  2. fansporosh@gmail.com : Raja Saleh : Raja Saleh
রোনালদোর বিশ্বকাপ জয়ের স্বপ্ন চুরমার করে কোয়ার্টার ফাইনালে স্পেন - JTV
শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ১০:৩৯ পূর্বাহ্ন
শিরোনাম :
দীর্ঘ ফ্যাসিবাদী শাসনে সবকিছু ধ্বংস হয়ে গেছে: রাষ্ট্রপতি প্রান্তিক পর্যায়ে প্রাথমিক স্বাস্থ্যসেবায় সর্বোচ্চ গুরুত্ব দেয়া হচ্ছে: স্বাস্থ্যমন্ত্রী ঋণের ওপর নির্ভরতা কমিয়ে বিদেশি বিনিয়োগে গুরুত্ব দেওয়া হচ্ছে: অর্থমন্ত্রী ডিজিটাল অপরাধ মোকাবিলায় সক্ষমতা বাড়াবে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী টঙ্গীতে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ২০ ইউনিট, যোগ দিয়েছে সেনাবাহিনী সালাহউদ্দিন আহমেদের প্রথম জানাজা অনুষ্ঠিত, অংশ নিয়েছেন প্রধানমন্ত্রী স্থানীয় সরকার নির্বাচনে প্রশাসন বিন্দুমাত্র হস্তক্ষেপ করবে না: মীর শাহে আলম পরাজিত শক্তির কালো টাকা দিয়ে দেশে অরাজকতা সৃষ্টির ষড়যন্ত্র চলছে: রিজভী প্রবাসীদের সম্পদ রক্ষায় বিশেষ আদালত গঠনের কথা ভাবছে সরকার: আইনমন্ত্রী হুতিদের ‘বাড়াবাড়ি’, ক্ষুব্ধ ট্রাম্প ঢাকা থেকে সৌদিগামী ৬১ ফ্লাইট বাতিল, ভোগান্তিতে ৯২৬৯ যাত্রী বিএনপি সরকার আইনের শাসন ও স্থিতিশীলতায় বিশ্বাসী: রিজভী সরকার বিধবা কার্ড দিলে এমপির বউ সবার আগে এই কার্ড নেবে: হাসনাত আব্দুল্লাহ নতুন ঋণচুক্তির বিষয়ে আইএমএফের সঙ্গে আলোচনা এগিয়ে নিচ্ছে বাংলাদেশ ১০ বছর পর ১৯ অক্টোবর খুলছে ওসমানী উদ্যান; উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

রোনালদোর বিশ্বকাপ জয়ের স্বপ্ন চুরমার করে কোয়ার্টার ফাইনালে স্পেন

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৭ জুলাই, ২০২৬
  • ৬৪ বার পঠিত

দুই দশকেরও বেশি সময় ধরে বিশ্ব ফুটবলে রাজত্ব করেও ফিফা বিশ্বকাপ ট্রফি অধরাই থেকে গেছে ক্রিস্টিয়ানো রোনালদোর। শেষবারের মতো সেই আক্ষেপ ঘোচানোর স্বপ্ন নিয়েই পর্তুগালের হয়ে বিশ্বকাপে নেমেছিলেন তিনি। কিন্তু শেষ পর্যন্ত সেই স্বপ্ন অপূর্ণই রয়ে গেল। স্পেনের কাছে হেরে কোয়ার্টার ফাইনাল থেকেই বিদায় নিতে হলো রোনালদো ও পর্তুগালকে।

মঙ্গলবার (৭ জুলাই) ডালাস স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে যোগ করা সময়ে মিকেল মেরিনোর একমাত্র গোলে পর্তুগালকে ১-০ ব্যবধানে হারিয়ে কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করেছে লা রোহা। অন্যদিকে এই হারের মধ্য দিয়েই বিশ্বকাপ মিশন শেষ হলো ক্রিস্টিয়ানো রোনালদোর। অধরাই থেকে গেল তার সোনালী ট্রফি উঁচিয়ে ধরার স্বপ্ন।

প্রথমার্ধে দুই দলই বেশ কয়েকটি ভালো সুযোগ তৈরি করলেও গোলের দেখা পায়নি। অষ্টম মিনিটে দানি ওলমোর পাসে একা গোলরক্ষকের সামনে গিয়েও সুযোগ নষ্ট করেন মিকেল ওইয়ারসাবাল। জবাবে দ্বাদশ মিনিটে রোনালদোর শট দারুণভাবে ঠেকিয়ে দেন উনাই সিমন। ১৬তম মিনিটে লামিন ইয়ামাল ও আলেহান্দ্রো বায়েনার পরপর দুটি নিশ্চিত গোলের সুযোগ অসাধারণ নৈপুণ্যে রুখে দেন পর্তুগালের গোলরক্ষক দিয়োগো কস্তা।

৩৭তম মিনিটে পেদ্রো নেতোর ক্রস থেকে জোয়াও ফেলিক্সের হেড পেয়ে রোনালদোর তাৎক্ষণিক ভলিও সিমনের হাতে জমা পড়ে। আর ৪১তম মিনিটে নুনো মেন্দেসের দারুণ শট স্পেনের ডিফেন্ডারের মাথায় লেগে ক্রসবারে আঘাত করলে ভাগ্য সহায় হয় স্পেনের।

বিরতির পর ম্যাচের গতি আরও ধীর হয়ে যায়। দুই দলই মাঝমাঠে বলের দখল ধরে রাখলেও পরিষ্কার গোলের সুযোগ খুব কমই তৈরি করতে পারে। ৫৬তম মিনিটে চোট পেয়ে মাঠ ছাড়েন পর্তুগালের অন্যতম সেরা খেলোয়াড় নুনো মেন্দেস, যা দলটির জন্য বড় ধাক্কা হয়ে আসে। পরে রাফায়েল লিয়াও, দিয়োগো দালোত ও ফ্রান্সিসকো কনসেইসাওকে নামিয়ে আক্রমণে গতি আনার চেষ্টা করেন কোচ রবার্তো মার্তিনেজ।

স্পেনও দ্বিতীয়ার্ধে ফেরান তোরেস, মিকেল মেরিনো ও ফাবিয়ান রুইজকে মাঠে নামায়। তবে ম্যাচটি যখন অতিরিক্ত সময়ের দিকেই এগোচ্ছে বলে মনে হচ্ছিল, তখনই আসে নিষ্পত্তির মুহূর্ত।

যোগ করা সময়ের প্রথম মিনিটে দ্রুত নেয়া একটি ফ্রি-কিক থেকে ফেরান তোরেসের বাড়ানো বল ধরে বক্সে ঢুকে নিচু শটে জাল খুঁজে নেন মিকেল মেরিনো। পর্তুগালের রক্ষণভাগের মুহূর্তের অসতর্কতার পুরো সুবিধা নিয়ে স্পেনকে এগিয়ে দেন এই মিডফিল্ডার।

গোল হজমের পর মরিয়া হয়ে সমতায় ফেরার চেষ্টা চালায় পর্তুগাল। যোগ করা সময়ের ষষ্ঠ মিনিটে ফ্রান্সিসকো কনসেইসাওয়ের নিখুঁত ক্রস থেকে বের্নার্দো সিলভার সামনে সুবর্ণ সুযোগ এলেও তার হেড অল্পের জন্য বার ঘেঁষে বাইরে চলে যায়। শেষ মুহূর্তে ব্রুনো ফার্নান্দেসের ফ্রি-কিক থেকেও গোল আদায় করতে পারেনি পর্তুগাল।

শেষ পর্যন্ত ১-০ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে স্পেন। এই জয়ে কোয়ার্টার ফাইনালের টিকিট নিশ্চিত করল তারা। অন্যদিকে পর্তুগালের বিদায়ের সঙ্গে বিশ্বকাপের মঞ্চে ক্রিস্টিয়ানো রোনালদোর দীর্ঘ ও গৌরবময় অধ্যায়েরও সমাপ্তি ঘটল।

২০২৬ ফিফা . বিশ্বকাপ . ক্রিস্টিয়ানো রোনালদো .পর্তুগাল  .স্পেন

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো খবর
© Jeba Television  স্বত্ব সংরক্ষিত ২০২৬ Jeba Television ©
Theme Customized By JTV